গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

মেনু

দেশে হাম উপসর্গে চার শিশুর মৃত্যু ও হাসপাতালে ভর্তি ১৫৪১

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:০৭ পিএম, ১২ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:০২ এএম ২০২৬
দেশে হাম উপসর্গে চার শিশুর মৃত্যু ও হাসপাতালে ভর্তি ১৫৪১
ছবি

ছবি সংগৃহীত

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে চারজন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৫৪১ জন।  আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো হাম ও ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মারা গেছে ১ হাজার ২৯৫ জন শিশু। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১৯০ জনের। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মারা যাওয়াদের মধ্যে ঢাকার একজন, সিলেটের দুজন এবং চট্টগ্রামের একজন শিশু রয়েছে।  একই সময়ে আক্রান্তদের মাঝে নিশ্চিত হাম রোগী ১৫৭ জন এবং হামের উপসর্গ মিলেছে ১ হাজার ৩৮৪ জনের শরীরে।

স্বাস্থ্য অধিদফতর বলছে, চলতি বছরে ১২ নভেম্বর পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা মোট ২৪ হাজার ৮৮০ জন। অন্যদিকে সন্দেহজনক হাম রোগী ২ লাখ ৪৪ হাজার ২৯১ জন।  এ ছাড়া চলতি বছরে হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২ লাখ ১৮ হাজার ৭৫ জন। এর মধ্যে ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ লাখ ৯ হাজার ২০৭ জন।

কেএমএএ/আপ্র/১২.১১.২৬

সংশ্লিষ্ট খবর

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৪ জনের মৃত্যু
১২ নভেম্বর ২০২৬

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৪ জনের মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৫ জন এবং হ...

আট মাসে সরকারি হাসপাতালে বেড়েছে ৩ হাজার ৪৮ শয্যা
১২ নভেম্বর ২০২৬

আট মাসে সরকারি হাসপাতালে বেড়েছে ৩ হাজার ৪৮ শয্যা

মানুষের প্রয়োজন বিবেচনায় নিয়ে আট মাসে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে মোট ৩ হাজার ৪৮টি শয্যা বাড়িয়েছে...

নতুন অ্যালুমিনিয়ামের হাঁড়িতেও সিসা, ঝুঁকিতে শিশুরা
১২ নভেম্বর ২০২৬

নতুন অ্যালুমিনিয়ামের হাঁড়িতেও সিসা, ঝুঁকিতে শিশুরা

নতুন চকচকে হাঁড়ি কিনলেই রান্না নিরাপদ হবে—এমন ধারণা অনেকের। কিন্তু নতুন এক গবেষণায় দেখা গেছে, স্থানী...

নিউমোনিয়া প্রতিরোধে চিকিৎসাসেবা নিশ্চিত জরুরি
১১ নভেম্বর ২০২৬

নিউমোনিয়া প্রতিরোধে চিকিৎসাসেবা নিশ্চিত জরুরি

স্বাস্থ্য প্রতিদিন===

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না

ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও নাশকতার চেষ্টা মোকাবিলায় সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্র্রীর এই বক্তব্য কি সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে