গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১১ নভেম্বর ২০২৬

মেনু

মোস্তাফিজের সঙ্গে আইপিএল নিলামে আগ্রহী হাসান-রিশাদ-নাহিদও

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২১:১২ পিএম, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:০৫ এএম ২০২৬
মোস্তাফিজের সঙ্গে আইপিএল নিলামে আগ্রহী হাসান-রিশাদ-নাহিদও
ছবি

ছবি সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরের মিনি নিলামে অংশ নিতে আগ্রহ দেখিয়েছেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার। তাদের মধ্যে রয়েছেন জাতীয় দলের অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, রিশাদ হোসেন ও নাহিদ রানা। 

এ ছাড়া আরও কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার নিলামের জন্য নিজেদের নাম নিবন্ধন করেছেন। আগামী ১৬ ডিসেম্বর ভারতে বসার কথা আইপিএলের পরবর্তী আসরের মিনি নিলাম। এই নিলামকে সামনে রেখে বাংলাদেশি ক্রিকেটারদের তালিকা চেয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেই প্রক্রিয়ায় আগ্রহী ক্রিকেটাররা নিজেদের নাম জমা দিয়েছেন।


গত আসরের নিলামে মোস্তাফিজকে নিয়ে বেশ আলোচনা হয়েছিল। রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে দুই দেশের রাজনৈতিক পরিস্থিতির প্রভাবে বিসিসিআইয়ের নির্দেশে শেষ পর্যন্ত মোস্তাফিজকে ছেড়ে দিতে বাধ্য হয় কলকাতা। 

 

ওই ঘটনার পর বাংলাদেশ ও ভারতের ক্রিকেটীয় সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়। বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধের পাশাপাশি ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার। 

ভারতীয় মাটিতে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। এবারের নিলামে বাংলাদেশ থেকে সর্বোচ্চ ১৩ জন ক্রিকেটারের নাম নিবন্ধনের সুযোগ রয়েছে। গত আসরের চূড়ান্ত নিলাম তালিকায় বাংলাদেশের সাতজন ক্রিকেটার জায়গা পেয়েছিলেন। 

 

তবে শেষ পর্যন্ত দল পেয়েছিলেন কেবল মোস্তাফিজ। এবারও বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় থাকবেন বাঁহাতি এই পেসার।

ডিসি/আপ্র/১১/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মালদ্বীপকে বিদায় করে সেমি-ফাইনালে ভারত
১১ নভেম্বর ২০২৬

মালদ্বীপকে বিদায় করে সেমি-ফাইনালে ভারত

ভারতের বিপক্ষে জিততেই হত মালদ্বীপকে। কঠিন সমীকরণ মেলাতে পারেনি তারা। প্রত্যাশিত জয়ে সাফ চ্যাম্পিয়নশি...

অধিনায়কত্ব পেলেন হামজা চৌধুরী, বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন
১১ নভেম্বর ২০২৬

অধিনায়কত্ব পেলেন হামজা চৌধুরী, বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন

সাফ চ্যাম্পিয়নশীপের প্রথম ম্যাচ ফিফা উইন্ডোর বাইরে ছিল। তাই ভুটান ম্যাচে হামজা চৌধুরী ও ফারহান আলী ও...

সমর্থকদের ভালোবাসার প্রতিদান দিতে চান হামজা
১০ নভেম্বর ২০২৬

সমর্থকদের ভালোবাসার প্রতিদান দিতে চান হামজা

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয়ের পাল্লা একটু ভারি। তাই বলে লঙ্কানদের সহজ প্রতিপ...

লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন বুলবুল
১০ নভেম্বর ২০২৬

লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন বুলবুল

পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্সের হাই পারফরম্যান্স সেন্টারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই