গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

মেনু

পাকিস্তানকে নিয়ে সতর্ক জামাল

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:০০ পিএম, ১২ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:৫৭ এএম ২০২৬
পাকিস্তানকে নিয়ে সতর্ক জামাল
ছবি

ছবি সংগৃহীত

ভুটান ও শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে বাংলাদেশ। দুই ম্যাচে পাঁচ গোল করে, ক্লিনশিট নিয়ে মাঠ ছেড়েছেন হামজা-ইব্রাহিমরা। তবে, পাকিস্তানের বিপক্ষে সেমি-ফাইনাল নিয়ে সতর্ক জামাল ভূঁইয়া। 

এই ডিফেন্সিভ মিডফিল্ডারের মনে হচ্ছে, শ্রীলঙ্কা ম্যাচের চেয়ে আরও বেশি চ্যালেঞ্জের মুখোমুখি তাদের হতে হবে সেমি-ফাইনালে। ফাইনালে ওঠার লড়াইয়ে পল্টনের জাতীয় স্টেডিয়ামে শনিবার পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। 

সাফ চ্যাম্পিয়নশিপে আজও শিরোপা স্বাদ পায়নি পাকিস্তান। বাংলাদেশ প্রথম ও সবশেষ শিরোপা জিতেছিল ২০০৩ সালে। এবার পাকিস্তানও ইতোমধ্যে দেখিয়েছে উন্নতির ছাপ। প্রতিযোগিতার রেকর্ড নয়বারের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে তারা হেরে যায় ৩-২ গোলে। এরপর মালদ্বীপকে ইজাজ-নাজিবরা উড়িয়ে দেন ৩-০ ব্যবধানে।


‘বি’ গ্রুপের রানার্সআপ হয়ে সেরা চারের মঞ্চে আসা পাকিস্তানকে তাই সমীহ করছেন জামাল। এবিজি স্পোর্টস কমপ্লেক্সে বৃহস্পতিবার সকালের অনুশীলনের ফাঁকে বললেন, এখন তাদের পুরো মনোযোগ সেমি-ফাইনালে। “(শ্রীলঙ্কার বিপক্ষে) ম্যাচ ভালো ছিল। 

 

আমরা চারটা গোল করেছি, এটা একটা ভালো জিনিস। আর আমরা ক্লিনশিট আবারও করেছি, তাই সব মিলিয়ে আমরা সবাই তৃপ্ত এবং খুশি। এখন মনোযোগ পাকিস্তানের বিপক্ষে ম্যাচে। কারণ, আমি মনে করি, পাকিস্তান শ্রীলঙ্কার চেয়ে ভালো দল।” 

 

শ্রীলঙ্কা ম্যাচে সেরা একাদশে ছিলেন না জামাল। ৮১তম মিনিটে বদলি নামেন তিনি। এরমধ্যে দলের দুঃশ্চিন্তা বেড়েছে একিলিস টেন্ডনে চোট পাওয়ায় সাদ উদ্দিনের ছিটকে যাওয়া। বিশ্বনাথ ঘোষ, তপু বর্মনও পুরোপুরি ফিট নন। 

সামনের পথচলায় পুরো স্কোয়াড পাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছেন জামাল। “পুরো স্কোয়াড দরকার আমাদের। কারণ, গতকাল ম্যাচ ছিল, দুই দিন পর আবার ম্যাচ আছে। আমি মনে করি, আমাদের পুরো স্কোয়াড প্রয়োজন। 

 

এখন সাদ উদ্দিন চোট পেয়েছে। অবশ্যই ওইখানে বিকল্প লাগবে। আপনারা দেখেছেন হৃদয় সেন্টার ব্যাক হিসেবে খেলেছে। তাই, এখন পুরো স্কোয়াড দরকার আমাদের।”

ডিসি/আপ্র/১২/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সাকিবের রেকর্ডের পর প্রকৃতির বাগড়ায় ড্রয়ের পথে রাওয়ালপিন্ডি টেস্ট
১২ নভেম্বর ২০২৬

সাকিবের রেকর্ডের পর প্রকৃতির বাগড়ায় ড্রয়ের পথে রাওয়ালপিন্ডি টেস্ট

দিন বদলাতেই যেন বদলে গেল পাকিস্তানের বোলিংয়ের ধার। আগের দিনে স্রেফ এক উইকেট নিতে পারা দলটি নতুন সকাল...

২১ ছক্কায় জ্যাকবসের অপরাজিত ২০২
১২ নভেম্বর ২০২৬

২১ ছক্কায় জ্যাকবসের অপরাজিত ২০২

মন্থর শুরুর পর ডানা মেলেন বেভন জ্যাকবস। দারুণ ব্যাটিংয়ে লিস্ট ‘এ’ ক্যারিয়ারে প্রথমবারের মতো পান সেঞ্...

আবার পাকিস্তানের কাছে হেরে স্বপ্নভঙ্গ যুবাদের
১২ নভেম্বর ২০২৬

আবার পাকিস্তানের কাছে হেরে স্বপ্নভঙ্গ যুবাদের

শুরুর ধাক্কা সামলে গুছিয়ে নেওয়ার চেষ্টা করলেন আবদুল্লাহ আল মুহি ও ফরিদ হাসান। পঞ্চম বোলার হিসেবে আক্...

টেস্ট চ্যাম্পিয়নশিপ সম্প্রসারণে আপত্তি ইংল্যান্ডের!
১২ নভেম্বর ২০২৬

টেস্ট চ্যাম্পিয়নশিপ সম্প্রসারণে আপত্তি ইংল্যান্ডের!

টেস্ট চ্যাম্পিয়নশিপে ১২টি পূর্ণ সদস্য দেশকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না

ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও নাশকতার চেষ্টা মোকাবিলায় সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্র্রীর এই বক্তব্য কি সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে