গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

মেনু

ঘাটাইলে সংবাদকর্মীদের বিরুদ্ধে মামলা, স্থানীয়দের ক্ষোভ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৬ পিএম, ১৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:১৯ এএম ২০২৬
ঘাটাইলে সংবাদকর্মীদের বিরুদ্ধে মামলা, স্থানীয়দের ক্ষোভ
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

মোঃ আকরাম হোসেন, টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শালিয়াবহ ইউনিয়নের জাঙ্গালিয়া বাজারসংলগ্ন একটি বিদ্যালয়ের পাশে এক গৃহবধূকে এক ব্যক্তির সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক করার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সংবাদ সংগ্রহ করতে গিয়ে গণমাধ্যমকর্মীদের হেনস্তা এবং পরবর্তী সময়ে তাদেরসহ কয়েকজনের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়েরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, জাঙ্গালিয়া বাজারসংলগ্ন একটি বিদ্যালয়ের পাশের এলাকায় এ ঘটনা ঘটে। ওই গৃহবধূর স্বামী প্রবাসে থাকেন। দীর্ঘদিন ধরে তার চলাফেরা ও আচরণ নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ ছিল বলে জানা গেছে। ঘটনার দিন বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ও এলাকার সচেতন ব্যক্তিরা ওই গৃহবধূকে এক ব্যক্তির সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে হাতেনাতে ধরে ফেলেন বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। এ সময় ঘটনাস্থলে স্থানীয় লোকজনের ভিড় জমে এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এদিকে, ঘটনার সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গেলে পেশাগত দায়িত্ব পালনরত গণমাধ্যমকর্মীদের হেনস্তা করা হয় বলে অভিযোগ উঠেছে। পরবর্তী সময়ে স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন ঘটনাস্থলে উপস্থিত হন। তবে তার মধ্যস্থতায় ঘটনার সুষ্ঠু সমাধান হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। বরং সংবাদকর্মীসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলাটিকে হয়রানিমূলক ও মিথ্যা দাবি করে এর প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা।

অভিযোগকারীদের দাবি, মামলা দায়েরের পর থেকে পুলিশ ও প্রশাসনের ভয় দেখানোসহ বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। এ কারণে সংবাদকর্মীসহ মামলার আসামিরা রাতে নিজেদের বাড়িতেও অবস্থান করতে পারছেন না। প্রকৃত ঘটনা আড়াল করা কিংবা ভিন্নভাবে উপস্থাপনের উদ্দেশ্যে এ ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সংবাদকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে হয়রানি বন্ধ, মামলার নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন। একই সঙ্গে অভিযোগের সত্যতা যাচাই করে সংশ্লিষ্ট ইউপি সদস্যসহ দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।


সানা/কেএমএএ/আপ্র/১৪/১১/২০২৬

সংশ্লিষ্ট খবর

শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: এমপি রনি
১৪ নভেম্বর ২০২৬

শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: এমপি রনি

শাহজাহান শোভন, টঙ্গী (গাজীপুর): গাজীপুরের টঙ্গীতে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত...

সাংবাদিকের বাড়িতে হামলা ও ফসল নষ্টের আশঙ্কা, ১৪৪ ধারা জারি
১৪ নভেম্বর ২০২৬

সাংবাদিকের বাড়িতে হামলা ও ফসল নষ্টের আশঙ্কা, ১৪৪ ধারা জারি

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর): রংপুরের বদরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সাংবাদিক আব্দুর রাজ্জা...

কিশোরগঞ্জে ১,৪৭২ জন মৃত ভাতাভোগী শনাক্ত
১৪ নভেম্বর ২০২৬

কিশোরগঞ্জে ১,৪৭২ জন মৃত ভাতাভোগী শনাক্ত

মোজাম্মেল হক নয়ন, কিশোরগঞ্জ (নীলফামারী): নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভা...

টাঙ্গাইলে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৭ আসামি, মাদক উদ্ধার
১৪ নভেম্বর ২০২৬

টাঙ্গাইলে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৭ আসামি, মাদক উদ্ধার

মোঃ আকরাম হোসেন, টাঙ্গাইল: টাঙ্গাইলে জেলা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামি ও পরোয়ানাভুক্ত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না

ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও নাশকতার চেষ্টা মোকাবিলায় সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্র্রীর এই বক্তব্য কি সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে