গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

মেনু

সঙ্গে চার দেশের সুন্দরীদের সাথে হলুদ গাউনে মাহি

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১১:২৭ পিএম, ১৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১১:৩৭ এএম ২০২৬
সঙ্গে চার দেশের সুন্দরীদের সাথে হলুদ গাউনে মাহি
ছবি

ছবি সংগৃহীত

ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোতে চলছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৫তম আসর। ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ খেতাব নিয়ে সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি।

শুরু হয়েছে মূল প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা। বিভিন্ন ধাপ পেরিয়ে প্রতিযোগীদের অংশ নিতে হবে গ্র্যান্ড ফিনালেতে। আয়োজনের শুরু থেকেই নজরকাড়া সাজসজ্জা ও আত্মবিশ্বাসী উপস্থিতিতে সবার দৃষ্টি আকর্ষণ করছেন মাহি। সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক আলোকচিত্র প্রকাশ করে ভক্তদের মধ্যেও সাড়া ফেলেছেন তিনি।

সম্প্রতি সমুদ্রপাড়ের মনোরম পরিবেশে নতুন সাজে দেখা গেছে মাহিকে। তাঁর পরনে ছিল হলুদ রঙের মেঝে ছোঁয়া গাউন। পূর্ণহাতার আকর্ষণীয় পোশাকটির কোমরের অংশে ছিল পাথরের কারুকাজ। গায়ে শোভা পাচ্ছিল ‘বাংলাদেশ’ লেখা সাদা ফিতা।

এ সময় আরো চার দেশের সুন্দরীর সঙ্গে একই ফ্রেমে দেখা যায় মাহিকে। তাঁরা হলেন মিসরের সোনিয়া জারজিস, হংকংয়ের জেন ঝৌ, ভেনেজুয়েলার ক্লারা ভেগাস গোয়েতজ ও নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটোন। নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করছেন এই চার প্রতিযোগী।

ছবির ক্যাপশনে মাহি লিখেছেন, ‘মিস ইউনিভার্সে একটি চমৎকার আলোকচিত্র ধারণের ছোট্ট ঝলক! প্রতিটি মুহূর্ত, প্রতিটি ফ্রেম এবং প্রতিটি অভিজ্ঞতাই ভীষণ বিশেষ মনে হচ্ছে। এই সুন্দর যাত্রার অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ।’

এদিকে আন্তর্জাতিক এই মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মাহি। এরই মধ্যে শুরু হয়েছে প্রতিযোগিতার আনুষ্ঠানিক দর্শক ভোট। বাংলাদেশকে শীর্ষ অবস্থানে নিয়ে যেতে দেশবাসীর কাছে ভোট ও পূর্ণ সমর্থন চেয়েছেন তিনি।

উল্লেখ্য, গত ৭ নভেম্বর রাজধানীতে জমকালো আয়োজনে সামিরা খান মাহির মাথায় ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর মুকুট পরিয়ে দেন গত বছরের বিজয়ী তানজিয়া জামান মিথিলা। এর আগে ২০১৯ সালে শিরিন শিলা, ২০২৪ সালে আনিকা আলম এবং ২০২৫ সালে তানজিয়া জামান মিথিলা বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।

আগামী ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত হবে ৭৫তম ‘মিস ইউনিভার্স’-এর গ্র্যান্ড ফিনালে। মাহির হাত ধরে বিশ্বমঞ্চে বাংলাদেশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করবে—এমন প্রত্যাশা করছেন দেশের সৌন্দর্যপ্রেমীরা।

এসি/আপ্র/১৪/১১/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

বলিউডে ফের আন্ডারওয়ার্ল্ড আতঙ্ক, নিরাপত্তা বাড়াচ্ছেন তারকারা
১৩ নভেম্বর ২০২৬

বলিউডে ফের আন্ডারওয়ার্ল্ড আতঙ্ক, নিরাপত্তা বাড়াচ্ছেন তারকারা

মুম্বাইয়ের চলচ্চিত্রজগতের তারকাদের লক্ষ্য করে একের পর এক গুলিবর্ষণ ও চাঁদা দাবির ঘটনায় বলিউডে নতুন ক...

দুই বছর পর ধারাবাহিকে সানজিদা প্রীতি
১২ নভেম্বর ২০২৬

দুই বছর পর ধারাবাহিকে সানজিদা প্রীতি

সাবলীল অভিনয়ে একসময় দারুণ প্রশংসা কুড়িয়েছিলেন সানজিদা প্রীতি। ওটিটিতেও তার অভিনয় দ্যুতি ছড়িয়েছিল। তব...

দুবাইয়ে নিজের নামে ৫৬ তলা ভবন উদ্বোধন, শাহরুখের ভিডিও ভাইরাল
১২ নভেম্বর ২০২৬

দুবাইয়ে নিজের নামে ৫৬ তলা ভবন উদ্বোধন, শাহরুখের ভিডিও ভাইরাল

বলিউড বাদশা শাহরুখ খান মানেই ভক্তদের উন্মাদনা। পর্দায় হোক কিংবা বাস্তবে, তার উপস্থিতি ঘিরে তৈরি হয় ব...

দীর্ঘ প্রতীক্ষার পর ফিরছে ‘মিরাক্কেল’
১২ নভেম্বর ২০২৬

দীর্ঘ প্রতীক্ষার পর ফিরছে ‘মিরাক্কেল’

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও ছোটপর্দায় ফিরছে জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মিরাক্কেল’। নতুন আঙ্গি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না

ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও নাশকতার চেষ্টা মোকাবিলায় সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্র্রীর এই বক্তব্য কি সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে