গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

মেনু

দীর্ঘ প্রতীক্ষার পর ফিরছে ‘মিরাক্কেল’

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:০৬ পিএম, ১২ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৫৯ এএম ২০২৬
দীর্ঘ প্রতীক্ষার পর ফিরছে ‘মিরাক্কেল’
ছবি

ছবি সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও ছোটপর্দায় ফিরছে জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মিরাক্কেল’। নতুন আঙ্গিকে অনুষ্ঠানটি আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। ইতোমধ্যে প্রতিযোগী বাছাইয়ের জন্য অডিশনের আহ্বান জানিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। 

 

সবকিছু পরিকল্পনামতো এগোলে আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু হতে পারে নতুন মৌসুম। মীরের সঞ্চালনায় একসময় দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল অনুষ্ঠানটি। টিআরপিতেও ছিল শক্ত অবস্থান। 

 

এর মাধ্যমে পরিচিতি পাওয়া অনেক প্রতিযোগী অনুষ্ঠান শেষ হওয়ার পরও নিজেদের জায়গা তৈরি করেছেন। তবে গত পাঁচ বছর ধরে ছোটপর্দায় অনুপস্থিত ছিল ‘মিরাক্কেল’। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানটির একটি প্রচারঝলক প্রকাশ করেছে চ্যানেল কর্তৃপক্ষ। 

পাশাপাশি অডিশনে অংশ নেওয়ার জন্য সব বয়সের কমেডি শিল্পীদের আহ্বান জানানো হয়েছে। এবার প্রতিযোগীদের বাছাইপর্ব শেষে শুরু হবে মূল লড়াই। সেখানে একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন নির্বাচিত প্রতিযোগীরা।


অনুষ্ঠানটির পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় ভারতীয় গণমাধ্যশকে জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতে পর্দায় আসতে পারে ‘মিরাক্কেল’। তবে বিচারকের আসনে কারা থাকবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।  

 

পুরোনো বিচারকদের মধ্যে পরান বন্দ্যোপাধ্যায়কে আবারও দেখতে চান দর্শকদের অনেকে। আগের মৌসুমের কয়েকজন সদস্য ও মেন্টরেরও যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 

 

শুভঙ্কর চট্টোপাধ্যায়ের মতে, বর্তমানে টেলিভিশনের কোনো অনুষ্ঠানের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। তাই নির্মাণের প্রতিটি পর্যায়ে নিয়ম ও বিষয়বস্তু নিয়ে সতর্ক থাকতে হয়। 

 

এতে সৃজনশীল দলের ওপর বাড়তি চাপ থাকলেও নতুন আয়োজন নিয়ে আশাবাদী পরিচালক। তার প্রত্যাশা, দীর্ঘ বিরতির পর ফিরেও দর্শকের ভালোবাসা পাবে ‘মিরাক্কেল’।

ডিসি/আপ্র/১২/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

দুই বছর পর ধারাবাহিকে সানজিদা প্রীতি
১২ নভেম্বর ২০২৬

দুই বছর পর ধারাবাহিকে সানজিদা প্রীতি

সাবলীল অভিনয়ে একসময় দারুণ প্রশংসা কুড়িয়েছিলেন সানজিদা প্রীতি। ওটিটিতেও তার অভিনয় দ্যুতি ছড়িয়েছিল। তব...

দুবাইয়ে নিজের নামে ৫৬ তলা ভবন উদ্বোধন, শাহরুখের ভিডিও ভাইরাল
১২ নভেম্বর ২০২৬

দুবাইয়ে নিজের নামে ৫৬ তলা ভবন উদ্বোধন, শাহরুখের ভিডিও ভাইরাল

বলিউড বাদশা শাহরুখ খান মানেই ভক্তদের উন্মাদনা। পর্দায় হোক কিংবা বাস্তবে, তার উপস্থিতি ঘিরে তৈরি হয় ব...

ঈদে আসবে সিয়াম-তুষি-চঞ্চলের সেই সিনেমা
১২ নভেম্বর ২০২৬

ঈদে আসবে সিয়াম-তুষি-চঞ্চলের সেই সিনেমা

কিছুদিন ধরেই গুঞ্জন ছিল, নির্মাতা শঙ্খ দাশগুপ্তের নতুন সিনেমা ‘আবার দেখা হলে’ আসছে। ছবিটিতে জুটি বাঁ...

দিতির বাসায় পালিয়ে বিয়ে করেছিলেন বাপ্পারাজ
১২ নভেম্বর ২০২৬

দিতির বাসায় পালিয়ে বিয়ে করেছিলেন বাপ্পারাজ

পর্দায় প্রেমে ব্যর্থ প্রেমিকের চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত অভিনেতা বাপ্পারাজ। তবে বাস্তব জীবনে ভালোব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না

ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও নাশকতার চেষ্টা মোকাবিলায় সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্র্রীর এই বক্তব্য কি সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে