গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১১ নভেম্বর ২০২৬

মেনু

বলিউড তারকাদের ঘিরে আতঙ্ক, বিশেষ বিধিনিষেধ জারি মুম্বাই পুলিশের

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:১৮ পিএম, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:০৫ এএম ২০২৬
বলিউড তারকাদের ঘিরে আতঙ্ক, বিশেষ বিধিনিষেধ জারি মুম্বাই পুলিশের
ছবি

ছবি সংগৃহীত

সুরক্ষিত নেই কোনও বলিউড তারকা। গত কয়েক মাসে সালমান খান, অক্ষয় কুমার, আয়ুষ্মান খুরানা, সঞ্জয় দত্ত, আমির খান, অমিতাভ বচ্চন, রণবীর কাপুরসহ অনেক তারকাকে হুমকি দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, এই তারকারা লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় রয়েছেন। 

এবার বলিউডের হেভিওয়েট তারকাদের সুরক্ষায় বিশেষ বিধি নিষেধ জারি করলো মুম্বাই পুলিশ। আপাতত প্রত্যেককে বাড়তি সর্তকতা অবলম্বন করতে হবে। জনবহুল এলাকা এড়িয়ে চলতে হবে পুরোপুরি। যেখানে বড় ধরনের অনুষ্ঠান বা অতিরিক্ত জনসমাগম থাকবে সেখানে ভক্তদের থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে তারকাদের। 

 

পুলিশ আরও জানায়, এই তারকাদের প্রত্যেকের বাড়ির আশেপাশে রেইকি করেছে দুষ্কৃতীরা। এমনকি স্থানীয়দের সঙ্গে কথা বলে তারকাদের ওপর নজরও রাখা হয়েছে, ফলে বোঝাই যাচ্ছে যে হুমকির চিঠি বা ফোন আছে সেটা নিছকই মজা করার জন্য নয়।


এদিকে গত ৪ নভেম্বর আয়ুষ্মান খুরানাকে একটি অডিও বার্তা পাঠান অনিল পণ্ডিত, লরেন্স বিষ্ণোইয়ের ছোট ভাই। আয়ুষ্মানের উদ্দেশ্যে অনিল বলেন, ‘আমি আপনাকে ফোন করেছিলাম কিন্তু আপনি ফোন ধরেননি। আমরা শুধু একটা বার্তা পৌঁছে দিতে চাই আপনাকে, দয়া করে ফোন ধরুন, কথা বলুন। 

 

কিন্তু যদি এমন আচরণ বজায় রাখেন তাহলে কিন্তু টাইগার শ্রফের সঙ্গে যা ঘটেছিল আপনার ক্ষেত্রেও তাই ঘটবে।’ 

 

শতকোটি টাকার সিনেমা বানানো অনন্ত জলিল এখন ঋণগ্রস্তশতকোটি টাকার সিনেমা বানানো অনন্ত জলিল এখন ঋণগ্রস্ত
বার্তায় আরও অনিল আরও বলেন, ‘চন্ডিগড়ে আপনি কোথায় থাকেন সেই সব তথ্য আমাদের কাছে আছে। 

 

আমরা কিন্তু কথা বলার জন্যই আপনাকে ফোন করেছিলাম। আপনি যদি পুলিশের কাছে যান তাহলে আমাদের কোনও সমস্যা নেই। যারা আপনাকে নিরাপত্তা দিচ্ছে, তারা আপনাকে কতদিন রক্ষা করতে পারবে?’

ডিসি/আপ্র/১১/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বিয়ের পর রোম্যান্সের গল্প, করণের সামনে মুখ খুললেন কিয়ারা
১১ নভেম্বর ২০২৬

বিয়ের পর রোম্যান্সের গল্প, করণের সামনে মুখ খুললেন কিয়ারা

বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির দাম্পত্যের একান্ত মুহূর্ত নিয়ে কৌতূহলের শেষ নেই ভক্...

রহস্য-রোমাঞ্চের নতুন সিনেমায় জয়া, সঙ্গী শ্রাবন্তী
১১ নভেম্বর ২০২৬

রহস্য-রোমাঞ্চের নতুন সিনেমায় জয়া, সঙ্গী শ্রাবন্তী

খুন, রহস্য আর সম্পর্কের জটিল সমীকরণ নিয়ে নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন কলকাতার পরিচালক অর্জুন দত্...

বিশ্ব সঙ্গীত দিবস আন্তর্জাতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
১১ নভেম্বর ২০২৬

বিশ্ব সঙ্গীত দিবস আন্তর্জাতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নতুন প্রজন্মের কণ্ঠে বাংলা গানকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজিত বিশ্ব সঙ্গীত দিবস আন্তর্জাতিক প...

সাই পল্লবীর মতো সীতা সারা ভারতেও মিলবে না: ধানুশ
১১ নভেম্বর ২০২৬

সাই পল্লবীর মতো সীতা সারা ভারতেও মিলবে না: ধানুশ

‘রামায়ণ’ ছবিতে সীতার চরিত্রে অভিনয় করে আলোচনা ও সমালোচনার মুখে পড়েছেন দক্ষিণি অভিনেত্রী সাই পল্লবী।...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই