গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

মেনু

বিতর্কের জেরে এনভিডিয়া ছাড়ছেন জেনসেন হুয়াং

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪২ পিএম, ১২ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৫৮ এএম ২০২৬
বিতর্কের জেরে এনভিডিয়া ছাড়ছেন জেনসেন হুয়াং
ছবি

ছবি সংগৃহীত

চীনা গুপ্তচরের সঙ্গে প্রেমের সম্পর্ক এবং প্রতিষ্ঠানের এক নারী কর্মকর্তার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে তীব্র বিতর্কের মুখে পদত্যাগ করেছেন বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী ও সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং। বৃহস্পতিবার (১২ নভেম্বর) তিনি পদত্যাগের ঘোষণা দেন। তাঁর স্থলাভিষিক্ত হয়ে অন্তর্বর্তী প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করবেন প্রতিষ্ঠানটির অর্থ বিভাগের প্রধান কোলেট ক্রেস।

এনভিডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, স্থায়ী প্রধান নির্বাহী নিয়োগের প্রক্রিয়া শুরু করা হবে। পদত্যাগের পর জেনসেন হুয়াং প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদেও থাকছেন না। রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনেও তাঁর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

৬৩ বছর বয়সী জেনসেন হুয়াং এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির নেতৃত্ব দিয়ে আসছিলেন তিনি। সম্প্রতি চীনা নারী ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি সামনে আসার পর থেকেই বিতর্কের সূত্রপাত হয়। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর অভিযোগ, অ্যালিস হুয়াং চীনের হয়ে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সম্পর্কে তথ্য সংগ্রহ করছিলেন। তবে চীন এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

গত ৮ নভেম্বর এনভিডিয়ার কর্মীদের কাছে পাঠানো এক চিঠিতে জেনসেন হুয়াং নিজের স্ত্রীর প্রতি অবিশ্বস্ত হওয়ার কথা স্বীকার করেন। একই সঙ্গে পরিবার ও সহকর্মীদের কাছে ক্ষমা চান। তবে ওই চিঠিতে অ্যালিস হুয়াংয়ের নাম উল্লেখ করেননি তিনি।

এর মধ্যে বুধবার (১১ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে প্রতিষ্ঠানেরই এক ঊর্ধ্বতন নারী কর্মকর্তার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগ প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, এনভিডিয়ার স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বার্লি পাওয়েলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। পাঁচজন সংশ্লিষ্ট ব্যক্তির বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়। কিম্বার্লি সরাসরি জেনসেন হুয়াংয়ের অধীনে কাজ করেন।

প্রতিবেদনে আরও বলা হয়, গত মার্চে ক্যালিফোর্নিয়ার স্যান হোসেতে এনভিডিয়ার একটি সম্মেলন চলাকালে তাঁদের একটি হোটেলে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছিল বলে প্রতিষ্ঠানের সাবেক দুই কর্মী দাবি করেছেন। তাঁদের ভাষ্য অনুযায়ী, এ ঘটনার একটি ভিডিও রয়েছে। তবে ওই দুই কর্মী নিজেরা ভিডিওটি দেখেননি বলে জানিয়েছেন।

২০০৮ সালে এনভিডিয়ায় যোগ দেন কিম্বার্লি পাওয়েল। বর্তমানে তিনি স্বাস্থ্যসেবা ও উচ্চশিক্ষা খাতে প্রতিষ্ঠানটির প্রযুক্তি ব্যবহারের বিভিন্ন উদ্যোগ তদারক করছেন। বিশেষ করে চিকিৎসা-সংক্রান্ত ছবি বিশ্লেষণের যন্ত্রে এনভিডিয়ার চিপ প্রযুক্তির প্রয়োগ নিয়ে কাজ করেন তিনি।

এর আগে অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেনের সম্পর্ক নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর উদ্বেগের বিষয়টি প্রকাশ্যে আসে। নিউইয়র্ক টাইমসের আগের এক প্রতিবেদনে বলা হয়েছিল, অ্যালিস হুয়াং চীনের হয়ে কাজ করছিলেন এবং এনভিডিয়ার উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার চিপের বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করছিলেন। তাঁর লক্ষ্য ছিল চীনের জন্য এসব চিপের সরবরাহ সহজ করা।

বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়লে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ স্বাধীন তদন্তের উদ্যোগ নেয়। তদন্তের দায়িত্ব দেওয়া হয় মার্কিন আইনজীবী প্রতিষ্ঠান ওয়াচটেল, লিপটন, রোজেন অ্যান্ড কাটজকে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের তিনটি প্রভাবশালী কমিটির রিপাবলিকান নেতারাও অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেনের যোগাযোগের বিষয়ে তাঁর কাছে রুদ্ধদ্বার ব্রিফিং চেয়েছিলেন।

এদিকে এনভিডিয়া জানিয়েছে, প্রতিষ্ঠানের গোপন তথ্য বা জাতীয় নিরাপত্তাসংক্রান্ত কোনো তথ্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তাদের কাছে প্রমাণ নেই। তবে বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত থাকবে।

সূত্র: ওয়ালস্ট্রিট জার্নাল, রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেস।

 

ডিসি/আপ্র/১২/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

তাইওয়ানের স্বাধীনতার সুযোগ নেই, হুঁশিয়ারি শি জিনপিংয়ের
১২ নভেম্বর ২০২৬

তাইওয়ানের স্বাধীনতার সুযোগ নেই, হুঁশিয়ারি শি জিনপিংয়ের

তাইওয়ানের স্বাধীনতার দাবিতে যেকোনো বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন...

পুতিনের সঙ্গে বৈঠকে মস্কোয় মার্কিন দূত কুশনার-উইটকফ
১২ নভেম্বর ২০২৬

পুতিনের সঙ্গে বৈঠকে মস্কোয় মার্কিন দূত কুশনার-উইটকফ

ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তিচুক্তির নতুন প্রচেষ্টার অংশ হিসেবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স...

সনদ বিতর্কে পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট
১২ নভেম্বর ২০২৬

সনদ বিতর্কে পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট

শিক্ষাগত যোগ্যতার সনদ নিয়ে বিতর্ক ও রাজনৈতিক চাপের মুখে পদত্যাগ করেছেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট...

ইরানে ফের হামলার প্রস্তুতি নেতানিয়াহুর, আপত্তি আইজেনকোটের
১২ নভেম্বর ২০২৬

ইরানে ফের হামলার প্রস্তুতি নেতানিয়াহুর, আপত্তি আইজেনকোটের

 ইরানে নতুন করে হামলার প্রস্তুতি নিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) নির্দেশ দিয়েছেন অন্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না

ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও নাশকতার চেষ্টা মোকাবিলায় সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্র্রীর এই বক্তব্য কি সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে