গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

মেনু

নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, সরবরাহ ফেব্রুয়ারিতে

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০১ পিএম, ১৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৪:১০ এএম ২০২৬
নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, সরবরাহ ফেব্রুয়ারিতে
ছবি

ছবি সংগৃহীত

নারীদের যাতায়াত আরো সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার। বাস কেনা, চার্জিং স্টেশন স্থাপন ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে বরাদ্দ দেওয়া হয়েছে ৪০০ কোটি টাকা। আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তান্তরের আশা করা হচ্ছে।

বিআরটিসির চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর গণমাধ্যমকে জানান, বাস কেনার দায়িত্ব দেওয়া হয়েছে প্রগতি ইন্ডাস্ট্রিজকে। প্রতিষ্ঠানটি চীনের কয়েকটি বাস সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করেছে। আগামী ১৮ নভেম্বর দরপত্র আহ্বান এবং ২২ নভেম্বর বাস কেনার চূড়ান্ত আদেশ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এরপর সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য প্রস্তাব পাঠানো হবে।

প্রচলিত উন্মুক্ত দরপত্রের পরিবর্তে সরাসরি ক্রয় পদ্ধতিতে বাসগুলো কেনা হচ্ছে। এর আগে গত ৬ আগস্ট ২০০টি বৈদ্যুতিক বাস কেনা এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে ৮০০ কোটি টাকার প্রকল্পে নীতিগত অনুমোদন দেয় সরকার। দুই ধাপে বাস্তবায়িতব্য এ প্রকল্পের প্রথম ধাপে নারীদের জন্য ১০০টি বাস কেনা হচ্ছে।

এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় নারীদের জন্য চালু হওয়া পিংক বাস সেবায় যাত্রীসংকট দেখা দিয়েছে। গত ১৮ আগস্ট ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ার ১৩টি পথে ১৪টি বাস নিয়ে পরীক্ষামূলকভাবে এ সেবা চালু হয়। নারী চালক ও সহকারীদের মাধ্যমে পরিচালিত এসব বাসে প্রতিদিন সাধারণত সকালে ও বিকেলে দুটি করে যাত্রা হয়। তবে অনেক সময় আসন খালি থাকে।

বিআরটিসির চেয়ারম্যানের ভাষ্য, নারী যাত্রীদের সঙ্গে অনেক সময় স্বামী, ভাই বা সন্তান থাকেন। কিন্তু শুধু নারীদের জন্য বাস নির্ধারিত হওয়ায় পুরুষ সহযাত্রীরা উঠতে পারেন না। এ কারণে যাত্রীসংখ্যা কম হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় ১৬ বছর বয়স পর্যন্ত বা সর্বোচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পুরুষ সহযাত্রীদের বাসে চলাচলের অনুমতি চেয়ে সড়ক পরিবহন বিভাগে প্রস্তাব পাঠিয়েছে বিআরটিসি।

এছাড়া নারীদের জন্য নির্ধারিত বাসের কিছু আসন পুরুষ যাত্রীদের জন্য রাখার প্রস্তাবও এসেছে। এসব বিষয়ে জনমত জানতে সামাজিক জরিপের পরিকল্পনা করছে সংস্থাটি।

নতুন ১০০টি বৈদ্যুতিক বাস যুক্ত হলে রাজধানীর পাশাপাশি দেশের অন্যান্য বিভাগেও নারীদের জন্য বিশেষ বাসসেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বিআরটিসির।

এসি/আপ্র/১৪/১১/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

২৪ দিনের অবরোধে বিপর্যস্ত সাজেকের পর্যটনশিল্প
১৪ নভেম্বর ২০২৬

২৪ দিনের অবরোধে বিপর্যস্ত সাজেকের পর্যটনশিল্প

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধে চরম অচলাবস্থা সৃষ্টি হয়েছ...

৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার
১৪ নভেম্বর ২০২৬

৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে দক্ষ জনশক্তি গড়ে তুলতে দেশের ৬৪ জেলায় বিনা মূল্যে মৌলিক প্রশিক্ষণ দে...

চাঁদা না পেয়ে রেস্তোরাঁয় গুলি, চাপাতি উঁচিয়ে মোটরসাইকেলে পালায় দুই যুবক
১৪ নভেম্বর ২০২৬

চাঁদা না পেয়ে রেস্তোরাঁয় গুলি, চাপাতি উঁচিয়ে মোটরসাইকেলে পালায় দুই যুবক

রাজধানীর মোহাম্মদপুরে ‘কিলার পাপ্পু’র নাম ব্যবহার করে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগের মধ্যে একটি রে...

বিমানবন্দর সড়কে দুই মোটরসাইকেল আরোহী নিহত
১৩ নভেম্বর ২০২৬

বিমানবন্দর সড়কে দুই মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর বিমানবন্দর সড়কে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না

ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও নাশকতার চেষ্টা মোকাবিলায় সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্র্রীর এই বক্তব্য কি সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে