গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

মেনু

দিতির বাসায় পালিয়ে বিয়ে করেছিলেন বাপ্পারাজ

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৬ পিএম, ১২ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৩:৩৭ এএম ২০২৬
দিতির বাসায় পালিয়ে বিয়ে করেছিলেন বাপ্পারাজ
ছবি

ছবি সংগৃহীত

পর্দায় প্রেমে ব্যর্থ প্রেমিকের চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত অভিনেতা বাপ্পারাজ। তবে বাস্তব জীবনে ভালোবাসার মানুষকে পেতে তাঁকেও কম কাঠখড় পোড়াতে হয়নি। পরিবারের আপত্তি উপেক্ষা করে একসময় প্রেমিকাকে নিয়ে পালিয়ে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

পালিয়ে যাওয়ার পর প্রয়াত অভিনেতা সোহেল চৌধুরী ও অভিনেত্রী দিতির বাসায় আশ্রয় নেন তাঁরা। সেখানেই কাজী ডেকে বিয়ে করেন দুজন। তবে বিয়ের পরপরই ঘটে আরেক ঘটনা।

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের প্রেম ও বিয়ের গল্প শুনিয়েছেন বাপ্পারাজ। অভিনেতার ভাষ্য, ভালোবাসার মানুষকে নিজের করে পেতে চেয়েছিলেন তিনি। কিন্তু পরিবার থেকে বাধা আসায় শেষ পর্যন্ত পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেন।

বাপ্পারাজ জানান, প্রেমিকাকে নিয়ে পালিয়ে যাওয়ার পর তাঁরা আশ্রয় নেন সোহেল চৌধুরী ও দিতির বাসায়। সেখানেই কাজী ডেকে বিয়ে করেন তাঁরা।

এ প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘সোহেল ও দিতির বাসায় কাজী ডেকে এনে বিয়ে করি। তবে সেই সময় সোহেল বাসায় ছিল না। এরপর দুপুরে খাওয়া-দাওয়া করে আমরা বিশ্রাম নিচ্ছিলাম। এমন সময় আব্বা লোক পাঠিয়ে আমাদের ধরে নিলেন। তারপর বাসায় দুই পক্ষের নানা কথা। অবশেষে একটা সময় সব ঠিক হয়।’

অর্থাৎ, বিয়ের পরপরই বাবার পাঠানো লোকজনের মাধ্যমে পরিবারের কাছে ফিরে যেতে হয় তাঁদের। পরে দুই পক্ষের আলোচনায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ নায়করাজ রাজ্জাকের ছেলে হলেও নিজের অভিনয়গুণে আলাদা পরিচিতি গড়েছেন। ‘চাঁপা ডাঙার বউ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু তাঁর। এরপর ‘ঢাকা ৮৬’, ‘জ্বীনের বাদশা’, ‘প্রতিশ্রুতি’, ‘প্রেমের সমাধি’, ‘বাবা কেন চাকর’ ও ‘পাগলীর প্রেম’সহ বহু সিনেমায় অভিনয় করেছেন তিনি।

বিশেষ করে পর্দায় ব্যর্থ প্রেমিকের চরিত্রে তাঁর অভিনয় দর্শকের কাছে আলাদা জনপ্রিয়তা পেয়েছে। অথচ বাস্তব জীবনে ভালোবাসার মানুষকে পেতে পরিবারের বাধা পেরিয়ে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন এই অভিনেতা। বর্তমানে দুই সন্তানের বাবা বাপ্পারাজ। তাঁর দুই মেয়েই বিবাহিত।

এসি/আপ্র/১২/১১/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

পাহাড়ে রহস্যময় খুন, জয়ার নতুন লড়াই
১২ নভেম্বর ২০২৬

পাহাড়ে রহস্যময় খুন, জয়ার নতুন লড়াই

সম্পর্কের গল্প নিয়ে একের পর এক সিনেমা নির্মাণ করে পরিচিতি পেয়েছেন টালিউড পরিচালক অর্জুন দত্ত। এবার স...

বিয়ের পর রোম্যান্সের গল্প, করণের সামনে মুখ খুললেন কিয়ারা
১১ নভেম্বর ২০২৬

বিয়ের পর রোম্যান্সের গল্প, করণের সামনে মুখ খুললেন কিয়ারা

বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির দাম্পত্যের একান্ত মুহূর্ত নিয়ে কৌতূহলের শেষ নেই ভক্...

বলিউড তারকাদের ঘিরে আতঙ্ক, বিশেষ বিধিনিষেধ জারি মুম্বাই পুলিশের
১১ নভেম্বর ২০২৬

বলিউড তারকাদের ঘিরে আতঙ্ক, বিশেষ বিধিনিষেধ জারি মুম্বাই পুলিশের

সুরক্ষিত নেই কোনও বলিউড তারকা। গত কয়েক মাসে সালমান খান, অক্ষয় কুমার, আয়ুষ্মান খুরানা, সঞ্জয় দত্ত, আম...

রহস্য-রোমাঞ্চের নতুন সিনেমায় জয়া, সঙ্গী শ্রাবন্তী
১১ নভেম্বর ২০২৬

রহস্য-রোমাঞ্চের নতুন সিনেমায় জয়া, সঙ্গী শ্রাবন্তী

খুন, রহস্য আর সম্পর্কের জটিল সমীকরণ নিয়ে নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন কলকাতার পরিচালক অর্জুন দত্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না

ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও নাশকতার চেষ্টা মোকাবিলায় সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্র্রীর এই বক্তব্য কি সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 12 ঘন্টা আগে