গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১১ নভেম্বর ২০২৬

মেনু

গুমের পর নিখোঁজ ২৮০ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২১ পিএম, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:০৫ এএম ২০২৬
গুমের পর নিখোঁজ ২৮০ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে
ছবি

গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন -ছবি সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার হওয়ার পর আর ফিরে না আসা ২৮০ জনের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। যাচাই-বাছাই শেষে এ ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

বুধবার (১১ নভেম্বর) গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা বিচারের অগ্রগতি জানতে চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি তাঁদের তদন্তের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন এবং যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের কথা জানান।

সাক্ষাৎকালে মানবাধিকার সংগঠন মায়ের ডাকের প্রধান সমন্বয়ক ও সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি বলেন, গুমের মতো গুরুতর মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম পরিচালনার জন্য বর্তমানে থাকা দুটি ট্রাইব্যুনাল যথেষ্ট নয়। দ্রুত বিচার কার্যক্রম এগিয়ে নিতে আরো ট্রাইব্যুনাল গঠন প্রয়োজন।

তিনি গুমের প্রকৃত ঘটনা উদ্ঘাটন, এসব অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে জবাবদিহির আওতায় আনা এবং দীর্ঘদিন ধরে বিচারপ্রত্যাশী পরিবারগুলোর ন্যায়বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা ব্যক্তিদের স্বজনরা বিচারপ্রক্রিয়ার অগ্রগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। দ্রুত তদন্ত শেষ করে দায়ীদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচারপ্রক্রিয়া শুরুর প্রত্যাশা জানান তাঁরা।
সানা/আপ্র/১১/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না
১১ নভেম্বর ২০২৬

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না

পুনরুত্থান ঠেকাতে জাতীয় ঐক্যের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

হইচই করে নিজেদের পাঠশালার ছাত্রছাত্রী বানাবো কেন
১১ নভেম্বর ২০২৬

হইচই করে নিজেদের পাঠশালার ছাত্রছাত্রী বানাবো কেন

সংসদে মন্ত্রীর বক্তব্যের সময় হইচই করায় সংসদ সদস্যদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন ডেপুটি স্পিকার ব্যা...

চার দিনে ৬০ ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, রাজধানীজুড়ে পুলিশের কড়া নজরদারি
১১ নভেম্বর ২০২৬

চার দিনে ৬০ ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, রাজধানীজুড়ে পুলিশের কড়া নজরদারি

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে চার দিনে ৬০টি ককটেল বিস্ফোরণ ও একাধিক যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছ...

পার্বত্য চট্টগ্রামে পাঁচ বছরে ৩০৮ বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর ৮ সদস্য নিহত
১১ নভেম্বর ২০২৬

পার্বত্য চট্টগ্রামে পাঁচ বছরে ৩০৮ বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর ৮ সদস্য নি...

পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় গত পাঁচ বছরে ৩০৮ জন বেসামরিক নাগরিক নিহত এ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই