গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

মেনু

ভুটানকে হারিয়ে টানা দশমবারের মতো ফাইনালে ভারত

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৪০ পিএম, ১৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:৫৬ এএম ২০২৬
ভুটানকে হারিয়ে টানা দশমবারের মতো ফাইনালে ভারত
ছবি

ছবি সংগৃহীত

সাফ চ্যাম্পিয়নশিপ মানেই ভারতের আধিপত্য। সর্বাধিক ৯ বারের চ্যাম্পিয়নরা আরও একবার জায়গা করে নিল ফাইনালে। শনিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে হারিয়েছে ভারত। প্রথমার্ধেই দুই গোল করে এগিয়ে গিয়েছিল তারা। 

শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে টানা দশমবারের মতো সাফের ফাইনালে উঠলো তারা। এটি সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। আগের ১৪ আসরের মধ্যে মাত্র একবার ফাইনালে উঠতে পারেনি ভারত। ২০০৩ সালে ঢাকায় অনুষ্ঠিত আসরের সেমিফাইনালে বাংলাদেশের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল তাদের। 

বাকি সব আসরেই ফাইনাল খেলেছে দলটি। ভারত-ভুটান ম্যাচে ছিল আধুনিক প্রযুক্তি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) ব্যবহার। প্রযুক্তিটির কল্যাণে দুটি সিদ্ধান্তই গেছে ভুটানের পক্ষে। একবার অফসাইডের কারণে বাতিল হওয়া গোল ফিরে পেয়েছে তারা। 

অন্যদিকে ভারতের পাওয়া একটি পেনাল্টির সিদ্ধান্তও বাতিল হয়েছে ভিএআর পর্যালোচনায়। তবে শেষ পর্যন্ত ভারতের ফাইনালে ওঠা ঠেকাতে পারেনি ভুটান।


ম্যাচের নবম মিনিটে পুথিয়া ভালাপ্পির গোলে এগিয়ে যায় ভারত। ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কনসাম সিং। প্রথমার্ধে দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায় ভারত। বিরতির পর ৪৮ মিনিটে চেনচোর ক্রসে হেড করে গোল করেন তাশি টবডেন। 

 

শুরুতে অফসাইডের কারণে গোলটি বাতিল হলেও ভিএআর পর্যালোচনায় সিদ্ধান্ত পরিবর্তন করেন রেফারি। ফলে ব্যবধান ২-১ করে ম্যাচে ফেরার আশা জাগায় ভুটান। ৮৪ মিনিটে ভারতের সুহাইল বাট বাম দিক দিয়ে দুই প্রতিপক্ষকে কাটিয়ে বক্সের কোণা থেকে দারুণ শট নিয়েছিলেন। 

 

কিন্তু তার প্রচেষ্টা বাধা পায় ক্রসবারে। যোগ করা সময়ের শেষ দিকে আরও দুটি সুযোগ পেয়েছিল ভুটান। তবে বদলি খেলোয়াড় তেনজিন সহজ দুটি সুযোগ কাজে লাগাতে পারেননি। ফলে স্বপ্নভঙ্গ হয় ভুটানের, আর ফাইনালের টিকিট পায় ভারত।

ডিসি/আপ্র/১৪/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

দক্ষিণ আফ্রিকাকে চ্যালেঞ্জ জানাতে পেসারদের দিকে তাকিয়ে শান্ত
১৪ নভেম্বর ২০২৬

দক্ষিণ আফ্রিকাকে চ্যালেঞ্জ জানাতে পেসারদের দিকে তাকিয়ে শান্ত

দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ। প্রতিপক্ষের কন্ডিশন,...

ভিনিসিউসের চমৎকার ২ গোলের পর শেষের নাটকীয়তায় জাপানের জয়
১৪ নভেম্বর ২০২৬

ভিনিসিউসের চমৎকার ২ গোলের পর শেষের নাটকীয়তায় জাপানের জয়

এলোমেলো শুরুর মাঝে চার মিনিটেই দুই গোল খেয়ে বসল ব্রাজিল। ধাক্কা সামলে আক্রমণের ঝড় তুলল তারা। ভিনিসিউ...

নতুন যুগের শুরুটা হতাশার হলেও খুব চিন্তিত নয় আর্জেন্টিনা
১৪ নভেম্বর ২০২৬

নতুন যুগের শুরুটা হতাশার হলেও খুব চিন্তিত নয় আর্জেন্টিনা

উরুগুয়ের বিপক্ষে আক্রমণে আধিপত্য করেও জয় না পাওয়ায় স্বাভাবিকভাবেই হতাশা কাজ করছে আর্জেন্টিনা শিবিরে।...

জোড়া গোল করে নতুন চূড়ায় সালাহ
১৪ নভেম্বর ২০২৬

জোড়া গোল করে নতুন চূড়ায় সালাহ

মালাউইয়ের বিপক্ষে পজেশন রেখে ও আক্রমণে ছড়ি ঘুরিয়ে প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় মিশর। শেষদিকে সত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না

ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও নাশকতার চেষ্টা মোকাবিলায় সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্র্রীর এই বক্তব্য কি সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে