গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

মেনু

শিশুর ছয় বছর না হলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করানো যাবে না

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:০৩ পিএম, ১২ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৫৮ এএম ২০২৬
শিশুর ছয় বছর না হলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করানো যাবে না
ছবি

ছবি সংগৃহীত

শিশুর বয়স কমপক্ষে ছয় বছর না হলে ভর্তি করানো যাবে না সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। শিক্ষার্থীর প্রথম শ্রেণিতে ভর্তির বয়সসীমা নিয়ে নতুন এই সিদ্ধান্ত জানিয়েছে বর্তমান সরকার। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সংশোধিত ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালা–২০২৭’ থেকে এ তথ্য জানা গেছে।

এতদিন শিশুর বয়স পাঁচ বছর হলেই ভর্তি করানো যেত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। নতুন সিদ্ধান্তে সেই বয়সসীমা এক বছর বাড়ানো হয়েছে। এর আগে গত ১৩ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত ২০২৭ সালের নীতিমালা প্রকাশ করে। ওই নীতিমালায় প্রথম শ্রেণিতে ভর্তির জন্য ন্যূনতম বয়স পাঁচ বছর নির্ধারণ করা হয়েছিল।

এবার সংশোধিত নীতিমালায় প্রথম শ্রেণিতে ভর্তির বয়স পুনর্র্নিধারণ করা হয়েছে। এতে জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুসরণ করে বলা হয়েছে, সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের ১ জানুয়ারি শিক্ষার্থীর বয়স ছয় বছর পূর্ণ হতে হবে, তবে সাত বছর পূর্ণ হওয়া যাবে না।

ওই অনুযায়ী ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য জন্মতারিখ ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২০ সালের মধ্যে হতে হবে।

নীতিমালা অনুযায়ী শিক্ষার্থীর বয়স যাচাইয়ের জন্য ভর্তি আবেদনের সঙ্গে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সসীমায় সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত অতিরিক্ত ছাড় দেওয়ার সুযোগ রাখা হয়েছে। এতে বলা হয়, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা যাবে। তবে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির সুযোগ পেতে সংশ্লিষ্ট শ্রেণিতে আসন খালি থাকতে হবে। প্রথম শ্রেণিতে ভর্তির জন্য ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাই করা হবে। আর দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে। ভর্তি প্রক্রিয়া কেন্দ্রীয়ভাবে পরিচালনার দায়িত্বে থাকবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।

নীতিমালায় বলা হয়েছে, ডিজিটাল লটারি পরিচালনার সময় ভর্তি কমিটির সদস্যদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। একইসঙ্গে লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের পাশাপাশি অপেক্ষমাণ তালিকাও প্রকাশ করা হবে।

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচিত শিক্ষার্থীরা ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে ক্রমানুসারে অন্যদের ভর্তির সুযোগ দেওয়া হবে বলেও নীতিমালায় উল্লেখ আছে।

কেএমএএ/আপ্র/১২.১১.২৬

সংশ্লিষ্ট খবর

২০২৬ সালের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ
১২ নভেম্বর ২০২৬

২০২৬ সালের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ

২০২৬ সালের এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা...

১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত
১২ নভেম্বর ২০২৬

১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের ১৩টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষার তারিখ ও...

ককটেল আতঙ্কে ঢাবি ছাড়ছেন ছয় চীনা শিক্ষার্থী
১২ নভেম্বর ২০২৬

ককটেল আতঙ্কে ঢাবি ছাড়ছেন ছয় চীনা শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত হয়ে দুই চীনা শিক্ষার্থী ইতোম...

বেরোবি লাইব্রেরিতে ই-বুক-ই-জার্নাল সেবা চালু
১২ নভেম্বর ২০২৬

বেরোবি লাইব্রেরিতে ই-বুক-ই-জার্নাল সেবা চালু

গোলাম মোরশেদ তামি, বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না

ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও নাশকতার চেষ্টা মোকাবিলায় সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্র্রীর এই বক্তব্য কি সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে