গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মেনু

সরবরাহ বাড়লেও বাজারে ইলিশের দাম কমেনি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২৭ পিএম, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৪:২২ এএম ২০২৬
সরবরাহ বাড়লেও বাজারে ইলিশের দাম কমেনি
ছবি

ছবি সংগৃহীত

মা ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর নদী ও সাগরে মাছ ধরতে ফিরেছেন জেলেরা। মাছ ধরার নৌকাগুলোতে আবারও ফিরেছে কর্মচাঞ্চল্য। একই সঙ্গে উপকূলীয় মাছঘাটগুলোতে শুরু হয়েছে ইলিশের বেচাকেনা।

তবে নিষেধাজ্ঞা শেষে বাজারে ইলিশের সরবরাহ কিছুটা বাড়লেও স্বস্তি ফেরেনি সাধারণ ক্রেতাদের মধ্যে। রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে এখনো চড়া দামে বিক্রি হচ্ছে জাতীয় মাছ ইলিশ। ফলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের অনেকের কাছেই ইলিশ কেনা এখনো সাধ্যের বাইরে।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, আকার ও ওজনভেদে ভিন্ন ভিন্ন দামে বিক্রি হচ্ছে ইলিশ। বাজারে অন্তত পাঁচ আকারের ইলিশ পাওয়া যাচ্ছে। মাছের ওজন এবং প্রতি কেজিতে সংখ্যার ভিত্তিতে নির্ধারিত হচ্ছে দাম।

বাজারে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকায়। ৬০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশের দাম চাওয়া হচ্ছে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ২০০ টাকা।

এ ছাড়া তিনটিতে এক কেজি বা কিছুটা বেশি হয়—এমন ইলিশ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকায়। চারটিতে এক কেজি হয় এমন ইলিশের দাম ৯০০ থেকে ১ হাজার ১০০ টাকা। অন্যদিকে, তুলনামূলক ছোট আকারের পাঁচ থেকে ছয়টিতে এক কেজি হয় এমন ইলিশ পাওয়া যাচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকায়।

রাজধানীর মুগদা বাজারের মাছ বিক্রেতা লোকমান জানান, নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর ইলিশের সরবরাহ কিছুটা বেড়েছে। তবে আড়তে মাছের দাম বেশি থাকায় খুচরা বাজারেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

তিনি বলেন, পাঁচ থেকে ছয়টিতে এক কেজি হয় এমন ইলিশ আড়ত থেকে তাঁরা কেজিপ্রতি ৬৫০ থেকে ৭০০ টাকায় কেনেন। পরে প্রতি কেজিতে ৫০ টাকা লাভ রেখে বিক্রি করেন।

এদিকে, একই বাজারে ইলিশ কিনতে এসে ক্ষোভ প্রকাশ করেন বেসরকারি চাকরিজীবী সোলাইমান মণ্ডল। তিনি বলেন, সাগরের জেলেরা ভিডিও প্রকাশ করছেন। সেসব ভিডিওতে দেখা যাচ্ছে, তাঁরা প্রচুর ইলিশ পাচ্ছেন। অথচ বাজারে সেই তুলনায় মাছ পাওয়া যাচ্ছে না। আবার যে মাছ পাওয়া যাচ্ছে, সেগুলোর দামও অনেক বেশি চাওয়া হচ্ছে।

সোলাইমান মণ্ডলের মতে, ইলিশের বাজারে দাম নিয়ন্ত্রণে সরকারের উচিত মধ্যস্বত্বভোগীদের চিহ্নিত করা এবং অতিরিক্ত মুনাফা করা ব্যবসায়ীদের আইনের আওতায় আনা। পাশাপাশি নিয়মিত বাজার তদারকি, পাইকারি ও খুচরা বাজারের মধ্যে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি পর্যবেক্ষণ এবং সরবরাহব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন। এসব উদ্যোগ নেওয়া গেলে ইলিশের দাম নিয়ন্ত্রণে আসবে বলে মনে করেন তিনি।

প্রসঙ্গত, গত ২৯ অক্টোবর মধ্যরাতে মা ইলিশ সংরক্ষণে আরোপিত ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়। এরপর ৩০ অক্টোবর থেকে নদী ও সাগরে মাছ ধরতে শুরু করেন জেলেরা।

এসি/আপ্র/১০/১১/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

দেশের রিজার্ভ বেড়ে ৩৪.৯৫ বিলিয়ন ডলার
১০ নভেম্বর ২০২৬

দেশের রিজার্ভ বেড়ে ৩৪.৯৫ বিলিয়ন ডলার

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩৪ হাজার ৯৫৮ দশমিক ২২ মিলিয়ন বা ৩৪ দশমিক ৯৫ বিলিয়ন ডলারে...

নারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বড় সুখবর
০৯ নভেম্বর ২০২৬

নারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি ও গ্রামীণ কর্মসংস্থান বাড়াতে বাংলাদেশ ব্যাংকের বি...

বৈধ পথে সোনার বার আমদানি কমেছে, রাজস্ব হারাচ্ছে সরকার
০৮ নভেম্বর ২০২৬

বৈধ পথে সোনার বার আমদানি কমেছে, রাজস্ব হারাচ্ছে সরকার

একেএম ফজলুল হক: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বৈধ পথে সোনার বার আসার পরিমাণে বড়...

নারীদের সম্পৃক্ততা ছাড়া ট্রিলিয়ন ডলারের অর্থনীতি সম্ভব নয়
০৭ নভেম্বর ২০২৬

নারীদের সম্পৃক্ততা ছাড়া ট্রিলিয়ন ডলারের অর্থনীতি সম্ভব নয়

জাতীয় এসএমই নারী উদ্যোক্তা সামিট ও পণ্য মেলার সমাপনী অনুষ্ঠানে শামা ওবায়েদ

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই