গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

মেনু

কানাডার বাজারে রপ্তানি বাড়াতে সহায়তা পাবেন ২০০ উদ্যোক্তা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৫ পিএম, ১২ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৪:২২ এএম ২০২৬
কানাডার বাজারে রপ্তানি বাড়াতে সহায়তা পাবেন ২০০ উদ্যোক্তা
ছবি

ছবি সংগৃহীত

কানাডার বাজারে বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) উদ্যোক্তাদের রপ্তানি সক্ষমতা বাড়াতে ‘ট্রেড ফর রেজিলিয়েন্ট, ইনক্লুসিভ অ্যান্ড সাসটেইনেবল ইকোনমিক গ্রোথ (ট্রাইসেগ)’ প্রকল্প চালু হয়েছে। এ প্রকল্পের আওতায় দেশের প্রায় ২০০ উদ্যোক্তা রপ্তানি প্রস্তুতি, দক্ষতা উন্নয়ন, অর্থায়ন এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের ক্ষেত্রে সহযোগিতা পাবেন। তাঁদের মধ্যে ৬৭ শতাংশই নারী উদ্যোক্তা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) মিলনায়তনে প্রকল্পটির উদ্বোধন করা হয়। ডিসিসিআই ও কানাডার ট্রেড ফ্যাসিলিটেশন অফিসের (টিএফও) যৌথ উদ্যোগে প্রকল্পটি নেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ। বিশেষ অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খোন্দকার মো. নাজমুল হুদা শামিম।

অনুষ্ঠানে সূচনা বক্তব্যে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, বাংলাদেশ যখন স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে, তখন রপ্তানি বহুমুখীকরণ আর ঐচ্ছিক বিষয় নয়, বরং অত্যাবশ্যকীয় হয়ে উঠেছে। সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান, বিশেষ করে নারী উদ্যোক্তা এবং তুলনামূলক কম প্রতিনিধিত্বশীল উদ্যোগগুলোকে বৈশ্বিক বাজারের সঙ্গে যুক্ত করা জরুরি।

তিনি বলেন, ট্রাইসেগ প্রকল্পের মাধ্যমে সুনির্দিষ্ট প্রশিক্ষণ, বিশেষায়িত ব্যবসায়িক পরামর্শ ও সরাসরি বাজারসংযোগের সুযোগ তৈরি হবে। এর ফলে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের রপ্তানি সক্ষমতা বাড়বে। পাশাপাশি কানাডাসহ আন্তর্জাতিক বাজারে নতুন ব্যবসার সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ডিসিসিআই সূত্রে জানা যায়, কানাডা সরকারের অর্থায়নে পাঁচ বছর মেয়াদি এ প্রকল্প এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ১৬টি দেশে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের আওতায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, রপ্তানির প্রস্তুতি, ব্যবসায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, অর্থায়নের সুযোগ সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলার সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হবে।

প্রকল্পটির আওতায় বিভিন্ন দেশের প্রায় ৩ হাজার ২০০ ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা কানাডার বাজারে নিজেদের পণ্যের প্রবেশাধিকার বাড়াতে সহযোগিতা পাবেন। তাঁদের মধ্যে ৬৭ শতাংশ নারী উদ্যোক্তা।

অনুষ্ঠানে নির্ধারিত আলোচনায় অংশ নেন পাটের বহুমুখীকরণ উন্নয়ন কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদ হোসেন, বাংলাদেশে কানাডার দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি দিনা মুজিচ, বাংলাদেশ ব্যাংকের ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং বিশেষ কর্মসূচি বিভাগের পরিচালক মো. জাবদুল ইসলাম, জুট ল্যান্ড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক প্রতিমা চক্রবর্তী এবং বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের পরিচালক মো. সাইফুল ইসলাম।

এ সময় ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহসভাপতি রাজিব এইচ চৌধুরী, সহসভাপতি মো. সালিম সোলায়মান এবং পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

এসি/আপ্র/১২/১১/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

সরবরাহ বাড়লেও বাজারে ইলিশের দাম কমেনি
১০ নভেম্বর ২০২৬

সরবরাহ বাড়লেও বাজারে ইলিশের দাম কমেনি

মা ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার...

দেশের রিজার্ভ বেড়ে ৩৪.৯৫ বিলিয়ন ডলার
১০ নভেম্বর ২০২৬

দেশের রিজার্ভ বেড়ে ৩৪.৯৫ বিলিয়ন ডলার

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩৪ হাজার ৯৫৮ দশমিক ২২ মিলিয়ন বা ৩৪ দশমিক ৯৫ বিলিয়ন ডলারে...

নারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বড় সুখবর
০৯ নভেম্বর ২০২৬

নারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি ও গ্রামীণ কর্মসংস্থান বাড়াতে বাংলাদেশ ব্যাংকের বি...

বৈধ পথে সোনার বার আমদানি কমেছে, রাজস্ব হারাচ্ছে সরকার
০৮ নভেম্বর ২০২৬

বৈধ পথে সোনার বার আমদানি কমেছে, রাজস্ব হারাচ্ছে সরকার

একেএম ফজলুল হক: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বৈধ পথে সোনার বার আসার পরিমাণে বড়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না

ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও নাশকতার চেষ্টা মোকাবিলায় সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্র্রীর এই বক্তব্য কি সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 12 ঘন্টা আগে