গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৫ নভেম্বর ২০২৬

মেনু

ভারতের আকাশসীমায় ঢুকে ২০ মিনিট চক্কর দিলো চীনা যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:০৯ পিএম, ১৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:২৪ এএম ২০২৬
ভারতের আকাশসীমায় ঢুকে ২০ মিনিট চক্কর দিলো চীনা যুদ্ধবিমান
ছবি

ছবি সংগৃহীত

ভারতের আকাশসীমা লঙ্ঘন করে দেশটির ভূখণ্ডে ঢুকে ২০ থেকে ২৫ মিনিট ধরে চক্কর দিয়েছে চীনের একটি যুদ্ধবিমান। গত ১২ নভেম্বর ভারতের সিকিম অঞ্চলে এ ঘটনা ঘটে।

বর্তমান সময়ে কয়েক সেকেন্ডের জন্য আকাশসীমা লঙ্ঘনকেও অত্যন্ত গুরুতর বিষয় হিসেবে বিবেচনা করা হয়। সেখানে চীনা যুদ্ধবিমান কীভাবে ভারতের আকাশসীমায় প্রায় ২০ মিনিট ধরে নির্বিঘ্নে অবস্থান করল, তা নিয়ে ভারতীয় মহলে প্রশ্ন উঠেছে। বিশেষ করে শিলিগুড়ি করিডোরের কাছাকাছি স্পর্শকাতর এলাকায় এ ঘটনা ঘটায় বিষয়টি আরো তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে গত শনিবার (১৪ নভেম্বর) এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আউটলুক ইন্ডিয়া। এ বিষয়ে জানতে সংবাদমাধ্যমটি ভারতীয় বিমানবাহিনীর সঙ্গে যোগাযোগ করলেও কোনো সাড়া পায়নি।

সূত্র জানায়, গত ১২ নভেম্বর স্থানীয় সময় সকাল ৮টার দিকে ভারতীয় বিমানবাহিনী (আইএএফ) চীনা যুদ্ধবিমানটির গতিবিধি শনাক্ত করে। এরপর সেটিকে ভারতীয় ভূখণ্ড ছেড়ে নিজ আকাশসীমায় ফিরে যাওয়ার জন্য বারবার সতর্কবার্তা পাঠানো হয়। তবে ভারতীয় বিমানবাহিনীর সতর্কবার্তা উপেক্ষা করে যুদ্ধবিমানটি ওই এলাকার ওপর চক্কর দিতে থাকে।

যুদ্ধবিমানটিকে ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৫ হাজার ফুট উচ্চতায় শনাক্ত করা হয়েছিল। তবে এটি কী ধরনের আকাশযান ছিল, এর সুনির্দিষ্ট উড্ডয়নপথ কী ছিল এবং ঠিক কখন এটি ভারতীয় ভূখণ্ড ত্যাগ করেছিল, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি।

সূত্র: আউটলুক ইন্ডিয়া

এসি/আপ্র/১৫/১১/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

ভারত সম্মেলনে ১১৫ অতিথির ভিসা বাতিল
১৪ নভেম্বর ২০২৬

ভারত সম্মেলনে ১১৫ অতিথির ভিসা বাতিল

ভারতের হায়দরাবাদে কংগ্রেসের উদ্যোগে আয়োজিত ‘ভারত সম্মেলনে’ যোগ দিতে আমন্ত্রণ পাওয়া ৩১৫ জনের মধ্যে ১১...

রসগোল্লা ভেবে বোমায় কামড়, বিস্ফোরণে প্রাণ গেল ব্যক্তির
১৪ নভেম্বর ২০২৬

রসগোল্লা ভেবে বোমায় কামড়, বিস্ফোরণে প্রাণ গেল ব্যক্তির

ভারতের মধ্যপ্রদেশে রসগোল্লা মনে করে দেশীয় বোমায় কামড় দেওয়ার পর বিস্ফোরণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গ...

চীনের শীর্ষ ধনী এখন টিকটকের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং
১৪ নভেম্বর ২০২৬

চীনের শীর্ষ ধনী এখন টিকটকের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং

চীনের শীর্ষ ১০০ ধনীর সম্মিলিত সম্পদের পরিমাণ এ বছর কমে দাঁড়িয়েছে ১ লাখ ৩০ হাজার কোটি ডলারে। গত বছর এ...

বিষাক্ত ধোঁয়াশায় বিপর্যস্ত লাহোর, খড় পোড়ানো বন্ধে অভিযান
১৪ নভেম্বর ২০২৬

বিষাক্ত ধোঁয়াশায় বিপর্যস্ত লাহোর, খড় পোড়ানো বন্ধে অভিযান

পাকিস্তানের লাহোরে ভয়াবহ বায়ুদূষণ কমাতে ধান কাটার পর জমিতে পড়ে থাকা খড় পোড়ানো বন্ধে বিশেষ অভিযান শুর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই