গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

মেনু

৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:১০ পিএম, ১৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১১:২৪ এএম ২০২৬
৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার
ছবি

ছবি সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে দক্ষ জনশক্তি গড়ে তুলতে দেশের ৬৪ জেলায় বিনা মূল্যে মৌলিক প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর। এ প্রশিক্ষণে ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণ-তরুণীরা অংশ নিতে পারবেন। প্রশিক্ষণার্থীদের প্রতিদিন ২০০ টাকা করে যাতায়াত ভাতাও দেওয়া হবে।

যুব উন্নয়ন অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এআইভিত্তিক মৌলিক প্রশিক্ষণ কোর্সের তৃতীয় ব্যাচে ভর্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহীরা আগামী ২৪ নভেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত [www.dydaiproject.com/apply](http://www.dydaiproject.com/apply) ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদন সফলভাবে জমা দেওয়ার পর আবেদনপত্রের একটি কপি ডাউনলোড করতে হবে। বৈধ আবেদনকারীদের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে পরীক্ষার তারিখ ও সময় জানানো হবে। পরীক্ষার দিন বার্তায় দেওয়া নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে। নির্ধারিত সময়ের পর আবেদন করার লিংক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। এরপর আর আবেদনের সুযোগ থাকবে না।

বৈধ আবেদনকারীদের লিখিত পরীক্ষা আগামী ২৮ নভেম্বর এবং মৌখিক পরীক্ষা ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। পরীক্ষার স্থান ও সময়সূচি খুদে বার্তার মাধ্যমে জানানো হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা ৩০ নভেম্বর প্রকাশ করা হবে এবং তাঁদের মুঠোফোনে বার্তা পাঠিয়ে বিষয়টি জানানো হবে।

প্রশিক্ষণ শুরু হবে আগামী ১ ডিসেম্বর। চলবে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত। ৫০ দিনের এ প্রশিক্ষণে মোট ৩০০ ঘণ্টা ক্লাস হবে। প্রতিদিন ছয় ঘণ্টা করে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।

যুব উন্নয়ন অধিদপ্তর জানিয়েছে, সংশ্লিষ্ট জেলার উপপরিচালকের সভাপতিত্বে গঠিত ভর্তি কমিটি লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী নির্বাচন করবে। বাছাইয়ের ক্ষেত্রে কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ে মৌলিক জ্ঞান এবং ইংরেজিতে দক্ষতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য আবেদনকারীকে কমপক্ষে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণ-তরুণীরা এ প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন।

প্রশিক্ষণটি সম্পূর্ণ বিনা মূল্যে পরিচালিত হবে। অংশগ্রহণকারীরা প্রতিদিন ২০০ টাকা করে যাতায়াত ভাতা পাবেন। এ ছাড়া প্রশিক্ষণ চলাকালে খাবারের ব্যবস্থাও থাকবে। প্রশিক্ষণ শেষে সফলভাবে উত্তীর্ণদের সনদ দেওয়া হবে।

বিস্তারিত তথ্য যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

এসি/আপ্র/১৪/১১/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

২৪ দিনের অবরোধে বিপর্যস্ত সাজেকের পর্যটনশিল্প
১৪ নভেম্বর ২০২৬

২৪ দিনের অবরোধে বিপর্যস্ত সাজেকের পর্যটনশিল্প

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধে চরম অচলাবস্থা সৃষ্টি হয়েছ...

চাঁদা না পেয়ে রেস্তোরাঁয় গুলি, চাপাতি উঁচিয়ে মোটরসাইকেলে পালায় দুই যুবক
১৪ নভেম্বর ২০২৬

চাঁদা না পেয়ে রেস্তোরাঁয় গুলি, চাপাতি উঁচিয়ে মোটরসাইকেলে পালায় দুই যুবক

রাজধানীর মোহাম্মদপুরে ‘কিলার পাপ্পু’র নাম ব্যবহার করে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগের মধ্যে একটি রে...

বিমানবন্দর সড়কে দুই মোটরসাইকেল আরোহী নিহত
১৩ নভেম্বর ২০২৬

বিমানবন্দর সড়কে দুই মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর বিমানবন্দর সড়কে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম...

বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে আরো ৫০ জনের সুযোগ
১৩ নভেম্বর ২০২৬

বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে আরো ৫০ জনের সুযোগ

সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রমে আরো ৫০ জন প্রার্থীকে সাক্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না

ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও নাশকতার চেষ্টা মোকাবিলায় সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্র্রীর এই বক্তব্য কি সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে