গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

মেনু

২০ বছরের শিক্ষকতা জীবনের সুনাম নষ্টের ষড়যন্ত্রের অভিযোগ প্রধান শিক্ষকের

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৮ পিএম, ১৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:১৯ এএম ২০২৬
২০ বছরের শিক্ষকতা জীবনের সুনাম নষ্টের ষড়যন্ত্রের অভিযোগ প্রধান শিক্ষকের
ছবি

প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম -ছবি সংগৃহীত

সুজাউদ্দৌলা সুজন, জামালপুর: দীর্ঘ ২০ বছরের শিক্ষকতা জীবন ও একটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার পেছনে অবদানের কথা তুলে ধরে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগকে পরিকল্পিত ষড়যন্ত্র বলে দাবি করেছেন জামালপুর সদর উপজেলার চককালিপুর হাজেরা নূরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম। তার বিরুদ্ধে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে কুরুচিপূর্ণ ও অনৈতিক আচরণের অভিযোগ উঠেছে। তবে অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে তিনি এর নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন।

সম্প্রতি ওই শিক্ষার্থীর এক অভিভাবক উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। এর পরিপ্রেক্ষিতে প্রধান শিক্ষক সাইফুল ইসলাম দাবি করেন, দীর্ঘদিনের ব্যক্তিগত বিরোধ এবং পূর্বের মামলা-মোকদ্দমার জের ধরে তাকে সামাজিক ও প্রাতিষ্ঠানিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা চলছে। তার শিক্ষকতা জীবনের অর্জিত সুনাম নষ্ট করতেই পরিকল্পিতভাবে এ অভিযোগ আনা হয়েছে বলে দাবি তার।

নিজের শিক্ষকতা ও বিদ্যালয়ের উন্নয়নের ইতিহাস তুলে ধরে সাইফুল ইসলাম জানান, ১৯৯৮ সালে চককালিপুর হাজেরা নূরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে। ২০০৬ সালের ১০ সেপ্টেম্বর নিয়োগ পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। এরপর চারজন শিক্ষককে সঙ্গে নিয়ে বিনা বেতনে শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানটির নিবন্ধনের জন্য কাজ শুরু করেন।

তার ভাষ্য অনুযায়ী, দীর্ঘ প্রচেষ্টার পর ২০১০ সালের ১৩ ডিসেম্বর বিদ্যালয়টি নিবন্ধন লাভ করে। পরবর্তী সময়ে ২০১১ সালে এমপিওভুক্ত হয় এবং জাতীয়করণের মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রূপান্তরিত হয়। বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নেও নিজের ভূমিকার কথা উল্লেখ করে তিনি জানান, টিনশেড ভবনের পরিবর্তে চারতলা ভিত্তির ওপর দুইতলা পাকা ভবন নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে।

প্রধান শিক্ষকের দাবি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ ও নিয়োগসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ২০১৩ সাল থেকে একটি পক্ষের সঙ্গে তার বিরোধ চলে আসছে। এ নিয়ে জামালপুরের আদালতে একাধিক মামলা হয়েছে। তার বক্তব্য অনুযায়ী, ২০২০ সালের ৪ অক্টোবর একটি মামলায় বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষে রায় আসে। পরবর্তী আপিলেও তারা জয়ী হন বলে দাবি করেন তিনি।

এসব বিরোধের জেরে দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে হয়রানি ও হুমকির মুখে পড়তে হয়েছে বলেও অভিযোগ করেন সাইফুল ইসলাম। তার দাবি, সাম্প্রতিক অভিযোগটিও সেই বিরোধের ধারাবাহিকতা।

নিজের শারীরিক অসুস্থতার বিষয় তুলে ধরে তিনি জানান, ২০২২ সালের ১৯ অক্টোবর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চার মাসের বেশি সময় চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে শরীরে ১০টি রড নিয়েও শারীরিক অসুস্থতা উপেক্ষা করে নিয়মিত বিদ্যালয়ে পাঠদান চালিয়ে যাচ্ছেন বলে জানান তিনি।

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম বলেন, “আমার বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থী আমার সন্তানের মতো। আমি কখনো কোনো শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক আচরণ করতে পারি না। আমার দীর্ঘ ২০ বছরের শিক্ষকতা জীবনের সুনাম নষ্ট করতে পরিকল্পিতভাবে এ অভিযোগ আনা হয়েছে।” তিনি অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।


সানা/কেএমএএ/আপ্র/১৪/১১/২০২৬

সংশ্লিষ্ট খবর

শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: এমপি রনি
১৪ নভেম্বর ২০২৬

শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: এমপি রনি

শাহজাহান শোভন, টঙ্গী (গাজীপুর): গাজীপুরের টঙ্গীতে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত...

সাংবাদিকের বাড়িতে হামলা ও ফসল নষ্টের আশঙ্কা, ১৪৪ ধারা জারি
১৪ নভেম্বর ২০২৬

সাংবাদিকের বাড়িতে হামলা ও ফসল নষ্টের আশঙ্কা, ১৪৪ ধারা জারি

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর): রংপুরের বদরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সাংবাদিক আব্দুর রাজ্জা...

কিশোরগঞ্জে ১,৪৭২ জন মৃত ভাতাভোগী শনাক্ত
১৪ নভেম্বর ২০২৬

কিশোরগঞ্জে ১,৪৭২ জন মৃত ভাতাভোগী শনাক্ত

মোজাম্মেল হক নয়ন, কিশোরগঞ্জ (নীলফামারী): নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভা...

টাঙ্গাইলে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৭ আসামি, মাদক উদ্ধার
১৪ নভেম্বর ২০২৬

টাঙ্গাইলে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৭ আসামি, মাদক উদ্ধার

মোঃ আকরাম হোসেন, টাঙ্গাইল: টাঙ্গাইলে জেলা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামি ও পরোয়ানাভুক্ত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না

ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও নাশকতার চেষ্টা মোকাবিলায় সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্র্রীর এই বক্তব্য কি সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে