গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

মেনু

ঈদে আসবে সিয়াম-তুষি-চঞ্চলের সেই সিনেমা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:০৪ পিএম, ১২ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৫৯ এএম ২০২৬
ঈদে আসবে সিয়াম-তুষি-চঞ্চলের সেই সিনেমা
ছবি

ছবি সংগৃহীত

কিছুদিন ধরেই গুঞ্জন ছিল, নির্মাতা শঙ্খ দাশগুপ্তের নতুন সিনেমা ‘আবার দেখা হলে’ আসছে। ছবিটিতে জুটি বাঁধছেন সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। তাদের সঙ্গে থাকছেন চঞ্চল চৌধুরীসহ একঝাঁক পরিচিত অভিনয়শিল্পী। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। 

 

সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। সবকিছু ঠিক থাকলে আগামী রোজার ঈদে প্রেক্ষাগৃহে দেখা যাবে এটি। ফেলে আসা সময়, স্মৃতি এবং নিজেকে নতুন করে আবিষ্কারের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘আবার দেখা হলে’। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন মো. সাইফুল্লাহ রিয়াদ। 

 

সহপ্রযোজক ও অফিশিয়াল ডিজিটাল পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে এমআইবি স্টুডিওস। প্রেক্ষাগৃহের জন্য শঙ্খ দাশগুপ্তের এটি দ্বিতীয় সিনেমা। এর আগে তার পরিচালনায় মুক্তি পেয়েছে ‘প্রিয় মালতী’। 

অন্যদিকে, ওটিটির জন্য নির্মিত তাঁর ‘চা গরম’ দর্শকের প্রশংসা পেয়েছিল। নতুন সিনেমাটি ড্রামা ঘরানার হলেও পরিবারের সব বয়সী দর্শক একসঙ্গে উপভোগ করতে পারবেন বলে জানিয়েছেন নির্মাতা।


সিনেমার গল্প প্রসঙ্গে শঙ্খ দাশগুপ্ত বলেন, ‘গল্পটি সমাজের মধ্যবিত্ত শ্রেণীর। আবেগ, পারিবারিক মূল্যবোধ ও পারিবারিক আবহের বিষয় রয়েছে সিনেমাটিতে, রয়েছে বাস্তব জীবনের দ্বন্দ্ব এবং নাটকীয়তা। 

এসব শুনে দর্শকরা আবার মনে করবেন না যে এটি খুব গম্ভীর কোনো সিনেমা হতে যাচ্ছে। মূল আবেগকে ঘিরে সিনেমায় হাস্যরসও রয়েছে অনেক। এছাড়া দর্শকদের পছন্দের অভিনয়শিল্পীরা রয়েছেন, তাদের অভিনয়টাও আমার গল্পের অন্যতম শক্তি।’ 

 

সিনেমাটির সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, ‘চরকি বিশ্বাস করে নানান অনুভূতির গল্প হওয়া জরুরি। আমাদের সিনেমাগুলো দেখলে দর্শকরা সেটা বুঝতে পারবেন। ‘আবার দেখা হলে’ সিনেমাটি পরিবারের গল্প, নিজেকে ফিরে দেখার গল্প। 

 

সিনেমা হলে দর্শকরা পরিবার নিয়ে দারুণ কিছু অনুভূতি ও মুহূর্তের মধ্যে দিয়ে যাবেন বলে বিশ্বাস করি।’ 

 

সিয়াম আহমেদ ও নাজিফা তুষি ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরী, দীপা খন্দকার, আজিজুল হাকিম, বিজরী বরকতুল্লাহ ও রেজওয়ান পারভেজ।

ডিসি/আপ্র/১২/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

দুই বছর পর ধারাবাহিকে সানজিদা প্রীতি
১২ নভেম্বর ২০২৬

দুই বছর পর ধারাবাহিকে সানজিদা প্রীতি

সাবলীল অভিনয়ে একসময় দারুণ প্রশংসা কুড়িয়েছিলেন সানজিদা প্রীতি। ওটিটিতেও তার অভিনয় দ্যুতি ছড়িয়েছিল। তব...

দুবাইয়ে নিজের নামে ৫৬ তলা ভবন উদ্বোধন, শাহরুখের ভিডিও ভাইরাল
১২ নভেম্বর ২০২৬

দুবাইয়ে নিজের নামে ৫৬ তলা ভবন উদ্বোধন, শাহরুখের ভিডিও ভাইরাল

বলিউড বাদশা শাহরুখ খান মানেই ভক্তদের উন্মাদনা। পর্দায় হোক কিংবা বাস্তবে, তার উপস্থিতি ঘিরে তৈরি হয় ব...

দীর্ঘ প্রতীক্ষার পর ফিরছে ‘মিরাক্কেল’
১২ নভেম্বর ২০২৬

দীর্ঘ প্রতীক্ষার পর ফিরছে ‘মিরাক্কেল’

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও ছোটপর্দায় ফিরছে জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মিরাক্কেল’। নতুন আঙ্গি...

দিতির বাসায় পালিয়ে বিয়ে করেছিলেন বাপ্পারাজ
১২ নভেম্বর ২০২৬

দিতির বাসায় পালিয়ে বিয়ে করেছিলেন বাপ্পারাজ

পর্দায় প্রেমে ব্যর্থ প্রেমিকের চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত অভিনেতা বাপ্পারাজ। তবে বাস্তব জীবনে ভালোব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না

ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও নাশকতার চেষ্টা মোকাবিলায় সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্র্রীর এই বক্তব্য কি সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে