গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

মেনু

দলিল নিবন্ধন আইন মন্ত্রণালয়ের অধীনেই থাকবে

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৮ পিএম, ১৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৪২ এএম ২০২৬
দলিল নিবন্ধন আইন মন্ত্রণালয়ের অধীনেই থাকবে
ছবি

আইনমন্ত্রী আসাদুজ্জামান -ছবি সংগৃহীত

দলিল নিবন্ধন কার্যক্রম ভূমি মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার প্রস্তাব থাকলেও নিবন্ধন অধিদপ্তর আইন মন্ত্রণালয়ের অধীনেই থাকবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে নিবন্ধন বিভাগে জনভোগান্তি ও হয়রানি বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন তিনি।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সাব-রেজিস্ট্রি বিভাগকে ওই মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার বিষয়ে একটি প্রস্তাব পাস করেছে। তবে আইনি কাঠামো অনুযায়ী নিবন্ধন বিভাগ আইন মন্ত্রণালয়ের অধীনেই থাকবে। এ বিষয়ে মন্ত্রণালয়ের অবস্থান স্পষ্ট।

নিবন্ধন অধিদপ্তরের রাজস্ব আয়ের অবদান তুলে ধরে আসাদুজ্জামান বলেন, জাতীয় বাজেটে এ বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একে দ্বিতীয় বৃহৎ একক খাতও বলা হয়। অথচ সেই তুলনায় নিবন্ধন বিভাগ অবহেলিত। এ অবস্থার পরিবর্তন প্রয়োজন।

সারা দেশে ৬১টি জেলা রেজিস্ট্রার কার্যালয় ও ৪৯৭টি সাব-রেজিস্ট্রার কার্যালয়ের মাধ্যমে অধিদপ্তরের কার্যক্রম পরিচালিত হয়। সম্পত্তি হস্তান্তরসহ বিভিন্ন ধরনের দলিল নিবন্ধন, নিবন্ধিত দলিলের তথ্য সংরক্ষণ এবং রাজস্ব ও কর আদায় এ বিভাগের দায়িত্ব।

নিবন্ধন বিভাগকে হয়রানিমুক্ত করার ওপর গুরুত্ব দিয়ে আইনমন্ত্রী বলেন, রেজিস্ট্রি অফিস সম্পর্কে সাধারণ মানুষের নেতিবাচক ধারণা দূর করতে কর্মকর্তাদের দায়িত্ব নিতে হবে। তাঁদের সীমাবদ্ধতা, দৈন্যতা ও অযোগ্যতা কাটিয়ে বিভাগকে জনবান্ধব করতে হবে। জনগণ ভোগান্তির শিকার হলে তা সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে।

আট মাসেও কলেজের জমির নিবন্ধন হয়নি: নিজের এলাকা ঝিনাইদহের শৈলকুপা উপজেলার একটি ডিগ্রি কলেজের জমি বিনিময়ের দলিল নিবন্ধনে আট মাস ধরে ভোগান্তির উদাহরণ তুলে ধরেন আইনমন্ত্রী।

তিনি বলেন, কলেজের পাশের জমি বিনিময়ের দলিল নিবন্ধন করতে গিয়ে পরিচালনা কমিটির সভাপতিকে সাব-রেজিস্ট্রার ও জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে আট মাস ঘুরতে হয়েছে। দায়িত্ব নেওয়ার পর সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে জানতে চান, কোন আইনে দলিল নিবন্ধন করা হচ্ছে না, তা লিখিতভাবে জানাতে। কিন্তু ওই কর্মকর্তা কোনো আইনি বাধার কথা লিখিতভাবে জানাতে পারেননি।

এ ধরনের ঘটনায় পুরো নিবন্ধন অধিদপ্তর প্রশ্নবিদ্ধ হয় উল্লেখ করে মন্ত্রী বলেন, কোনো কর্মকর্তার ব্যর্থতা, অযোগ্যতা কিংবা দুর্নীতির কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়লে এর দায় পুরো বিভাগকেই নিতে হয়।

হয়রানির অভিযোগে কঠোর অবস্থান: নিবন্ধন বিভাগে সেবাগ্রহীতাদের হয়রানির সুনির্দিষ্ট অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে আইনমন্ত্রী বলেন, এ ক্ষেত্রে তিনি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবেন। কর্মকর্তাদের কাজের উৎসাহ বাড়াতে প্রণোদনা এবং সিনিয়র সাব-রেজিস্ট্রার পদায়নের উদ্যোগ নেওয়া হবে। বদলির ক্ষেত্রে লটারি পদ্ধতিও পর্যায়ক্রমে আরো সম্প্রসারণ করা হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ বলেন, দলিল নিবন্ধনে জালিয়াতি রোধ ও রাজস্ব বাড়াতে ৬৩২ কোটি টাকার ভূমি নিবন্ধন স্বয়ংক্রিয়করণ প্রকল্প অনুমোদিত হয়েছে।

তিনি ৬১টি জেলা সদরে সিনিয়র সাব-রেজিস্ট্রার পদ সৃষ্টি, জেলা রেজিস্ট্রারদের সরকারি গাড়ি, প্রশিক্ষণ একাডেমি স্থাপন এবং নকলনবিশদের চাকরি স্থায়ীকরণের দাবি জানান।

অনুষ্ঠানে নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শামীমা আফরোজ, অধিদপ্তরের কর্মকর্তা এবং বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/১৪/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

মোহাম্মদপুরের আওয়ামী লীগ নেতা আবুল হোসেন গ্রেফতার
১৪ নভেম্বর ২০২৬

মোহাম্মদপুরের আওয়ামী লীগ নেতা আবুল হোসেন গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবা...

শেখ হাসিনার বাবার করা আইনেই আপিলের সুযোগ শেষ, দেশে ফিরতে হবে আইন মেনে: আইনমন্ত্রী
১৪ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার বাবার করা আইনেই আপিলের সুযোগ শেষ, দেশে ফিরতে হবে আইন মেনে: আইনমন্ত্র...

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের নির্ধারিত সময় পার হয়ে যাওয়...

ধানমন্ডিতে ছাত্রদল কর্মীদের মারধর, ছাত্রলীগ নেতাসহ ১১ জন কারাগারে
১৩ নভেম্বর ২০২৬

ধানমন্ডিতে ছাত্রদল কর্মীদের মারধর, ছাত্রলীগ নেতাসহ ১১ জন কারাগারে

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে কয়লা রেস্টুরেন্ট অ্যান্ড বারের সামনে ছাত্রদলের নেতা-কর্মীদের মারধরের মাম...

২৪ হাজার ১৩টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী
১০ নভেম্বর ২০২৬

২৪ হাজার ১৩টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী

বিগত সময়ে রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মোট ২৪ হাজার ১৩টি মামলা এ পর্যন্ত প্রত্যাহার করা হয়েছে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না

ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও নাশকতার চেষ্টা মোকাবিলায় সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্র্রীর এই বক্তব্য কি সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে