গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মেনু

ধর্ষণের পর হত্যার আসামি ২২ বছর পর গ্রেফতার

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ১৩:৫৯ পিএম, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৪:৫০ এএম ২০২৬
ধর্ষণের পর হত্যার আসামি ২২ বছর পর গ্রেফতার
ছবি

ছবি সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে রোজি আক্তার নামে এক তরুণীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. নাছিরকে গ্রেফতার করেছে এসআরবি-৭। ঘটনার ২২ বছর পর সোমবার (১০ নভেম্বর) রাত দেড়টার দিকে হাটহাজারীর পশ্চিম ধলই নয়াহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এসআরবি সূত্র জানায়, ২০০৪ সালের ১৫ মে রাতে ঘরের বাইরে যান রোজি আক্তার। এ সময় প্রতিবেশী আবদুল মান্নান ও নাছির তাকে জোরপূর্বক ধরে মান্নানের দোকানে নিয়ে যান। সেখানে দুজন মিলে তাকে পালাক্রমে ধর্ষণ করেন। পরে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে নিয়ে যাওয়ার পথে পুনরায় ধর্ষণ করা হয় রোজিকে।

এ সময় রোজি বাড়িতে যেতে চাইলে আসামিরা তার মুখ চেপে ধরে শ্বাসরোধে হত্যা করেন। পরে অপর দুই আসামি আবু বক্কর ও নুরুল ইসলামের সহযোগিতায় মরদেহটি বাড়ির দক্ষিণ পাশে একটি মান্দারগাছের সঙ্গে ওড়না দিয়ে ঝুলিয়ে রাখা হয়।

পরদিন ১৬ মে রোজি আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রথমে এ ঘটনায় ফটিকছড়ি থানায় অপমৃত্যু মামলা হয়। পরে ময়নাতদন্ত প্রতিবেদনে ধর্ষণের পর হত্যার বিষয়টি উঠে আসে। এর পরিপ্রেক্ষিতে রোজির বড় ভাই আবু তাহেরের অভিযোগে ২০০৪ সালের ২ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন আইনে ফটিকছড়ি থানায় মামলা করা হয়।

এসআরবি আরো জানায়, মামলার পর গ্রেফতার এড়াতে মো. নাছির দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। ২০০৪ সাল থেকে তিনি দীর্ঘ সময় ওমানে অবস্থান করেন। পরে দেশে ফিরে নিজের প্রকৃত পরিচয় গোপন করে মো. আজম নামে পরিচয় দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে চলছিলেন।

এসআরবি-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ জানান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত এই আসামি হাটহাজারী এলাকায় অবস্থান করছেন। মঙ্গলবার রাতে পশ্চিম ধলই নয়াহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মো. নাছির (৪৮) ফটিকছড়ি উপজেলার শাহানগর এলাকার আমির হোসেনের ছেলে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এসি/আপ্র/১০/১১/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুনে প্রাণ গেল চালকের
১০ নভেম্বর ২০২৬

ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুনে প্রাণ গেল চালকের

ফরিদপুর শহরের গোয়ালচামট বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা‘কিশোর তন্ময়’ নামে একটি লোকাল বাসে দুর্...

ফতুল্লায় মাদ্রাসায় আগুন : জাতীয় বার্নে ভর্তি ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪
১০ নভেম্বর ২০২৬

ফতুল্লায় মাদ্রাসায় আগুন : জাতীয় বার্নে ভর্তি ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া কওমিয়া মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ...

লক্ষ্মীপুরে কলেজের ফটকে তালা, ককটেল বিস্ফোরণ
১০ নভেম্বর ২০২৬

লক্ষ্মীপুরে কলেজের ফটকে তালা, ককটেল বিস্ফোরণ

তারেক মাহমুদ: লক্ষ্মীপুরে সরকারি কলেজের মূল ফটকে তালা ও ব্যানার ঝুলিয়ে পালিয়ে গেছে নিষিদ্ধ ছাত্রলীগে...

ঘাটাইলে অবৈধ সীসা কারখানা ভেঙে গুঁড়িয়ে দিল প্রশাসন
০৯ নভেম্বর ২০২৬

ঘাটাইলে অবৈধ সীসা কারখানা ভেঙে গুঁড়িয়ে দিল প্রশাসন

মোঃ আকরাম হোসেন: টাঙ্গাইলের ঘাটাইলে পুরাতন ব্যাটারি গলিয়ে সীসা উৎপাদনকারী পরিবেশদূষণকারী একটি অবৈধ ক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই