গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

মেনু

২০২৬ সালের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৪৮ পিএম, ১২ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:০২ এএম ২০২৬
২০২৬ সালের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ছবি

ছবি সংগৃহীত

২০২৬ সালের এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। আগামী ১ ডিসেম্বর এ পরীক্ষা শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। আজ বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. জসিম উদ্দিনের স্বাক্ষরে এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়।

সময়সূচি অনুযায়ী ১ ডিসেম্বর ইংরেজি প্রথম পত্রের মাধ্যমে পরীক্ষা শুরু হবে। ২ ডিসেম্বর বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র, ৩ ডিসেম্বর পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা এবং ৫ ডিসেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।এ ছাড়া অন্য বিষয়গুলোর পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী চলবে। ১৫ ডিসেম্বর অর্থনীতি ও আরবি বিষয়ের পরীক্ষার মাধ্যমে লিখিত পরীক্ষা শেষ হবে। ব্যবহারিক পরীক্ষাও ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে।

সময়সূচিতে উল্লেখ করা হয়, প্রতিদিন দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকালের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকেলের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন নেওয়া যাবে না। তবে অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।

গত ৫ নভেম্বর ফরম পূরণ শুরু হয়েছিল, ৯ নভেম্বর এ প্রক্রিয়া শেষ হয়েছে। নির্ধারিত সময়ে ৪ লাখেরও কিছু বেশি শিক্ষার্থী ফরম পূরণ করেছে। তার মধ্যে সবচেয়ে বেশি ইংরেজিতে। ইংরেজি বিষয়ে পুনঃপরীক্ষা দিতে ফরম পূরণ করেছে ২ লাখ ৪৬ হাজার ২৮৬ জন।

ফরম পূরণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়। আইসিটিতে মোট ১ লাখ ৩৮ হাজার ৫১৪ জন ফরম পূরণ করেছে। আর তৃতীয় অবস্থানে থাকা রসায়ন বিষয়ে ২৭ হাজার ৪৬৬ জন ফরম পূরণ করেছে। এ তিনটি বিষয়ের বাইরে আরও কিছু বিষয়ে অল্পসংখ্যক শিক্ষার্থী ফরম পূরণ করেছে।

কেএমএএ/আপ্র/১২.১১.২৬

সংশ্লিষ্ট খবর

শিশুর ছয় বছর না হলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করানো যাবে না
১২ নভেম্বর ২০২৬

শিশুর ছয় বছর না হলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করানো যাবে না

শিশুর বয়স কমপক্ষে ছয় বছর না হলে ভর্তি করানো যাবে না সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। শিক্ষার্থীর প্রথম শ্র...

১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত
১২ নভেম্বর ২০২৬

১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের ১৩টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষার তারিখ ও...

ককটেল আতঙ্কে ঢাবি ছাড়ছেন ছয় চীনা শিক্ষার্থী
১২ নভেম্বর ২০২৬

ককটেল আতঙ্কে ঢাবি ছাড়ছেন ছয় চীনা শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত হয়ে দুই চীনা শিক্ষার্থী ইতোম...

বেরোবি লাইব্রেরিতে ই-বুক-ই-জার্নাল সেবা চালু
১২ নভেম্বর ২০২৬

বেরোবি লাইব্রেরিতে ই-বুক-ই-জার্নাল সেবা চালু

গোলাম মোরশেদ তামি, বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না

ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও নাশকতার চেষ্টা মোকাবিলায় সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্র্রীর এই বক্তব্য কি সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে