গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

মেনু

চাকরি থেকে বরখাস্ত ছয় পুলিশ কর্মকর্তা ও বাধ্যতামূলক অবসরে একজন

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৫৮ পিএম, ১২ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৫৮ এএম ২০২৬
চাকরি থেকে বরখাস্ত ছয় পুলিশ কর্মকর্তা ও বাধ্যতামূলক অবসরে একজন
ছবি

ছবি সংগৃহীত

দায়িত্ব পালনে অনুপস্থিতি, কর্মস্থল ত্যাগ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অমান্য, অসদাচরণ ও পলায়নের অভিযোগে পুলিশের সাত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে সরকার। এর মধ্যে ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং অপর একজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনগুলো রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। সরকারি আদেশে বলা হয়েছে, এ সিদ্ধান্তগুলো অবিলম্বে কার্যকর হবে।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, সাবেক উপপুলিশ কমিশনার মো. নাজমুল ইসলাম, পুলিশ সুপার সারোয়ার কবির সোহাগ, সাবেক সহকারী পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এ এম শামীম এবং সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওসমানুর রহমান।

দায়িত্বে অনুপস্থিতি, কর্মস্থল ত্যাগ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অমান্য, অসদাচরণ ও পলায়নের অভিযোগের ভিত্তিতে বিভাগীয় তদন্ত এবং সংশ্লিষ্ট প্রক্রিয়া শেষে তাদের বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ রয়েছে প্রজ্ঞাপনে।

অন্যদিকে সহকারী পুলিশ সুপার ওবায়দুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধেও অসদাচরণ ও পলায়নের অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

কেএমএএ/আপ্র/১২.১১.২৬

সংশ্লিষ্ট খবর

শর্টসার্কিট থেকে নুসরাতের বাড়িতে আগুন লাগার সম্ভাবনা বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী
১২ নভেম্বর ২০২৬

শর্টসার্কিট থেকে নুসরাতের বাড়িতে আগুন লাগার সম্ভাবনা বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংরক্ষিত নারী সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

রোহিঙ্গা নিরাপদ প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
১২ নভেম্বর ২০২৬

রোহিঙ্গা নিরাপদ প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনের (কপ-৩১) সাইডলাইনে প্রধানমন্ত্রী...

কপ-৩১ সম্মেলনে জরুরি ৫ পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর
১২ নভেম্বর ২০২৬

কপ-৩১ সম্মেলনে জরুরি ৫ পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর

তুরস্কের আনাতোলিয়ায় চলমান কপ-৩১ সম্মেলনে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় পাঁচটি জরুরি পদক্ষেপ গ্র...

মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার
১২ নভেম্বর ২০২৬

মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ ক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না

ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও নাশকতার চেষ্টা মোকাবিলায় সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্র্রীর এই বক্তব্য কি সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে