গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

মেনু

কুয়াশার চাদরে নজরুল বিশ্ববিদ্যালয়, শীতের আগমনী বার্তা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:১১ পিএম, ১৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:২৭ এএম ২০২৬
কুয়াশার চাদরে নজরুল বিশ্ববিদ্যালয়, শীতের আগমনী বার্তা
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয়: ভোরের কুয়াশা, শিশিরভেজা ঘাস আর ঠান্ডা বাতাসে বদলে যাচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের চেনা পরিবেশ। সকালের প্রকৃতিতে বাড়ছে শীতের আমেজ। কুয়াশার আবরণে ক্যাম্পাসের সড়ক, মাঠ ও ভবনগুলোতে ফুটে উঠছে ভিন্ন এক সৌন্দর্য।

শনিবার (১৪ নভেম্বর) সকালে ক্যাম্পাস ঘুরে দেখা যায়, পুরাতন কলা ভবন থেকে ‘গাহি সাম্যের গান’ মঞ্চসংলগ্ন সড়কসহ বিভিন্ন এলাকায় কুয়াশা ছড়িয়ে রয়েছে। কুয়াশার কারণে দূরের ভবন ও গাছপালা কিছতা আবছা দেখাচ্ছে। কেন্দ্রীয় মাঠের ঘাসে জমেছে শিশির। গত কয়েক দিনের তুলনায় ভোরের বাতাসেও শীতলতার অনুভূতি বেড়েছে।

সকালের এই পরিবেশেও থেমে নেই ক্যাম্পাসের স্বাভাবিক কার্যক্রম। কেন্দ্রীয় মাঠে কয়েকজন শিক্ষার্থীকে শরীরচর্চা ও খেলাধুলায় ব্যস্ত দেখা যায়। অন্যদিকে, কেউ কেউ ময়মনসিংহ শহরে যাওয়ার জন্য টিএসসির সামনে বাসের অপেক্ষা করছেন। দিনের কর্মব্যস্ততা শুরুর আগেই ধীরে ধীরে স্বাভাবিক ব্যস্ততায় ফিরছে ক্যাম্পাস।

বিশ্ববিদ্যালয়ের স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের শিক্ষার্থী জান্নাতুন সেলি বলেন, ‘সকালে ক্যাম্পাসে বের হলে এখন শীতের একটা আলাদা অনুভূতি পাওয়া যায়। চারদিকে কুয়াশা, ঘাসের ওপর শিশির আর ঠান্ডা বাতাস; সব মিলিয়ে পরিবেশটা বেশ উপভোগ্য হয়ে উঠেছে। এমন সকালে ক্যাম্পাসের সৌন্দর্য অন্য সময়ের চেয়ে অনেক বেশি ভালো লাগে।’

নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের শিক্ষার্থী হাসান বলেন, ‘শীতের সকালে ঘুম থেকে উঠে ক্যাম্পাসে বের হতে একটু কষ্ট হলেও এই সময়টা আমার বেশ ভালো লাগে। চারপাশে কুয়াশা, ঠান্ডা বাতাস আর শিশিরভেজা ঘাসের মধ্যে হাঁটতে আলাদা প্রশান্তি পাওয়া যায়। তাই সকালের এই সুন্দর পরিবেশ উপভোগ করতে এবং নিজেকে সতেজ রাখতে নিয়মিত বের হওয়ার চেষ্টা করি।’

এখনো শীতের তীব্রতা তেমন অনুভূত না হলেও ভোরের কুয়াশা, শিশির আর ঠান্ডা বাতাসে ঋতু পরিবর্তনের আভাস স্পষ্ট। প্রকৃতির এই পরিবর্তনে ক্যাম্পাসজুড়ে তৈরি হয়েছে শীতের আগমনী আবহ।


সানা/কেএমএএ/আপ্র/১৪/১১/২০২৬

সংশ্লিষ্ট খবর

ঘোড়াঘাটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৯
১৪ নভেম্বর ২০২৬

ঘোড়াঘাটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৯

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ৯ জন...

শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: এমপি রনি
১৪ নভেম্বর ২০২৬

শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: এমপি রনি

শাহজাহান শোভন, টঙ্গী (গাজীপুর): গাজীপুরের টঙ্গীতে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত...

সাংবাদিকের বাড়িতে হামলা ও ফসল নষ্টের আশঙ্কা, ১৪৪ ধারা জারি
১৪ নভেম্বর ২০২৬

সাংবাদিকের বাড়িতে হামলা ও ফসল নষ্টের আশঙ্কা, ১৪৪ ধারা জারি

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর): রংপুরের বদরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সাংবাদিক আব্দুর রাজ্জা...

কিশোরগঞ্জে ১,৪৭২ জন মৃত ভাতাভোগী শনাক্ত
১৪ নভেম্বর ২০২৬

কিশোরগঞ্জে ১,৪৭২ জন মৃত ভাতাভোগী শনাক্ত

মোজাম্মেল হক নয়ন, কিশোরগঞ্জ (নীলফামারী): নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না

ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও নাশকতার চেষ্টা মোকাবিলায় সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্র্রীর এই বক্তব্য কি সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে