গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

মেনু

দুই বছর পর ধারাবাহিকে সানজিদা প্রীতি

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:০৯ পিএম, ১২ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:০৯ এএম ২০২৬
দুই বছর পর ধারাবাহিকে সানজিদা প্রীতি
ছবি

ছবি সংগৃহীত

সাবলীল অভিনয়ে একসময় দারুণ প্রশংসা কুড়িয়েছিলেন সানজিদা প্রীতি। ওটিটিতেও তার অভিনয় দ্যুতি ছড়িয়েছিল। তবে অনেক দিন ধরে অভিনয়ে অনিয়মিত তিনি। ব্যক্তিগত জীবন ঘিরেই ব্যস্ততা। সর্বশেষ দুই বছর আগে ধারাবাহিক নাটক করেছিলেন সানজিদা প্রীতি। 

বিরতি ভেঙে ফিরলেন তিনি। যুক্ত হয়েছেন ‘প্রথম প্রেমের গল্প’ ধারাবাহিকে। তানভীর তন্ময়ের এ ধারাবাহিক প্রচারিত হচ্ছে এনএএফ ইউটিউব চ্যানেলে সপ্তাহে দুটি করে পর্ব। 


এ ধারাবাহিকে জেরিন খান চরিত্রে দেখা যাবে প্রীতিকে। অষ্টম পর্ব থেকে পর্দায় দেখা যাবে তাকে। নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি, সুজাতা, আলী রাজ, শতাব্দী ওয়াদুদ, ফারিন খান প্রমুখ। 

 

এ প্রসঙ্গে সানজিদা প্রীতি গণমাধ্যমকে বলেন, ‘প্রায় দুই বছর পর কোনো ধারাবাহিক নাটকে যুক্ত হলাম। ডিরেক্টরসহ পুরো টিমের সঙ্গেই এটা আমার প্রথম কাজ। চরিত্রটাও আমার আগের করা চরিত্রের থেকে একটু আলাদা। সব মিলিয়ে ভীষণ উপভোগ করছি কাজটি।’ 

 

নির্মাতা তানভীর জানান, জেরিন খান চরিত্রটি শক্তিশালী। গল্পে নিলয় আলমগীরের বিরুদ্ধে তার লড়াই। শতাব্দী ওয়াদুদের মতো অভিনেতার সঙ্গে তাল মিলিয়ে অভিনয়। তাই অনেক ভেবেচিন্তে সানজিদা প্রীতিকেই বেছে নেন। 

 

করপোরেট দুনিয়ার দ্বন্দ্ব, প্রেম, পারিবারিক রহস্য ও প্রতিশোধের গল্পে নির্মিত হচ্ছে ‘প্রথম প্রেমের গল্প’। 

 

যদিও প্রচার শুরু হওয়ার পর থেকে সমালোচনার শিকার হচ্ছে ধারাবাহিকটি। 

অনেকের দাবি, এটি পাকিস্তানি সিরিয়াল ‘শাইদাই’-এর নকল। তবে নির্মাতা জানিয়েছেন, বিদেশি সিরিয়ালের গল্প থেকে নির্মাণ শুরু হলেও সামনে এর গল্পে ভিন্নতা দেখা যাবে।

ডিসি/আপ্র/১২/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

দুবাইয়ে নিজের নামে ৫৬ তলা ভবন উদ্বোধন, শাহরুখের ভিডিও ভাইরাল
১২ নভেম্বর ২০২৬

দুবাইয়ে নিজের নামে ৫৬ তলা ভবন উদ্বোধন, শাহরুখের ভিডিও ভাইরাল

বলিউড বাদশা শাহরুখ খান মানেই ভক্তদের উন্মাদনা। পর্দায় হোক কিংবা বাস্তবে, তার উপস্থিতি ঘিরে তৈরি হয় ব...

দীর্ঘ প্রতীক্ষার পর ফিরছে ‘মিরাক্কেল’
১২ নভেম্বর ২০২৬

দীর্ঘ প্রতীক্ষার পর ফিরছে ‘মিরাক্কেল’

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও ছোটপর্দায় ফিরছে জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মিরাক্কেল’। নতুন আঙ্গি...

ঈদে আসবে সিয়াম-তুষি-চঞ্চলের সেই সিনেমা
১২ নভেম্বর ২০২৬

ঈদে আসবে সিয়াম-তুষি-চঞ্চলের সেই সিনেমা

কিছুদিন ধরেই গুঞ্জন ছিল, নির্মাতা শঙ্খ দাশগুপ্তের নতুন সিনেমা ‘আবার দেখা হলে’ আসছে। ছবিটিতে জুটি বাঁ...

দিতির বাসায় পালিয়ে বিয়ে করেছিলেন বাপ্পারাজ
১২ নভেম্বর ২০২৬

দিতির বাসায় পালিয়ে বিয়ে করেছিলেন বাপ্পারাজ

পর্দায় প্রেমে ব্যর্থ প্রেমিকের চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত অভিনেতা বাপ্পারাজ। তবে বাস্তব জীবনে ভালোব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না

ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও নাশকতার চেষ্টা মোকাবিলায় সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্র্রীর এই বক্তব্য কি সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে