গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

মেনু

হাসিনার প্রত্যাবর্তনে সামরিক বিমান পাঠানোর প্রশ্ন নীরব জয়সোয়াল

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:২৭ পিএম, ১৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ০২:২৪ এএম ২০২৬
হাসিনার প্রত্যাবর্তনে সামরিক বিমান পাঠানোর প্রশ্ন নীরব জয়সোয়াল
ছবি

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল -ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ভিডিও থেকে নেওয়া

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে নিতে সামরিক বিমান পাঠানোর বিষয়ে দিল্লির আগ্রহের খবর নিয়ে কোনো মন্তব্য করেননি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। এ বিষয়ে সাংবাদিকদের একাধিক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, এ নিয়ে তাঁর কিছু বলার নেই। তবে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি হবে বলে আবারো উল্লেখ করেছেন তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের বিষয়ে জানতে চান এক সাংবাদিক।

প্রশ্নে বলা হয়, কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, শেখ হাসিনাকে নয়াদিল্লি থেকে ফিরিয়ে নিতে বাংলাদেশকে সামরিক বিমান পাঠাতে বলছে ভারত। একই সঙ্গে তাঁকে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ দেওয়া এবং ২০২৪ সালের দমন-পীড়নের ঘটনায় নতুন করে বিচারের বিষয়ে নিশ্চয়তা চাওয়া হচ্ছে বলে খবর প্রকাশিত হয়েছে। এ বিষয়ে দুই দেশের মধ্যে কোনো যোগাযোগ বা নিশ্চয়তা বিনিময় হয়েছে কি না, তা জানতে চান ওই সাংবাদিক।

জবাবে জয়সোয়াল বলেন, ‘আপনি বেশ কয়েকটি সম্ভাব্য পরিস্থিতির কথা বলেছেন। দেখুন, সে বিষয়ে আমার বলার কিছু নেই।’

ব্রিফিংয়ে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন স্থলপথে, নাকি আকাশপথে হবে, সে বিষয়েও প্রশ্ন করা হয়। ভারত সরকার এ নিয়ে কোনো প্রস্তুতি নিয়েছে কি না কিংবা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন কি না, জানতে চান সাংবাদিকেরা। এসব প্রশ্নেরও সরাসরি কোনো জবাব দেননি জয়সোয়াল।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির আওতায় প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে আসছে বাংলাদেশ সরকার। তবে এ বিষয়ে এখনো ভারতের কোনো সাড়া পাওয়া যায়নি। এর মধ্যে শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, যেকোনো মূল্যে ডিসেম্বরে দেশে ফিরতে চান তিনি। পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে তিনি চিঠি লিখেছেন বলেও সম্প্রতি খবর প্রকাশিত হয়েছে।

গত বৃহস্পতিবার শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে ভারতের সম্মতি ছাড়া তাঁর এমন ঘোষণা দেওয়ার সম্ভাবনা কম বলে ধারণা দেওয়া হয়। ওই প্রতিবেদনে বলা হয়, প্রত্যাবর্তনের ক্ষেত্রে ভারতের দুটি শর্ত থাকতে পারে। প্রথমত, শেখ হাসিনাকে ফিরিয়ে নিতে বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক বিমান পাঠাতে হবে; স্থলপথ বা আকাশপথে প্রত্যাবর্তনের বিষয়টি বিবেচনায় থাকতে পারে। দ্বিতীয়ত, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ এবং জুলাই গণহত্যার বিচার নতুন করে শুরুর বিষয়ে বাংলাদেশকে নিশ্চয়তা দিতে হবে।

শুক্রবারের ব্রিফিংয়ে এসব খবরের সত্যতা জানতে চাওয়া হলে জয়সোয়াল কোনো মন্তব্য করেননি। তবে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে তিনি বলেন, ‘প্রত্যর্পণের বিষয়টি আইনি ব্যাপার। আইনি পথেই সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এদিকে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিতের বিষয়েও ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়। আগামী ১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় বৈঠকটি হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। এর কারণ জানতে চাইলে জয়সোয়াল বলেন, দুই দেশের পারস্পরিক পছন্দসই তারিখে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, কনস্যুলার বৈঠক স্থগিত হওয়া নিয়ে বিভিন্ন ধরনের খবর প্রকাশিত হয়েছে। ভারত সব সময় বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায়। এ লক্ষ্যেই দুই দেশের মধ্যে বিভিন্ন পর্যায়ে উদ্যোগ নেওয়া হয়েছে এবং কাঠামোগত ব্যবস্থার আওতায় বৈঠকও হয়েছে। এসব আলোচনায় বাণিজ্য, রেল যোগাযোগ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয় উঠে এসেছে।

জয়সোয়াল আরো বলেন, সংশোধিত ভ্রমণ নথি ব্যবস্থাপনাসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করতে ভারত প্রস্তুত। কনস্যুলার সংলাপসহ কারিগরি পর্যায়ের বৈঠকও দুই দেশের সুবিধাজনক তারিখে অনুষ্ঠিত হবে।
সানা/আপ্র/১৪/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

শেখ হাসিনার প্রত্যাবর্তনে সেনাবাহিনীর ভূমিকা চায় ভারত
১৩ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার প্রত্যাবর্তনে সেনাবাহিনীর ভূমিকা চায় ভারত

বিবিসি বাংলার প্রতিবেদন

জলবায়ু অঙ্গীকার বাস্তবায়নে বিশ্বনেতাদের ঐক্য চান নাগরিকরা
১৩ নভেম্বর ২০২৬

জলবায়ু অঙ্গীকার বাস্তবায়নে বিশ্বনেতাদের ঐক্য চান নাগরিকরা

তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নেওয়া বিভিন্ন দেশের নাগরিক ও অধিকারকর্...

পশ্চিমা স্যাটেলাইটের কাছে রুশ মহাকাশযান, হামলার শঙ্কা
১৩ নভেম্বর ২০২৬

পশ্চিমা স্যাটেলাইটের কাছে রুশ মহাকাশযান, হামলার শঙ্কা

মহাকাশে পশ্চিমা বাণিজ্যিক স্যাটেলাইটের কাছাকাছি রাশিয়ার সামরিক মহাকাশযানের সন্দেহজনক গতিবিধি নতুন কর...

জাকির নায়েকের সংগঠনের নিষেধাজ্ঞা বাড়লো আরো পাঁচ বছর
১৩ নভেম্বর ২০২৬

জাকির নায়েকের সংগঠনের নিষেধাজ্ঞা বাড়লো আরো পাঁচ বছর

ভারতে মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া ধর্মপ্রচারক জাকির নায়েকের নেতৃত্বাধীন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না

ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও নাশকতার চেষ্টা মোকাবিলায় সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্র্রীর এই বক্তব্য কি সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে