গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

মেনু

সাকিবের রেকর্ডের পর প্রকৃতির বাগড়ায় ড্রয়ের পথে রাওয়ালপিন্ডি টেস্ট

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:২০ পিএম, ১২ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৩৩ এএম ২০২৬
সাকিবের রেকর্ডের পর প্রকৃতির বাগড়ায় ড্রয়ের পথে রাওয়ালপিন্ডি টেস্ট
ছবি

ছবি সংগৃহীত

দিন বদলাতেই যেন বদলে গেল পাকিস্তানের বোলিংয়ের ধার। আগের দিনে স্রেফ এক উইকেট নিতে পারা দলটি নতুন সকালের শুরুতেই শ্রীলঙ্কার শেষ ছয় উইকেট তুলে নিল।

রেকর্ড গড়া বোলিংয়ে যেখানে সবচেয়ে বড় অবদান রাখলেন অভিষিক্ত সাকিব খান। পরে আলোকস্বল্পতায় ভেস্তে গেল প্রায় দুই সেশন। রাওয়ালপিন্ডিতে বৃহস্পতিবার ৪ উইকেটে ৪০৪ রান নিয়ে খেলতে নামা শ্রীলঙ্কাকে ৪৪৬ রানে গুটিয়ে দিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছে পাকিস্তান। এক উইকেট হারিয়ে ৫৭ রান নিয়ে চতুর্থ দিন শেষ করেছে তারা। এখন স্বাগতিকরা এগিয়ে আছে ৪৫ রানে।

প্রকৃতির বাগড়ায় এদিন খেলা হয়েছে কেবল ৩৬.৪ ওভার। চার দিনেও শেষ হয়নি ম্যাচের তৃতীয় ইনিংস। বলা যায়, ড্র-ই হতে যাচ্ছে লড়াইয়ের সবচেয়ে সম্ভাব্য ফল।

এদিন অসাধারণ বোলিং করে ১৩০ রান খরচায় ৭ উইকেট নেন সাকিব। টেস্ট অভিষেকে তার চেয়ে বেশি উইকেট নিতে পারেননি পাকিস্তানের কেউ।

নিজের প্রথম টেস্টে এই পেসারের সমান সাতটি করে উইকেট নিয়েছেন আর তিনজন পাকিস্তানি- পেসার মোহাম্মাদ জাহিদ, অফ স্পিনার মোহাম্মাদ নাজির ও লেগ স্পিনার আবরার আহমেদ। দ্বিতীয় দিন লঙ্কানদের তিন উইকেট নেওয়া পাকিস্তান গতকাল নিতে পারে স্রেফ একটি। আর সাকিবের নৈপুণ্যে চতুর্থ দিনে কেবল ৪২ রানে প্রতিপক্ষের শেষ ৬ উইকেট তুলে নেয় তারা।


দিনের পঞ্চম বলেই লঙ্কান শিবিরে ছোবল হানেন সাকিব। আগের দিনের ১৬৭ রানের সঙ্গে কোনো রান যোগ না করেই কট বিহাইন্ড হন ধানাঞ্জায়া ডি সিলভা। তার বিদায়ে ভাঙে কুসাল মেন্ডিসের সঙ্গে ২৪৯ রানের জুটি। ১১৭ রান নিয়ে দিন শুরু করা মেন্ডিসকেও বেশিক্ষণ টিকতে দেননি সাকিব। দিনে নিজের তৃতীয় ওভারে লঙ্কান অধিনায়ককেও কট বিহাইন্ড করে দেন তিনি। ১১৯ রানে ড্রেসিং রুমে ফেরেন মেন্ডিস।

দুই সেঞ্চুরিয়ানের বিদায়ের পর বেশিক্ষণ স্থায়ী হয়নি শ্রীলঙ্কার ইনিংস। সাকিবের চমৎকার বোলিংয়ে একের পর এক উইকেট হারাতে থাকে সফরকারীরা। সোনাল দিনুশাকে ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন আগের দিন দুই শিকার ধরা সাকিব। টেস্ট অভিষেকে পাঁচ উইকেট নেওয়া পাকিস্তানের ষোড়শ ক্রিকেটার তিনি।

নিজের পরের দুই ওভারেও দুই শিকার ধরেন সাকিব। লাহিরু কুমারাকে এলবিডব্লিউ করার পর, আসিথা ফার্নান্দোকে কট বিহাইন্ড করে ফেরান তিনি। মিলান রাত্নায়েকেকে বিদায় করে শ্রীলঙ্কার ইনিংস গুটিয়ে দেন রাজাউল্লাহ। ১২ রানে পিছিয়ে থেকে ব্যাটিং নেমে শুরুতেই তাইয়াব আরিফকে হারায় পাকিস্তান। আসিথা ফার্নান্দোর বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন প্রথম ইনিংসে ফিফটি করা অভিষিক্ত ব্যাটসম্যান।

দিনের বাকি যেটুকু সময় খেলা হয়েছে, তাতে দলকে আর বিপদে পড়তে দেননি আজান আওয়াইস ও মোহাম্মাদ তাহা। ২২ রানে খেলছেন আজান, ২৪ রানে অপরাজিত আছেন তাহা।

সংক্ষিপ্ত স্কোর (চতুর্থ দিন শেষে)

পাকিস্তান ১ম ইনিংস: ৪৩৪/৯ ডিক্লে.

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ১১৭.২ ওভারে ৪৪৬ (আগের দিন ৪০৪/৪) (ধানাঞ্জায়া ১৬৭, মেন্ডিস ১১৯, দিনুশা ২০, রাত্নায়েকে ১২, লাহিরু ০, আসিথা ৪, মাদুশাঙ্কা ০*; আব্বাস ৩৩-১২-৬৮-২, সাকিব ৩৪-৫-১৩০-৭, রাজাউল্লাহ ২৬.২-২-১৪০-১, মিনহাস ২১-২-৯২-০, সালমান ৩-১-৯-০)

পাকিস্তান ২য় ইনিংস: ২১.২ ওভারে ৫৭/১ (আজান ২২*, আরিফ ১১, তাহা ২৪*; আসিথা ৫-১-১০-১, মাদুশাঙ্কা ৩-১-১৫-০, লাহিরু ৭.২-২-১৯-০, রাত্নায়েকে ৬-২-১৩-০)

 

ডিসি/আপ্র/১২/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

পাকিস্তানকে নিয়ে সতর্ক জামাল
১২ নভেম্বর ২০২৬

পাকিস্তানকে নিয়ে সতর্ক জামাল

ভুটান ও শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে বাংলাদেশ। দুই ম্যাচে পাঁচ গোল করে, ক্লিনশ...

২১ ছক্কায় জ্যাকবসের অপরাজিত ২০২
১২ নভেম্বর ২০২৬

২১ ছক্কায় জ্যাকবসের অপরাজিত ২০২

মন্থর শুরুর পর ডানা মেলেন বেভন জ্যাকবস। দারুণ ব্যাটিংয়ে লিস্ট ‘এ’ ক্যারিয়ারে প্রথমবারের মতো পান সেঞ্...

আবার পাকিস্তানের কাছে হেরে স্বপ্নভঙ্গ যুবাদের
১২ নভেম্বর ২০২৬

আবার পাকিস্তানের কাছে হেরে স্বপ্নভঙ্গ যুবাদের

শুরুর ধাক্কা সামলে গুছিয়ে নেওয়ার চেষ্টা করলেন আবদুল্লাহ আল মুহি ও ফরিদ হাসান। পঞ্চম বোলার হিসেবে আক্...

টেস্ট চ্যাম্পিয়নশিপ সম্প্রসারণে আপত্তি ইংল্যান্ডের!
১২ নভেম্বর ২০২৬

টেস্ট চ্যাম্পিয়নশিপ সম্প্রসারণে আপত্তি ইংল্যান্ডের!

টেস্ট চ্যাম্পিয়নশিপে ১২টি পূর্ণ সদস্য দেশকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না

ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও নাশকতার চেষ্টা মোকাবিলায় সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্র্রীর এই বক্তব্য কি সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে