গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৫ নভেম্বর ২০২৬

মেনু

ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৮:১৪ পিএম, ১৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ০৮:৪৬ এএম ২০২৬
ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল
ছবি

ছবি সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল অভিনয়জীবনে চার শতাধিক নাটক ও টেলিছবিতে কাজ করেছেন। ‘এটা আমাদেরই গল্প’ নাটকে ‘মেহেরীন’ চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি। কাজের ব্যস্ততার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও বিভিন্ন সময় আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

গত জুনে মালদ্বীপে এক যুবকের সঙ্গে তাঁর ঘোরাঘুরি ও ঘনিষ্ঠ মুহূর্তের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে শুরু হয় নানা আলোচনা ও গুঞ্জন। এত দিন বিষয়টি নিয়ে নীরব থাকলেও সম্প্রতি একটি পডকাস্টে অতিথি হয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন কেয়া পায়েল।

পডকাস্টে মালদ্বীপ ভ্রমণ ও ভাইরাল হওয়া ভিডিও প্রসঙ্গে প্রশ্ন করা হলে অভিনেত্রী বলেন, ‘আমি জানতাম এই প্রশ্নটি আমাকে করা হবে।’

এরপর মালদ্বীপ সফরের কারণ ব্যাখ্যা করে তিনি জানান, একটি হোটেল ও রিসোর্টের প্রচারণার কাজে সেখানে গিয়েছিলেন। রিসোর্টটির নাম ‘টাইকন’। তাঁর সঙ্গে এক বন্ধু ও বন্ধুর স্ত্রীও ছিলেন।

কেয়া পায়েল বলেন, ‘আমি মালদ্বীপে গিয়েছিলাম একটি হোটেল ও রিসোর্টের প্রচারণায়। সেটির নাম হলো টাইকন। আমি সেখানেই ছিলাম। আমার সঙ্গে বন্ধু ও তাঁর স্ত্রীও গিয়েছিলেন। সবারই ব্যক্তিগত জীবন থাকে। কাজের জায়গায় কাজ। কিন্তু ব্যক্তিগত জীবন আলাদা রাখাই ভালো। মানুষ এটি নিয়ে প্রশ্ন তুললে তখন ভালো লাগে না।’

মালদ্বীপের ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে নিজেদের মতো করে গল্প তৈরি করেছেন বলেও মন্তব্য করেন অভিনেত্রী। তাঁর ভাষায়, ‘আমি কাজ করি দর্শকের জন্য। তাঁরা যখন আমার কাজের প্রশংসা করেন, তখন খুব ভালো লাগে। তবে ওই ঘটনায় দেখেছি, অনেকেই ইচ্ছেমতো গল্প তৈরি করেছেন।’

এদিকে কেয়া পায়েলের প্রেম ও বিয়ে নিয়েও বিভিন্ন সময় আলোচনা হয়েছে। এর আগে আরেকটি পডকাস্টে নিজের প্রেম ও বিয়ে নিয়ে ভাবনার কথা জানিয়েছিলেন তিনি। বিয়েকে জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত উল্লেখ করে অভিনেত্রী বলেছিলেন, ‘বিয়ে মানে, আমি সারা জীবন একজন মানুষের সঙ্গে থাকব, যে মানুষটার সঙ্গে বুড়ো হব। সেই মানুষটা আমার জীবনের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমার মা-বাবা, ভাই-বোনের মতোই আমার জীবনে তার একই অবস্থান।’

জীবনসঙ্গী হিসেবে কাউকে বেছে নিলে সেই সম্পর্ক প্রকাশ করতেও আপত্তি থাকবে না বলে জানিয়েছিলেন কেয়া। তিনি বলেন, ‘আমার বর, আমার জীবনসঙ্গী, আমার আত্মা—সেই মানুষটা যদি আমার জীবনে থাকে, তাহলে আমি সেটা ঢাকঢোল পিটিয়ে সবাইকে জানাব। আমি এই বিষয় কেন জানাব না? সে তো হবে আমার জীবনের সবচেয়ে বড় অংশ। আমি কেন এটা গোপন রাখব? কোনো দিন আমি এটা গোপন রাখব না।’

প্রেম ও বিয়ের মধ্যে পার্থক্য তুলে ধরে কেয়া আরো বলেছিলেন, প্রেম গোপন রাখার মধ্যে আলাদা সৌন্দর্য রয়েছে। তবে বিয়ের বিষয়টি সবার সামনে প্রকাশ করেই করতে চান তিনি। তাঁর ভাষায়, ‘বিয়ের সৌন্দর্য হচ্ছে সবাইকে বলার মধ্যে। বিয়ে করব, সেটা সবাই জানবে না? লুকিয়ে প্রেম করব, সেটা ঠিক আছে। লুকিয়ে প্রেম করার মধ্যে এক ধরনের সৌন্দর্য আছে। তবে বিয়েটা অবশ্যই সবাইকে জানিয়ে করব।’

মালদ্বীপের ভিডিও ঘিরে তৈরি হওয়া আলোচনা নিয়ে এবার নিজের বক্তব্য জানালেন কেয়া পায়েল। একই সঙ্গে ব্যক্তিগত জীবন ও পেশাগত কাজকে আলাদা রাখার প্রত্যাশার কথাও তুলে ধরেছেন ছোটপর্দার এই অভিনেত্রী।

এসি/আপ্র/১৫/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

কেরালা উৎসবে মূল লড়াইয়ে ‘বনলতা সেন’
১৪ নভেম্বর ২০২৬

কেরালা উৎসবে মূল লড়াইয়ে ‘বনলতা সেন’

ভারতের মর্যাদাপূর্ণ কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩১তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে...

নতুন ফটোশুটে সুনেরাহ, লুক নিয়ে প্রশংসা
১৪ নভেম্বর ২০২৬

নতুন ফটোশুটে সুনেরাহ, লুক নিয়ে প্রশংসা

মডেল ও অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল প্রায়ই নিজের নতুন লুক ও ফ্যাশন সেন্স দিয়ে ভক্তদের মাঝে সাড়া ফেল...

যে ঘটনায় সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস বেড়েছে অভিনেত্রীর
১৪ নভেম্বর ২০২৬

যে ঘটনায় সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস বেড়েছে অভিনেত্রীর

চোখের সামনে প্রায় ১০০ ফুট উঁচু একটি ক্রেন ভেঙে পড়ছে। প্রাণ বাঁচাতে ছোটাছুটি করছেন সবাই। এক মুহূর্তের...

সোনিয়া গান্ধীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করায় কঙ্গনার নামে মামলা
১৪ নভেম্বর ২০২৬

সোনিয়া গান্ধীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করায় কঙ্গনার নামে মামলা

দীর্ঘ টানাপোড়েনের পর সম্প্রতি প্রকাশিত হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনী ‘বিলংগিং...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই