গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

মেনু

সনদ বিতর্কে পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:২৯ পিএম, ১২ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:৫২ এএম ২০২৬
সনদ বিতর্কে পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট
ছবি

ছবি সংগৃহীত

শিক্ষাগত যোগ্যতার সনদ নিয়ে বিতর্ক ও রাজনৈতিক চাপের মুখে পদত্যাগ করেছেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান রাকাবুমিং রাকা। তাঁর নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠার পর দেশটির আদালতের রায় এবং সংসদ সদস্যদের অভিশংসনের উদ্যোগের মধ্যে বৃহস্পতিবার পদত্যাগপত্র জমা দেন তিনি।

১২ নভেম্বর বৃহস্পতিবার রাজধানী জাকার্তায় পিপলস কনসালটেটিভ অ্যাসেম্বলির (এমপিআর) নেতাদের কাছে পদত্যাগপত্র জমা দেন জিবরান। একই পদত্যাগপত্র প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর কাছেও পাঠানো হয়েছে। প্রেসিডেন্ট দুঃখ প্রকাশ করে পদত্যাগ গ্রহণ করেছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, গত মাসে ইন্দোনেশিয়ার সাংবিধানিক আদালত ও সুপ্রিম কোর্ট জিবরানের শিক্ষাগত যোগ্যতার নথি নিয়ে পৃথক রায় দেন। আদালত তাঁর বিদেশে অর্জিত শিক্ষাগত যোগ্যতার এমন কোনো প্রমাণ পায়নি, যা ইন্দোনেশিয়ার নির্বাচনী আইনে উচ্চমাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা হিসেবে গ্রহণযোগ্য।

তবে তাঁর বিরোধীদের অভিযোগ, জিবরান কখনো উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হননি এবং তাঁর কোনো বৈধ উচ্চমাধ্যমিক সনদ নেই। আদালতের পর্যবেক্ষণেও তাঁর শিক্ষাগত যোগ্যতার পক্ষে গ্রহণযোগ্য বিদেশি সনদের প্রমাণ পাওয়া যায়নি। তবে আদালত তাঁকে সরাসরি ভাইস প্রেসিডেন্টের পদ থেকে অপসারণের নির্দেশ দেয়নি।

এদিকে জিবরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে আটটি রাজনৈতিক দলের ১২০ জন সংসদ সদস্য পার্লামেন্টে আবেদন জমা দিয়েছেন। এর ফলে তাঁর বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরুর উদ্যোগ নেওয়া হয়।

ইন্দোনেশিয়ার আইন অনুযায়ী, অভিযোগ তদন্তে পার্লামেন্টের একটি বিশেষ কমিটি গঠন করার কথা। তদন্তে সংবিধান লঙ্ঘনের যথেষ্ট ভিত্তি পাওয়া গেলে বিষয়টি সাংবিধানিক আদালতে পাঠানো হবে। আদালত অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী সিদ্ধান্ত দেবে।

এদিকে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের পাশাপাশি দেশটিতে অর্থনৈতিক সংকট, দুর্নীতি এবং দাবানল নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে জনঅসন্তোষ বাড়ছিল। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এসব ইস্যুতে বিভিন্ন স্থানে বিক্ষোভও হয়েছে।

২০২৪ সালের অক্টোবরে প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন জিবরান। সাবেক প্রেসিডেন্ট জোকো উইদোদোর ছেলে জিবরান পাঁচ বছর মেয়াদের মধ্যে মাত্র দুই বছর দায়িত্ব পালনের পর পদত্যাগ করলেন।

ইন্দোনেশিয়ার সংবিধান অনুযায়ী, ভাইস প্রেসিডেন্টের পদ শূন্য হলে নতুন জাতীয় নির্বাচন হবে না। প্রেসিডেন্টের মনোনীত দুজন প্রার্থীর মধ্য থেকে ৬০ দিনের মধ্যে নতুন ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করবে দেশটির পিপলস কনসালটেটিভ অ্যাসেম্বলি।

 

ডিসি/আপ্র/১২/১১/২০২৬

সংশ্লিষ্ট খবর

বিতর্কের জেরে এনভিডিয়া ছাড়ছেন জেনসেন হুয়াং
১২ নভেম্বর ২০২৬

বিতর্কের জেরে এনভিডিয়া ছাড়ছেন জেনসেন হুয়াং

চীনা গুপ্তচরের সঙ্গে প্রেমের সম্পর্ক এবং প্রতিষ্ঠানের এক নারী কর্মকর্তার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক...

তাইওয়ানের স্বাধীনতার সুযোগ নেই, হুঁশিয়ারি শি জিনপিংয়ের
১২ নভেম্বর ২০২৬

তাইওয়ানের স্বাধীনতার সুযোগ নেই, হুঁশিয়ারি শি জিনপিংয়ের

তাইওয়ানের স্বাধীনতার দাবিতে যেকোনো বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন...

পুতিনের সঙ্গে বৈঠকে মস্কোয় মার্কিন দূত কুশনার-উইটকফ
১২ নভেম্বর ২০২৬

পুতিনের সঙ্গে বৈঠকে মস্কোয় মার্কিন দূত কুশনার-উইটকফ

ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তিচুক্তির নতুন প্রচেষ্টার অংশ হিসেবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স...

ইরানে ফের হামলার প্রস্তুতি নেতানিয়াহুর, আপত্তি আইজেনকোটের
১২ নভেম্বর ২০২৬

ইরানে ফের হামলার প্রস্তুতি নেতানিয়াহুর, আপত্তি আইজেনকোটের

 ইরানে নতুন করে হামলার প্রস্তুতি নিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) নির্দেশ দিয়েছেন অন্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না

ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও নাশকতার চেষ্টা মোকাবিলায় সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্র্রীর এই বক্তব্য কি সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 19 ঘন্টা আগে