গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

মেনু

নতুন যুগের শুরুটা হতাশার হলেও খুব চিন্তিত নয় আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৩১ পিএম, ১৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৪০ এএম ২০২৬
নতুন যুগের শুরুটা হতাশার হলেও খুব চিন্তিত নয় আর্জেন্টিনা
ছবি

ছবি সংগৃহীত

উরুগুয়ের বিপক্ষে আক্রমণে আধিপত্য করেও জয় না পাওয়ায় স্বাভাবিকভাবেই হতাশা কাজ করছে আর্জেন্টিনা শিবিরে। তবে ফল বিপক্ষে গেলেও, পারফরম্যান্সের অন্যান্য দিকগুলো ভালো হয়েছে বলেই মনে করছেন হুলিয়ান আলভারেস। 

দেশের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও ফুটবল মহানায়ক লিওনেল মেসি অবসর নেওয়ার পর, বাংলাদেশ সময় শনিবার প্রথম মাঠে নামে আর্জেন্টিনা। ঘরের মাঠে অধিকাংশ সময় পজেশন রেখে ইতিবাচক ফুটবলই খেলে তারা; কিন্তু ফিনিশিংয়ের দুর্বলতায় ২-১ গোলে হেরে যায় দলটি। 

বুয়েনস আইরেসের লা বোম্বোনেরা স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধের শুরুতে দুর্ভাগ্যজনকভাবে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। সেন্টার-ব্যাক লিওনার্দো বালের্দির মাথায় লেগে বল তাদেরই জালে জড়ায়। আর পাঁচ মিনিট পর মাক্সি আরাউহো ব্যবধান দ্বিগুণ করলে ঘুরে দাঁড়ানোর পথ আরও কঠিন হয়ে পড়ে স্বাগতিকদের।


৭৩তম মিনিটে একটি গোল শোধ করে দলের আশা নতুন করে জাগান আলভারেস। প্রেস্তিয়ান্নির কাটব্যাকে দুই ডিফেন্ডারের কড়া পাহারার মধ্েয থেকে আড়াআড়ি শট নেন আলভারেস, দূরের পোস্টে লেগে বল জড়ায় জালে। বাকি সময়ে প্রতিপক্ষের রক্ষণে প্রবল চাপ ধরে রাখে আর্জেন্টিনা; কিন্তু কাজের কাজ আর করতে পারেনি তারা। 

 

তাতে মেসি পরবর্তী যুগের সূচনাটা হতাশায় হলেও, এই পারফরম্যান্সের মাঝেই ঘুরে দাঁড়ানোর রসদ দেখছেন আলভারেস। “গুরুত্বপূর্ণ একটা ম্যাচ ছিল এবং আমরা এটা জিততে চেয়েছিলাম। ফল বাদে, আমরা কিছু কাজ ভালো করেছি। তবে উন্নতির জায়গা তো সবসময়ই থাকে। 

কোচ যা চেয়েছিলেন, তার কিছুটা আমরা করতে পেরেছি। “সামনে আরেকটি ম্যাচ আছে। দলে অনেক নতুন খেলোয়াড় নিয়ে আমাদের নতুন এক যুগের শুরু হয়েছে। অন্যরা যে লেগ্যাসি রেখে গেছেন, সেটা ধরে রাখতে আমাদের কাজ করে যেতে হবে।” 

 

বছরের শেষ ম্যাচে কোস্টা রিকার মুখোমুখি হবে তিনবারের বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা। কর্দোবায় বাংলাদেশ সময় আগামী বুধবার ভোর পাঁচটায় শুরু হবে ম্যাচটি।

ডিসি/আপ্র/১৪/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জোড়া গোল করে নতুন চূড়ায় সালাহ
১৪ নভেম্বর ২০২৬

জোড়া গোল করে নতুন চূড়ায় সালাহ

মালাউইয়ের বিপক্ষে পজেশন রেখে ও আক্রমণে ছড়ি ঘুরিয়ে প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় মিশর। শেষদিকে সত...

হার দিয়ে মেসি পরবর্তী যুগ শুরু আর্জেন্টিনার
১৪ নভেম্বর ২০২৬

হার দিয়ে মেসি পরবর্তী যুগ শুরু আর্জেন্টিনার

জাতীয় দলের হয়ে লিওনেল মেসি নিজের শেষ ম্যাচ খেলে ফেলার পর নতুন যাত্রা শুরু করেছে আর্জেন্টিনা। পথের শু...

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দ. আফ্রিকা একাদশে চার পেসার
১৪ নভেম্বর ২০২৬

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দ. আফ্রিকা একাদশে চার পেসার

সংবাদ সম্মেলনের শুরুতেই প্রশ্ন, একাদশ কী চূড়ান্ত? হ্যাঁ-সূচক উত্তর দিয়েই থামলেন না টেম্বা বাভুমা, এক...

১৫ বছরে অধিনায়কত্ব করে সুরিয়াভানশির বিশ্ব রেকর্ড
১৪ নভেম্বর ২০২৬

১৫ বছরে অধিনায়কত্ব করে সুরিয়াভানশির বিশ্ব রেকর্ড

ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করে একটি বিশ্ব রেকর্ড নিজের করে নিলেন বৈভাব সুরিয়াভানশি। মাত্র ১৫ বছর ২...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না

ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও নাশকতার চেষ্টা মোকাবিলায় সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্র্রীর এই বক্তব্য কি সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে