গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

মেনু

জাকির নায়েকের সংগঠনের নিষেধাজ্ঞা বাড়লো আরো পাঁচ বছর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:০৪ পিএম, ১৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:২৬ এএম ২০২৬
জাকির নায়েকের সংগঠনের নিষেধাজ্ঞা বাড়লো আরো পাঁচ বছর
ছবি

জাকির নায়েক -ফাইল ছবি

ভারতে মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া ধর্মপ্রচারক জাকির নায়েকের নেতৃত্বাধীন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ) ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরো পাঁচ বছর বাড়ানো হয়েছে। দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের আওতায় এ সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) বরাতে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়া টুডে।

শুক্রবার (১৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, সন্ত্রাসবাদ ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘জিরো টলারেন্স’ নীতির সঙ্গে সংগতি রেখে আইআরএফকে বেআইনি সংগঠন হিসেবে নিষিদ্ধ রাখার মেয়াদ বাড়ানো হয়েছে।

অমিত শাহের অভিযোগ, পলাতক সন্ত্রাসী প্রচারক হিসেবে পরিচিত ডা. জাকির নায়েকের নেতৃত্বে সংগঠনটি সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো, সন্ত্রাসবাদের প্রচার এবং ভারতবিরোধী কর্মকাণ্ডে জড়িত। সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদে উৎসাহ দেওয়া, সহিংস অস্থিরতা উসকে দেওয়া, পলাতক সন্ত্রাসীদের পুনর্গঠনে সহায়তা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগও তিনি করেন।

পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, আইআরএফের কর্মকাণ্ড দেশটির নিরাপত্তার জন্য ক্ষতিকর এবং তা শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য ঝুঁকি তৈরি করছে। এ কারণে ১৯৬৭ সালের বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের ৩(১) ধারার ক্ষমতাবলে গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটিকে বেআইনি ঘোষণা করা হয়েছিল। পরে ট্রাইব্যুনালও ওই নিষেধাজ্ঞা বহাল রাখে।

আগের নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ১৪ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। নতুন আদেশের ফলে আইআরএফের ওপর নিষেধাজ্ঞা আরো পাঁচ বছর কার্যকর থাকবে। সূত্র: ইন্ডিয়া টুডে, পিটিআই
সানা/আপ্র/১৩/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

পশ্চিমা স্যাটেলাইটের কাছে রুশ মহাকাশযান, হামলার শঙ্কা
১৩ নভেম্বর ২০২৬

পশ্চিমা স্যাটেলাইটের কাছে রুশ মহাকাশযান, হামলার শঙ্কা

মহাকাশে পশ্চিমা বাণিজ্যিক স্যাটেলাইটের কাছাকাছি রাশিয়ার সামরিক মহাকাশযানের সন্দেহজনক গতিবিধি নতুন কর...

বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় হামলার দাবি ইরানের
১৩ নভেম্বর ২০২৬

বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় হামলার দাবি ইরানের

দক্ষিণ ইরানে টেলিযোগাযোগ টাওয়ারে বিমান হামলার জবাবে বাহরাইনে যুক্তরাষ্ট্রের আগাম সতর্কতামূলক রাডার স...

মোদীর বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ রাহুলের
১৩ নভেম্বর ২০২৬

মোদীর বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ রাহুলের

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নিজের মোবাইল ফোনে আড়িপাতার অভিযোগ তুলেছেন দেশটির প্রধান...

ইরানে ফের হামলা, গভীর রাতে দফায় দফায় বিস্ফোরণ
১৩ নভেম্বর ২০২৬

ইরানে ফের হামলা, গভীর রাতে দফায় দফায় বিস্ফোরণ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে আবারো হামলা হয়েছে ইরানে। এবার দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না

ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও নাশকতার চেষ্টা মোকাবিলায় সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্র্রীর এই বক্তব্য কি সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে