গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

মেনু

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত, আহত ১২

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৪৮ পিএম, ১২ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:৪৪ এএম ২০২৬
পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত, আহত ১২
ছবি

ছবি সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে বন্দুকধারীদের হামলায় অন্তত ১১ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১২ জন।

বুধবার (১১ নভেম্বর) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় কোহাত জেলায় এ হামলার ঘটনা ঘটে। খবর আনাদোলু এজেন্সির।

প্রতিবেদনে বলা হয়, অবৈধ সোনা উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালাতে যাওয়ার পথে পুলিশের একটি দলের ওপর অতর্কিত হামলা চালায় বন্দুকধারীরা। এ সময় পুলিশের পাঁচটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলাকারীদের সঙ্গে পুলিশের তীব্র বন্দুকযুদ্ধ হয়।

এ হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান।

এদিকে, গত কয়েক মাস ধরে খাইবার পাখতুনখোয়া প্রদেশে ধারাবাহিকভাবে হামলার শিকার হচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

বৈশ্বিক পর্যবেক্ষণ সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা (এসিএলইডি)-এর তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে পাকিস্তানে সন্ত্রাসী হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২২ সালে দেশটিতে ৬৫৮টি হামলার ঘটনা রেকর্ড করা হলেও ২০২৫ সালে তা বেড়ে দাঁড়ায় ২ হাজার ৪২৫টিতে, যা প্রায় চার গুণ বেশি।

এসি/আপ্র/১২/১১/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

পরকীয়া ও গুপ্তচর বিতর্কে এনভিডিয়ার প্রধানকে সরানোর গুঞ্জন
১২ নভেম্বর ২০২৬

পরকীয়া ও গুপ্তচর বিতর্কে এনভিডিয়ার প্রধানকে সরানোর গুঞ্জন

বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে পদ থেকে সরানোর প্র...

রিয়াদ-দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত যাত্রী ২৩ হাজার ২৭৪ জন
১২ নভেম্বর ২০২৬

রিয়াদ-দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত যাত্রী ২৩ হাজার ২৭৪ জন

ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামের ১৮৯ টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত যাত্রীর সংখ্যা দাঁ...

পাকিস্তানে পুলিশের ওপর হামলায় ডিএসপিসহ নিহত ১১
১২ নভেম্বর ২০২৬

পাকিস্তানে পুলিশের ওপর হামলায় ডিএসপিসহ নিহত ১১

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাটে পুলিশের একটি দলের ওপর সশস্ত্র হামলায় ডেপুটি সুপারিনটেন...

জলবায়ু সম্মেলনকে ভণ্ডামি বললেন গ্রেটা থুনবার্গ
১১ নভেম্বর ২০২৬

জলবায়ু সম্মেলনকে ভণ্ডামি বললেন গ্রেটা থুনবার্গ

জাতিসংঘের জলবায়ু সম্মেলনকে ‘চরম ভণ্ডামি’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না

ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও নাশকতার চেষ্টা মোকাবিলায় সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্র্রীর এই বক্তব্য কি সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 11 ঘন্টা আগে