গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

মেনু

পাহাড়ে রহস্যময় খুন, জয়ার নতুন লড়াই

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৬ পিএম, ১২ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৩:১৩ এএম ২০২৬
পাহাড়ে রহস্যময় খুন, জয়ার নতুন লড়াই
ছবি

ছবি সংগৃহীত

সম্পর্কের গল্প নিয়ে একের পর এক সিনেমা নির্মাণ করে পরিচিতি পেয়েছেন টালিউড পরিচালক অর্জুন দত্ত। এবার সম্পর্কের জটিলতা ও রহস্যকে এক সুতোয় গেঁথে হাজির হচ্ছেন খুনের গল্প নিয়ে। তাঁর নতুন সিনেমা ‘আরএসভিপি মার্ডার’-এ অভিনয় করবেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

সিনেমাটিতে প্রথমবারের মতো একই পর্দায় দেখা যাবে জয়া আহসান ও টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে।

পাহাড়ের পটভূমিতে নির্মিত সিনেমাটির গল্প আবর্তিত হবে একটি রহস্যময় হত্যাকাণ্ডকে ঘিরে। একটি অনুষ্ঠান থেকে ঘটনার সূত্রপাত। আনন্দ-উৎসবের মধ্যেই হঠাৎ আসা একটি বার্তা বদলে দেবে সবকিছু। এরপর শুরু হবে হত্যার রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা। তদন্ত যত এগোবে, ততই সামনে আসবে বন্ধুত্বের আড়ালে লুকিয়ে থাকা স্বার্থ, দাম্পত্যের টানাপোড়েন এবং পারিবারিক সম্পর্কের জমে থাকা ক্ষোভ।

‘অব্যক্ত’, ‘শ্রীমতী’, ‘বিবি পায়রা’ ও ‘ডিপ ফ্রিজ’-এর মতো সিনেমা নির্মাণ করেছেন অর্জুন দত্ত। আগের কাজগুলোতে সম্পর্কের নানা দিক গুরুত্ব পেলেও এবার তিনি বেছে নিয়েছেন থ্রিলারধর্মী গল্প।

এ প্রসঙ্গে পরিচালক বলেন, সব সিনেমায় সম্পর্কের নানা দিক তুলে ধরলেও তাঁর প্রতিটি কাজ একে অন্যের চেয়ে আলাদা। পরিচালক হিসেবে সব ঘরানায় কাজ করতে চান তিনি। থ্রিলার নির্মাণের ইচ্ছা অনেক দিনের। এবার সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।

নতুন সিনেমায় নিজের চরিত্র নিয়ে আগ্রহের কথা জানিয়েছেন জয়া আহসানও। অভিনেত্রীর ভাষায়, ‘আরএসভিপি মার্ডার’ একটি রহস্যনির্ভর হত্যাকাণ্ডের সিনেমা। এতে অনেক গুণী অভিনয়শিল্পী যুক্ত হয়েছেন। তাঁর চরিত্রটিও বেশ আকর্ষণীয়। দর্শক তাঁকে নতুনভাবে আবিষ্কার করবেন বলে আশা করছেন তিনি। তবে সিনেমাটি মুক্তির আগে চরিত্র নিয়ে বেশি কিছু বলতে চান না জয়া।

অর্জুন দত্তের কাজের প্রশংসা করে জয়া আরও বলেন, পরিচালক তাঁর পছন্দের একজন। ‘ডিপ ফ্রিজ’ সিনেমার জন্য জাতীয় পুরস্কার পাওয়ায় তাঁর কাজের প্রতি আস্থা রয়েছে। এই নির্মাতার সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ হবে বলেও আশা প্রকাশ করেছেন অভিনেত্রী।

জয়া ও শ্রাবন্তী ছাড়াও সিনেমাটিতে অভিনয় করবেন শিলাজিৎ মজুমদার, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, বিবৃতি চট্টোপাধ্যায়, অভীক্ষা চট্টোপাধ্যায়, লোকনাথ দে ও গৌরব রায়চৌধুরীসহ আরও অনেকে।

শ্রী অভিজ্ঞান ড্রিমওয়ার্কস প্রাইভেট লিমিটেডের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন অভিজিৎ চট্টোপাধ্যায়। চিত্রনাট্য লিখেছেন আশীর্বাদ মৈত্র ও অর্জুন দত্ত। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষ দিকে শুরু হবে ‘আরএসভিপি মার্ডার’-এর শুটিং।

এসি/আপ্র/১২/১১/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

দিতির বাসায় পালিয়ে বিয়ে করেছিলেন বাপ্পারাজ
১২ নভেম্বর ২০২৬

দিতির বাসায় পালিয়ে বিয়ে করেছিলেন বাপ্পারাজ

পর্দায় প্রেমে ব্যর্থ প্রেমিকের চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত অভিনেতা বাপ্পারাজ। তবে বাস্তব জীবনে ভালোব...

বিয়ের পর রোম্যান্সের গল্প, করণের সামনে মুখ খুললেন কিয়ারা
১১ নভেম্বর ২০২৬

বিয়ের পর রোম্যান্সের গল্প, করণের সামনে মুখ খুললেন কিয়ারা

বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির দাম্পত্যের একান্ত মুহূর্ত নিয়ে কৌতূহলের শেষ নেই ভক্...

বলিউড তারকাদের ঘিরে আতঙ্ক, বিশেষ বিধিনিষেধ জারি মুম্বাই পুলিশের
১১ নভেম্বর ২০২৬

বলিউড তারকাদের ঘিরে আতঙ্ক, বিশেষ বিধিনিষেধ জারি মুম্বাই পুলিশের

সুরক্ষিত নেই কোনও বলিউড তারকা। গত কয়েক মাসে সালমান খান, অক্ষয় কুমার, আয়ুষ্মান খুরানা, সঞ্জয় দত্ত, আম...

রহস্য-রোমাঞ্চের নতুন সিনেমায় জয়া, সঙ্গী শ্রাবন্তী
১১ নভেম্বর ২০২৬

রহস্য-রোমাঞ্চের নতুন সিনেমায় জয়া, সঙ্গী শ্রাবন্তী

খুন, রহস্য আর সম্পর্কের জটিল সমীকরণ নিয়ে নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন কলকাতার পরিচালক অর্জুন দত্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না

ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও নাশকতার চেষ্টা মোকাবিলায় সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্র্রীর এই বক্তব্য কি সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 11 ঘন্টা আগে