গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

মেনু

২১ ছক্কায় জ্যাকবসের অপরাজিত ২০২

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৮ পিএম, ১২ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:০০ এএম ২০২৬
২১ ছক্কায় জ্যাকবসের অপরাজিত ২০২
ছবি

ছবি সংগৃহীত

মন্থর শুরুর পর ডানা মেলেন বেভন জ্যাকবস। দারুণ ব্যাটিংয়ে লিস্ট ‘এ’ ক্যারিয়ারে প্রথমবারের মতো পান সেঞ্চুরির স্বাদ। পরে প্রতিপক্ষের বোলারদের তুলাধুনা করে পা রাখেন ডাবল সেঞ্চুরির ঠিকানায়। 

নিউ জিল্যান্ডের ঘরোয়া লিস্ট ‘এ’ প্রতিযোগিতা ফোর্ড ট্রফিতে অকল্যান্ডের হয়ে বৃহস্পতিবার ঝড় তোলেন জ্যাকবস। ওটাগোর বিপক্ষে ১৩৭ বলে ২০২ রানের অপরাজিত ইনিংস খেলেন ডানহাতি এই ব্যাটসম্যান।


অকল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে ফোর্ড ট্রফিতে দ্বিশতক ছোঁয়া ইনিংসটি খেলার পথে ২১ ছক্কা ও সাতটি চার মারেন জ্যাকবস। অল্পের জন্য লিস্ট ‘এ’ ইতিহাসে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডটি ভাঙতে পারেননি ২৪ বছর বয়সি কিউই ব্যাটসম্যান। 

 

৫০ ওভারের ক্রিকেটে জ্যাকবসের চেয়ে বেশি ছক্কা মেরেছেন কেবল একজন, অস্ট্রেলিয়ার ডারসি শর্ট। ২০১৮ সালে ওয়ানডে কাপে কুইন্সল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট অস্ট্রেলিয়ার হয়ে ২৫৭ রানের ইনিংস খেলার দিন ২৩টি ছক্কা হাঁকান তিনি। 

শর্ট ও জ্যাকবস ছাড়া লিস্ট ‘এ’ ক্রিকেটের এক ইনিংসে ২০ ছক্কা মারতে পারেননি আর কেউ। ফোর্ড ট্রফিতে ডাবল সেঞ্চুরি করা তৃতীয় ব্যাটসম্যান জ্যাকবস। তার আগে এই ক্লাবে নাম লেখান জেমি হাউ (২২২) ও চ্যাড বয়েস (২০৫)।


পুরুষ ও নারী ক্রিকেট মিলিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে নিউ জিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড মার্টিন গাপটিলের (২৩৭*)। তার পরেই আছেন নারী ক্রিকেটার অ্যামেলিয়া কার (২৩২*)। ২৪ রানে যখন দ্বিতীয় উইকেট হারায় অকল্যান্ড, তখন ক্রিজে যান জ্যাকবস। 

 

দশম বলে রানের খাতা খোলেন তিনি। প্রথম ২৮ বলে করেন ৯ রান। পরে একের পর এক ছক্কা উড়িয়ে ৫৭ বলে ফিফটি স্পর্শ করেন জ্যাকবস। তার ইনিংসের প্রথম সাতটি বাউন্ডারিই ছক্কা। ৯৯ থেকে ম্যাথু ব্যাকনকে চার মেরে ৯৭ বলে কাঙ্ক্ষিত সেঞ্চুরিতে পা রাখেন এই ব্যাটসম্যান। পরে তাণ্ডব চালান জ্যাকবস। 

 

সেঞ্চুরি থেকে ডাবল সেঞ্চুরিতে যেতে তার লাগে কেবল ৪০ বল। ইনিংসের শেষ ওভারে জ্যাক কামিংয়ের ওপর ঝড় বইয়ে দেন তিনি। ওভারে পাঁচটি ছক্কা হাঁকিয়ে ৩০ রান নিয়ে ১৭২ থেকে দ্বিশতকে পৌঁছে যান জ্যাকসব। তিনি ছাড়া ফিফটি করতেও পারেননি আর কেউ। 

 

৮ উইকেটে ৩৩৪ রান করে অকল্যান্ড। পরে ব্যাটসম্যানদের সম্মিলিত অবদানে এই রান ৫ বল বাকি থাকতে টপকে যায় ওটাগো।

ডিসি/আপ্র/১২/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

পাকিস্তানকে নিয়ে সতর্ক জামাল
১২ নভেম্বর ২০২৬

পাকিস্তানকে নিয়ে সতর্ক জামাল

ভুটান ও শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে বাংলাদেশ। দুই ম্যাচে পাঁচ গোল করে, ক্লিনশ...

আবার পাকিস্তানের কাছে হেরে স্বপ্নভঙ্গ যুবাদের
১২ নভেম্বর ২০২৬

আবার পাকিস্তানের কাছে হেরে স্বপ্নভঙ্গ যুবাদের

শুরুর ধাক্কা সামলে গুছিয়ে নেওয়ার চেষ্টা করলেন আবদুল্লাহ আল মুহি ও ফরিদ হাসান। পঞ্চম বোলার হিসেবে আক্...

টেস্ট চ্যাম্পিয়নশিপ সম্প্রসারণে আপত্তি ইংল্যান্ডের!
১২ নভেম্বর ২০২৬

টেস্ট চ্যাম্পিয়নশিপ সম্প্রসারণে আপত্তি ইংল্যান্ডের!

টেস্ট চ্যাম্পিয়নশিপে ১২টি পূর্ণ সদস্য দেশকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্...

ব্রাজিলের অধিনায়ক রাফিনহা
১২ নভেম্বর ২০২৬

ব্রাজিলের অধিনায়ক রাফিনহা

বছরের শেষটা জয় দিয়ে রাঙাতে চায় ব্রাজিল। সিঙ্গাপুরে আন্তর্জাতিক সফরে দলটির অন্যতম ভরসা বার্সেলোনা তার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না

ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও নাশকতার চেষ্টা মোকাবিলায় সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্র্রীর এই বক্তব্য কি সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে