গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

মেনু

শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: এমপি রনি

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:১৯ পিএম, ১৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৩০ এএম ২০২৬
শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: এমপি রনি
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

শাহজাহান শোভন, টঙ্গী (গাজীপুর): গাজীপুরের টঙ্গীতে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত ও জীবনযাত্রার ব্যয় কমাতে বিশেষ খোলাবাজারে পণ্য বিক্রি (ওএমএস) কর্মসূচি চালু করা হয়েছে। এ কর্মসূচির আওতায় শ্রমিকরা প্রতি কেজি ৩০ টাকা দরে চাল কিনতে পারবেন। একজন শ্রমিক সপ্তাহে একদিন সর্বোচ্চ ১০ কেজি চাল কেনার সুযোগ পাবেন।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ১২টায় টঙ্গীর পাগাড় এলাকায় নোমান গ্রুপের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শফিক আফজালুল আলম। সঞ্চালনা করেন গাজী মহসিন।

প্রধান অতিথির বক্তব্যে এম মঞ্জুরুল করিম রনি বলেন, বাংলাদেশে তৈরি পোশাকশিল্পের সূচনা ও বিকাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এ শিল্পকে আরো এগিয়ে নিতে বর্তমান সরকার শ্রমিকদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য সহজলভ্য করতেই বিশেষ ওএমএস কর্মসূচি চালু করা হয়েছে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে টঙ্গীতে একটি শিল্প হাসপাতাল প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন। আগামী জানুয়ারি থেকে গার্মেন্টস শ্রমিকরা নতুন বেতন পাবেন বলেও আশা করা হচ্ছে। পাশাপাশি পোশাকশ্রমিকদের নিরাপদ আবাসন নিশ্চিত করতে স্বল্পমূল্যে ফ্ল্যাট দেওয়ার পরিকল্পনা রয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়নে কাজ করার সুযোগ দিতে হবে।

শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, সরকারের এসব উদ্যোগের সুফল যেন প্রকৃত শ্রমিকরা পান, সে জন্য সবাইকে সহযোগিতা করতে হবে। শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে সরকার কাজ করতে চায়।

রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে এমপি রনি বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। এ বিষয়ে শ্রমিকদের সজাগ ও সতর্ক থাকতে হবে। কোনো ধরনের উসকানি বা বিশৃঙ্খলায় পা না দিয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোমান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল জাবের, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নুর, গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বীনা, গাজীপুর মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফারহাজ বিন প্রবাল, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুভেল প্রধান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথী, টঙ্গী পূর্ব থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মো. নুরুজ্জামান জামাল, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন এবং টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মামুন। এ ছাড়া অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী, কারখানার কর্মকর্তা ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিশেষ ওএমএস কর্মসূচির আওতায় তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকরা নিজ নিজ পরিচয়পত্র প্রদর্শন করে প্রতি কেজি ৩০ টাকা দরে চাল কিনতে পারবেন। প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ২টা পর্যন্ত নির্ধারিত বিক্রয়কেন্দ্রে এ চাল বিক্রি করা হবে। একজন শ্রমিক সপ্তাহে একদিন সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন।

শিল্পাঞ্চল টঙ্গীতে বিপুলসংখ্যক পোশাকশ্রমিকের বসবাস। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে স্বল্পমূল্যে চাল কেনার এ সুযোগ শ্রমিকদের পারিবারিক খাদ্যব্যয় কমাতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে কর্মসূচির সুফল প্রকৃত শ্রমিকদের কাছে পৌঁছে দিতে সুষ্ঠু বিতরণব্যবস্থা ও কার্যকর তদারকি নিশ্চিত করা জরুরি।


সানা/কেএমএএ/আপ্র/১৪/১১/২০২৬

সংশ্লিষ্ট খবর

ঘোড়াঘাটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৯
১৪ নভেম্বর ২০২৬

ঘোড়াঘাটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৯

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ৯ জন...

সাংবাদিকের বাড়িতে হামলা ও ফসল নষ্টের আশঙ্কা, ১৪৪ ধারা জারি
১৪ নভেম্বর ২০২৬

সাংবাদিকের বাড়িতে হামলা ও ফসল নষ্টের আশঙ্কা, ১৪৪ ধারা জারি

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর): রংপুরের বদরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সাংবাদিক আব্দুর রাজ্জা...

কিশোরগঞ্জে ১,৪৭২ জন মৃত ভাতাভোগী শনাক্ত
১৪ নভেম্বর ২০২৬

কিশোরগঞ্জে ১,৪৭২ জন মৃত ভাতাভোগী শনাক্ত

মোজাম্মেল হক নয়ন, কিশোরগঞ্জ (নীলফামারী): নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভা...

টাঙ্গাইলে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৭ আসামি, মাদক উদ্ধার
১৪ নভেম্বর ২০২৬

টাঙ্গাইলে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৭ আসামি, মাদক উদ্ধার

মোঃ আকরাম হোসেন, টাঙ্গাইল: টাঙ্গাইলে জেলা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামি ও পরোয়ানাভুক্ত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না

ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও নাশকতার চেষ্টা মোকাবিলায় সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্র্রীর এই বক্তব্য কি সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে