গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

মেনু

রবি মৌসুমে সারের সংকট হবে না, দাবি সরকারের

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৫৬ পিএম, ১৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১১:০৭ এএম ২০২৬
রবি মৌসুমে সারের সংকট হবে না, দাবি সরকারের
ছবি

ছবি সংগৃহীত

দেশে রাসায়নিক সারের মজুত গত বছরের একই সময়ের তুলনায় ২ লাখ ৬২ হাজার ১০০ মেট্রিক টন বেড়ে ১৬ লাখ ৭ হাজার ১০০ মেট্রিক টনে দাঁড়িয়েছে। আসন্ন রবি মৌসুমে সারের পর্যাপ্ত মজুত থাকলেও প্রকৃত চাহিদা নিরূপণ, সুষ্ঠু বিতরণ ও কৃত্রিম সংকট প্রতিরোধে মাঠ প্রশাসন ও কৃষি কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিয়েছে কৃষি মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, জেলা প্রশাসক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকদের এ নির্দেশনা দেওয়া হয়েছে। কৃষি উৎপাদন ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে সমন্বিত উদ্যোগ, চাহিদাভিত্তিক পরিকল্পনা এবং সারের মজুত পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে দেশে সারের মজুত ছিল ১৩ লাখ ৪৫ হাজার মেট্রিক টন। চলতি বছর তা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ৭ হাজার ১০০ মেট্রিক টনে।

বর্তমানে দেশে ৬ লাখ ৬ হাজার ৯০০ মেট্রিক টন ইউরিয়া, ৪ লাখ ৭ হাজার মেট্রিক টন টিএসপি, ৩ লাখ ৩১ হাজার ১০০ মেট্রিক টন ডিএপি এবং ২ লাখ ৬২ হাজার ১০০ মেট্রিক টন এমওপি সার মজুত রয়েছে।

চলতি ২০২৬-২৭ অর্থবছরে দেশে সারের মোট চাহিদা নির্ধারণ করা হয়েছে ৫৮ লাখ ৫ হাজার মেট্রিক টন। অর্থবছরের শুরু থেকে গত ২ নভেম্বর পর্যন্ত সারা দেশে ১৯ লাখ ৫০ হাজার ৫০০ মেট্রিক টন সার বিতরণ করা হয়েছে। এর মধ্যে ইউরিয়া ৮ লাখ ৭৪ হাজার ৩০০, টিএসপি ২ লাখ ৭৫ হাজার ৩০০, ডিএপি ৪ লাখ ৬৩ হাজার এবং এমওপি ৩ লাখ ৩৭ হাজার ৯০০ মেট্রিক টন। এ ছাড়া নভেম্বর মাসে কৃষকদের চাহিদা মেটাতে ৭ লাখ ১৪ হাজার ২০০ মেট্রিক টন সার বরাদ্দ দেওয়া হয়েছে।

সারের চাহিদা ও মজুত ব্যবস্থাপনা ঠিক রাখতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের চলতি মৌসুমে ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি সারের চাহিদা অনুযায়ী বরাদ্দ ও উত্তোলন নিশ্চিত করতে বলা হয়েছে। আগের চাহিদা, বরাদ্দ ও মজুত বিশ্লেষণ করে সম্ভাব্য ঘাটতিপ্রবণ উপজেলা চিহ্নিত করার পাশাপাশি আসন্ন রবি মৌসুমের প্রকৃত চাহিদা নিরূপণ করে আগাম মজুত ও সরবরাহ পরিকল্পনা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত বা কম চাহিদার তথ্য পাঠানো থেকে বিরত থাকতে বলা হয়েছে।

সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে প্রতিটি ডিলারের দোকানে সরকার নির্ধারিত মূল্যতালিকা ও মজুতের তথ্য দৃশ্যমান রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মজুতদারি, কৃত্রিম সংকট, অতিরিক্ত দাম আদায় ও সীমান্ত দিয়ে অবৈধ পাচার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং নিয়মিত অভিযান চালাতে বলা হয়েছে। প্রকৃত কৃষকদের কাছে ন্যায্যমূল্যে সার পৌঁছাতে কৃষক কার্ড ও কৃষকের তালিকা ব্যবহারের পাশাপাশি শিল্পকারখানায় কৃষি সারের অপব্যবহার রোধেও নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া জেলা ও উপজেলা সার মনিটরিং কমিটির নিয়মিত সভা আয়োজন, দৈনিক বা সাপ্তাহিক মজুত ও বিক্রির প্রতিবেদন পাঠানো এবং সার ব্যবস্থাপনায় কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়কে জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুর রহিম বলেন, আসন্ন রবি মৌসুমে কৃষকদের কাছে সময়মতো ও ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে অধিদপ্তর ও মাঠ প্রশাসন তৎপর রয়েছে। গত বছরের তুলনায় এবার সারের মজুত পরিস্থিতি সন্তোষজনক। কৃষকদের প্রয়োজনের অতিরিক্ত সার কিনে ঘরে মজুত না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, সবাই প্রয়োজনীয় সার পাবেন। কোনো ডিলার যাতে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সে জন্য কঠোর নজরদারি চলছে।

তিনি আরো জানান, সার ব্যবস্থাপনা ও মাঠ প্রশাসনের কার্যক্রম সমন্বয়ে সারা দেশকে ১৪টি অঞ্চলে ভাগ করে ১৪ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান বলেন, কৃষি উৎপাদন ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। পর্যাপ্ত মজুতের পাশাপাশি নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে মাঠ প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কঠোর নজরদারি করছে। কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের হয়রানি না করার বিষয়ে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, কঠোর নজরদারির কারণে এবারও আমনের বাম্পার ফলন হয়েছে। দেশের খাদ্যনিরাপত্তায় উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বিবেচনা করে আসন্ন রবি মৌসুমে সার সরবরাহ নির্বিঘ্ন রাখতে রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের ২৬টি জেলায় ২৬ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে সার ব্যবস্থাপনা তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে।

সচিবের আশা, সরকারের পরিকল্পনা, সময়মতো সার উত্তোলন ও সমন্বিত উদ্যোগের ফলে রবি মৌসুমে দেশে সারের ঘাটতি হবে না এবং কৃষকেরা ন্যায্যমূল্যে সময়মতো সার পাবেন।

এসি/আপ্র/১৪/১১/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

আর্থিক সংকটে ঘাটাইলের সম্ভাবনাময় জৈব সার উৎপাদনকারী প্রতিষ্ঠান
০৮ নভেম্বর ২০২৬

আর্থিক সংকটে ঘাটাইলের সম্ভাবনাময় জৈব সার উৎপাদনকারী প্রতিষ্ঠান

মোঃ আকরাম হোসেন, টাঙ্গাইল: রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে মাটির উর্বরতা রক্ষা ও পরিবেশবান্ধব কৃষি গড়ে...

মাজরা ও কারেন্ট পোকার আক্রমণে বিপাকে আমন চাষিরা
০৮ নভেম্বর ২০২৬

মাজরা ও কারেন্ট পোকার আক্রমণে বিপাকে আমন চাষিরা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে আমন ধান ক্ষেতে কারেন্ট পোকার আক্রমণে কৃষক দিশেহারা...

আর্থিক সংকটে ঘাটাইলের সম্ভাবনাময় জৈব সার উৎপাদনকারী প্রতিষ্ঠান
২৬ অক্টোবর ২০২৬

আর্থিক সংকটে ঘাটাইলের সম্ভাবনাময় জৈব সার উৎপাদনকারী প্রতিষ্ঠান

মোঃ আকরাম হোসেন: রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে মাটির উর্বরতা রক্ষা ও পরিবেশবান্ধব কৃষি গড়ে তুলতে টাঙ্...

প্রযুক্তির অগ্রগতিতেও ঘটাতে পারেনি কৃষকের সব সংগ্রামের অবসান
২৫ অক্টোবর ২০২৬

প্রযুক্তির অগ্রগতিতেও ঘটাতে পারেনি কৃষকের সব সংগ্রামের অবসান

বাংলাদেশের কৃষি এখন আর কেবল লাঙল, গরু ও প্রচলিত কৃষি জ্ঞানের ওপর নির্ভরশীল নয়। আধুনিক জাত, যান্ত্রিক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না

ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও নাশকতার চেষ্টা মোকাবিলায় সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্র্রীর এই বক্তব্য কি সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে