গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

মেনু

শেরপুরের পাহাড়ে রাবির আট শিক্ষার্থীকে বেঁধে মারধর, ছিনতাই

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:২৭ পিএম, ১৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:১২ এএম ২০২৬
শেরপুরের পাহাড়ে রাবির আট শিক্ষার্থীকে বেঁধে মারধর, ছিনতাই
ছবি

ছবি সংগৃহীত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশকেন্দ্রের পাশের একটি পাহাড়ে অস্ত্রের ভয় দেখিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আট শিক্ষার্থীকে জিম্মি করে বেঁধে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীদের মোবাইল ফোন, মানিব্যাগ ও নগদ টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ এ তথ্য জানিয়েছেন।

শিক্ষার্থীরা জানান, শুক্রবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭০ শিক্ষার্থী, তিন শিক্ষক, দুজন কর্মী এবং খাবারের দায়িত্বে থাকা দুজন কর্মচারীসহ মোট ৭৭ জনের একটি দল গজনী অবকাশকেন্দ্রে বেড়াতে যায়। পরে তাঁরা কয়েকটি দলে ভাগ হয়ে আশপাশের পাহাড়ে ঘুরতে যান। একপর্যায়ে আট শিক্ষার্থীর একটি দল পাহাড়ে উঠলে পিস্তল ও দেশীয় অস্ত্র হাতে কয়েকজন তাদের পথ আটকায়।

বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী রিমন রায়হান বলেন, অস্ত্রের ভয় দেখিয়ে তাঁদের বেঁধে মারধর করা হয়। পরে মোবাইল ফোন, মানিব্যাগ ও টাকাপয়সা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

গজনী অবকাশকেন্দ্রের তত্ত্বাবধায়ক ক্লেমেন রাখসাম বলেন, পিকনিকের দলের সবাইকে দুর্গম পাহাড় ও জঙ্গলের দিকে যেতে নিষেধ করা হয়েছিল। তারপরও তাঁরা সেখানে যান। ঘটনার পর থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ওসি এস এম নূর মোহাম্মদ বলেন, খবর পেয়ে পুলিশ পাহাড়ের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। তবে দুর্গম এলাকা হওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অবকাশকেন্দ্রে পুলিশ মোতায়েন রয়েছে। শিক্ষার্থীরা লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, খোঁজ নিয়ে তিনি জেনেছেন, ঘটনাটি অবকাশকেন্দ্রের বাইরে পাহাড়ে ঘটেছে। ওই এলাকায় যেতে স্থানীয়রা শিক্ষার্থীদের নিষেধ করেছিলেন। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।


সানা/কেএমএএ/আপ্র/১৩/১১/২০২৬

সংশ্লিষ্ট খবর

চাঁদা না দিলে হত্যার হুমকি, ইসলামী ফ্রন্ট নেতার জিডি
১৩ নভেম্বর ২০২৬

চাঁদা না দিলে হত্যার হুমকি, ইসলামী ফ্রন্ট নেতার জিডি

চাঁদা না দিলে মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগে চট্টগ্রামের রাউজান উপজেলা দক্ষিণ ইসলামী ফ্রন্টের সভাপত...

যশোরে দুই আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ
১৩ নভেম্বর ২০২৬

যশোরে দুই আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ

যশোরে পৃথক দুইটি আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৮টার দিকে...

খুলনায় দোকানে ঢুকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা
১৩ নভেম্বর ২০২৬

খুলনায় দোকানে ঢুকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

খুলনার রূপসায় একটি দোকানে ঢুকে মো. জাকির হোসেন (৪৩) নামের বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর...

মেঘনার তীরে ঘুরতে যাওয়ার পথে প্রাণ গেল তিন বন্ধুর
১৩ নভেম্বর ২০২৬

মেঘনার তীরে ঘুরতে যাওয়ার পথে প্রাণ গেল তিন বন্ধুর

বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে চড়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছিল তিন বন্ধু। গন্তব্য ছিল লক্ষ্মীপুরের রাম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না

ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও নাশকতার চেষ্টা মোকাবিলায় সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্র্রীর এই বক্তব্য কি সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে