গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

মেনু

টাঙ্গাইলে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৭ আসামি, মাদক উদ্ধার

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:১৩ পিএম, ১৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:২৮ এএম ২০২৬
টাঙ্গাইলে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৭ আসামি, মাদক উদ্ধার
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

মোঃ আকরাম হোসেন, টাঙ্গাইল: টাঙ্গাইলে জেলা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামি ও পরোয়ানাভুক্ত ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৩২ পিস ইয়াবা ট্যাবলেট ও তিন গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। শনিবার (১৪ নভেম্বর) জেলা পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশ সুপারের নির্দেশনায় জেলার সব থানা ও পুলিশ ইউনিট একযোগে এ অভিযান পরিচালনা করে। গত ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে প্রতিরোধমূলক ব্যবস্থা, নিয়মিত মামলা, মাদকদ্রব্য উদ্ধার এবং বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানামূলে মোট ৩৭ জনকে গ্রেফতার করা হয়।

অভিযানকালে ৩২ পিস ইয়াবা ট্যাবলেট ও তিন গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ ও অপরাধীদের দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধসংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে জেলা পুলিশ।


সানা/কেএমএএ/আপ্র/১৪/১১/২০২৬

সংশ্লিষ্ট খবর

ঘোড়াঘাটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৯
১৪ নভেম্বর ২০২৬

ঘোড়াঘাটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৯

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ৯ জন...

শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: এমপি রনি
১৪ নভেম্বর ২০২৬

শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: এমপি রনি

শাহজাহান শোভন, টঙ্গী (গাজীপুর): গাজীপুরের টঙ্গীতে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত...

সাংবাদিকের বাড়িতে হামলা ও ফসল নষ্টের আশঙ্কা, ১৪৪ ধারা জারি
১৪ নভেম্বর ২০২৬

সাংবাদিকের বাড়িতে হামলা ও ফসল নষ্টের আশঙ্কা, ১৪৪ ধারা জারি

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর): রংপুরের বদরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সাংবাদিক আব্দুর রাজ্জা...

কিশোরগঞ্জে ১,৪৭২ জন মৃত ভাতাভোগী শনাক্ত
১৪ নভেম্বর ২০২৬

কিশোরগঞ্জে ১,৪৭২ জন মৃত ভাতাভোগী শনাক্ত

মোজাম্মেল হক নয়ন, কিশোরগঞ্জ (নীলফামারী): নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না

ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও নাশকতার চেষ্টা মোকাবিলায় সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্র্রীর এই বক্তব্য কি সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে