গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

মেনু

ইরানে ফের হামলার প্রস্তুতি নেতানিয়াহুর, আপত্তি আইজেনকোটের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:২৬ পিএম, ১২ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:০৪ এএম ২০২৬
ইরানে ফের হামলার প্রস্তুতি নেতানিয়াহুর, আপত্তি আইজেনকোটের
ছবি

ছবি সংগৃহীত

 

ইরানে নতুন করে হামলার প্রস্তুতি নিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে এ উদ্যোগের বিরোধিতা করেছেন দেশটির সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী ও ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোট। ইসরায়েলি সম্প্রচারমাধ্যম কান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বুধবার গভীর রাতে প্রকাশিত প্রতিবেদনে কান জানায়, ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা আইডিএফকে ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতি জোরদার করার নির্দেশ দিয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহু এ পরিষদের প্রধানের দায়িত্ব পালন করছেন।

প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা মন্ত্রিসভার এই নির্দেশনার ফলে ইসরায়েলি সামরিক বাহিনী এমন কিছু কার্যক্রম পরিচালনা করতে পারে, যা নতুন করে যুদ্ধের সূচনা ঘটাতে পারে।

কান জানায়, গাদি আইজেনকোটের একটি বিবৃতি প্রকাশের পর নিরাপত্তা মন্ত্রিসভার এই নির্দেশনার বিষয়টি সামনে আসে। বিবৃতিতে তিনি পরবর্তী সরকার দায়িত্ব নেওয়ার আগপর্যন্ত অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে অপ্রয়োজনীয় সামরিক অভিযান থেকে বিরত থাকার আহ্বান জানান।

আইজেনকোটের বক্তব্যের বরাত দিয়ে কান জানায়, যেসব সামরিক পদক্ষেপ পরবর্তী সরকার দায়িত্ব নেওয়া পর্যন্ত স্থগিত রাখা সম্ভব, সেগুলো এখনই নেওয়া উচিত নয়।

নিরাপত্তা মন্ত্রিসভার সর্বশেষ সরাসরি বৈঠক হয়েছিল ৫ অক্টোবর। ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথের প্রতিবেদন অনুযায়ী, আগামী রোববার মন্ত্রিসভার আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে আইজেনকোট বলেন, প্রত্যক্ষ ও তাৎক্ষণিক কোনো হুমকি না থাকলে নিরাপত্তা বাহিনীকে মোতায়েন করা উচিত নয়। এ ধরনের পদক্ষেপ ইসরায়েলের গণতন্ত্র এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ওপর জনগণের আস্থার জন্য ধ্বংসাত্মক পরিণতি ডেকে আনতে পারে।

তিনি নেতানিয়াহুকে সংযম প্রদর্শনের আহ্বান জানান। একই সঙ্গে নিরাপত্তা বাহিনীর প্রধানদের এমন সাংবিধানিক সংকটে না ফেলার অনুরোধ করেন, যেখানে তাঁদের সামনে কোন আদেশ পালন করবেন, তা নিয়ে দ্বিধা তৈরি হয়।

এর আগে ১০ নভেম্বর ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২ এক প্রতিবেদনে জানিয়েছিল, ইরানে সম্ভাব্য সামরিক অভিযান নিয়ে নেতানিয়াহু ও দেশটির সেনাবাহিনীর প্রধান ইয়াল জামিরের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে।

চ্যানেলটির দাবি, নেতানিয়াহুর পরিকল্পিত পদক্ষেপকে অবিবেচনাপ্রসূত বলে মনে করছেন জামির। তাঁর আশঙ্কা, এমন সময়ে সামরিক অভিযান চালানো হলে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়তে পারে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন নতুন কোনো সংঘাতে জড়াতে আগ্রহী নন।

সংশ্লিষ্ট খবর

বিতর্কের জেরে এনভিডিয়া ছাড়ছেন জেনসেন হুয়াং
১২ নভেম্বর ২০২৬

বিতর্কের জেরে এনভিডিয়া ছাড়ছেন জেনসেন হুয়াং

চীনা গুপ্তচরের সঙ্গে প্রেমের সম্পর্ক এবং প্রতিষ্ঠানের এক নারী কর্মকর্তার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক...

তাইওয়ানের স্বাধীনতার সুযোগ নেই, হুঁশিয়ারি শি জিনপিংয়ের
১২ নভেম্বর ২০২৬

তাইওয়ানের স্বাধীনতার সুযোগ নেই, হুঁশিয়ারি শি জিনপিংয়ের

তাইওয়ানের স্বাধীনতার দাবিতে যেকোনো বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন...

পুতিনের সঙ্গে বৈঠকে মস্কোয় মার্কিন দূত কুশনার-উইটকফ
১২ নভেম্বর ২০২৬

পুতিনের সঙ্গে বৈঠকে মস্কোয় মার্কিন দূত কুশনার-উইটকফ

ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তিচুক্তির নতুন প্রচেষ্টার অংশ হিসেবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স...

সনদ বিতর্কে পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট
১২ নভেম্বর ২০২৬

সনদ বিতর্কে পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট

শিক্ষাগত যোগ্যতার সনদ নিয়ে বিতর্ক ও রাজনৈতিক চাপের মুখে পদত্যাগ করেছেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না

ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও নাশকতার চেষ্টা মোকাবিলায় সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্র্রীর এই বক্তব্য কি সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 19 ঘন্টা আগে