গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

মেনু

রোনালদোর সম্মানে ৭ নম্বর জার্সিতে পর্তুগালের খেলোয়াড়েরা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৬:২০ পিএম, ১৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৫০ এএম ২০২৬
রোনালদোর সম্মানে ৭ নম্বর জার্সিতে পর্তুগালের খেলোয়াড়েরা
ছবি

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগালের এই কিংবদন্তি ফুটবলারকে আবেগঘন বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছে দেশটির জাতীয় দল। উয়েফা নেশন্স লিগে ডেনমার্কের বিপক্ষে ম্যাচে পর্তুগালের সব খেলোয়াড় ৭ নম্বর জার্সি পরে মাঠে নামবেন বলে জানা গেছে।

পর্তুগিজ সংবাদমাধ্যম ‘দিওরিও দে নোতিসিয়াস’-এর প্রতিবেদন অনুযায়ী, ডেনমার্কের বিপক্ষে ম্যাচে রোনালদোর পরিচিত ৭ নম্বর জার্সি পরেই মাঠে নামবেন পর্তুগালের খেলোয়াড়েরা। ম্যাচ চলাকালেও তাঁকে সম্মান জানানো হবে। ব্রাগার এস্তাদিও মিউনিসিপালে ম্যাচের সপ্তম মিনিটে রাখা হয়েছে বিশেষ আয়োজন।

প্রতিবেদনে বলা হয়েছে, পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েনসা, কোচ হোর্হে জেসুস এবং দলের অভিজ্ঞ খেলোয়াড় বের্নার্দো সিলভা, রুবেন দিয়াজ ও ব্রুনো ফার্নান্দেজের এক বৈঠকে এ উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে। পর্তুগিজ ফুটবলে রোনালদোর অবদান উদ্‌যাপন এবং সমর্থকদের সাবেক অধিনায়ককে শ্রদ্ধা জানানোর সুযোগ করে দিতেই এই আয়োজন।

ক্লাব ও জাতীয় দল—দুই পর্যায়েই ৭ নম্বর জার্সি রোনালদোর পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। পর্তুগালের হয়ে ক্যারিয়ারের বড় একটি সময় এই নম্বরের জার্সি পরেই খেলেছেন ৪১ বছর বয়সী এই তারকা। দেশটির ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।

গত ৫ নভেম্বর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন রোনালদো। এর মধ্য দিয়ে পর্তুগালের জার্সিতে তাঁর ২৩ বছরের পথচলার ইতি ঘটে। ২০০৩ সালের আগস্টে জাতীয় দলে অভিষেক হওয়া এই তারকা ক্যারিয়ার শেষ করেছেন ২৩৪ ম্যাচে ১৪৬ গোল নিয়ে। দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা এবং সর্বোচ্চ গোলদাতার রেকর্ড—দুটিই তাঁর দখলে।

আন্তর্জাতিক ক্যারিয়ারে পর্তুগালকে প্রথম বড় কোনো শিরোপা এনে দেন রোনালদো। তাঁর নেতৃত্বে ২০১৬ সালে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ জেতে দলটি। এরপর ২০১৯ ও ২০২৫ সালে উয়েফা নেশন্স লিগের শিরোপাও জেতে পর্তুগাল।

রোনালদোর বিদায়ে পর্তুগিজ ফুটবলের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। এখন বের্নার্দো সিলভা, ব্রুনো ফার্নান্দেজ ও রুবেন দিয়াজের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের সামনে নতুন যুগে দলকে এগিয়ে নেওয়ার চ্যালেঞ্জ।

এসি/আপ্র/১৪/১১/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

২১ বছর পর সাফের ফাইনালে ওঠার হাতছানি বাংলাদেশের
১৪ নভেম্বর ২০২৬

২১ বছর পর সাফের ফাইনালে ওঠার হাতছানি বাংলাদেশের

ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ছন্দে রয়েছে বাংলাদেশ। গ্রুপপর্বে টানা দুই জয়ে শীর্ষস্থান নিশ্...

মেসির বিদায়ের পর প্রথম ম্যাচেই আর্জেন্টিনার হার
১৪ নভেম্বর ২০২৬

মেসির বিদায়ের পর প্রথম ম্যাচেই আর্জেন্টিনার হার

জাতীয় দল থেকে লিওনেল মেসির অবসরের পর প্রথম প্রীতি ম্যাচেই হারের মুখে পড়েছে আর্জেন্টিনা। ঘরের মাঠ লা...

সাকিবের রেকর্ডের পর প্রকৃতির বাগড়ায় ড্রয়ের পথে রাওয়ালপিন্ডি টেস্ট
১২ নভেম্বর ২০২৬

সাকিবের রেকর্ডের পর প্রকৃতির বাগড়ায় ড্রয়ের পথে রাওয়ালপিন্ডি টেস্ট

দিন বদলাতেই যেন বদলে গেল পাকিস্তানের বোলিংয়ের ধার। আগের দিনে স্রেফ এক উইকেট নিতে পারা দলটি নতুন সকাল...

পাকিস্তানকে নিয়ে সতর্ক জামাল
১২ নভেম্বর ২০২৬

পাকিস্তানকে নিয়ে সতর্ক জামাল

ভুটান ও শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে বাংলাদেশ। দুই ম্যাচে পাঁচ গোল করে, ক্লিনশ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না

ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও নাশকতার চেষ্টা মোকাবিলায় সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্র্রীর এই বক্তব্য কি সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে