গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

মেনু

ঘাটাইলে অবৈধ সীসা কারখানা ভেঙে গুঁড়িয়ে দিল প্রশাসন

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

প্রকাশিত: ২১:৪৬ পিএম, ০৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:১৯ এএম ২০২৬
ঘাটাইলে অবৈধ সীসা কারখানা ভেঙে গুঁড়িয়ে দিল প্রশাসন
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

মোঃ আকরাম হোসেন: টাঙ্গাইলের ঘাটাইলে পুরাতন ব্যাটারি গলিয়ে সীসা উৎপাদনকারী পরিবেশদূষণকারী একটি অবৈধ কারখানা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ কারখানাটিতে সোমবার যৌথভাবে উচ্ছেদ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ নভেম্বর) ঘাটাইল উপজেলার মালিরচালা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ঘাটাইলের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মির নেতৃত্বে অভিযানে অংশ নেয় উপজেলা প্রশাসন ও টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তর।

অভিযান সূত্রে জানা যায়, মালিরচালা এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে ঝুঁকিপূর্ণ পদ্ধতিতে পুরাতন ব্যাটারি গলিয়ে সীসা উৎপাদন করা হচ্ছিল। এ ধরনের কার্যক্রমের ফলে স্থানীয় বাসিন্দাদের জনস্বাস্থ্য ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ে। বিষয়টি জানতে পেরে সোমবার দুপুরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ভেকু (এক্সকাভেটর) দিয়ে কারখানাটির সব স্থাপনা ও অবকাঠামো সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

তবে অভিযান চলাকালে কারখানার মালিক বা কর্তৃপক্ষের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ কারণে কাউকে সরাসরি সাজা দেওয়া বা তাৎক্ষণিক জরিমানা করা সম্ভব হয়নি।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল, পরিদর্শক মো. নুরুল আমিন প্রধান এবং ঘাটাইল উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. এমরান আলী উপস্থিত ছিলেন। এছাড়া এসআরবি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং ঘাটাইল থানা পুলিশের পৃথক দল অভিযানে সার্বিক নিরাপত্তায় সহযোগিতা করে।

অভিযান প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরী তাসমিন ঊর্মি বলেন, পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো অবৈধ কর্মকাণ্ডই বরদাশত করা হবে না। পরিবেশ রক্ষা ও জনস্বার্থে অবৈধ কারখানার বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।
সানা/আপ্র/৯/১১/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

কুষ্টিয়ায় বাড়ির সামনে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত
০৯ নভেম্বর ২০২৬

কুষ্টিয়ায় বাড়ির সামনে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদ এবং অভিযুক্তের পরিবারের কাছে অভিযোগ দেওয়াকে কেন্দ্র করে বাড়ির সামন...

শালিখায় দুই ক্লিনিকে ভুয়া চিকিৎসক দিয়ে অস্ত্রোপচারের অভিযোগ
০৯ নভেম্বর ২০২৬

শালিখায় দুই ক্লিনিকে ভুয়া চিকিৎসক দিয়ে অস্ত্রোপচারের অভিযোগ

মাগুরা প্রতিনিধি: মাগুরার শালিখা উপজেলার টেকেরহাট বাজারের পপুলার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার...

খুলনায় প্রকাশ্যে বর্জ্য রাখার সুযোগ থাকবে না: কেসিসি প্রশাসক
০৯ নভেম্বর ২০২৬

খুলনায় প্রকাশ্যে বর্জ্য রাখার সুযোগ থাকবে না: কেসিসি প্রশাসক

খুলনা প্রতিনিধি: খুলনা মহানগরীর কোথাও প্রকাশ্যে বর্জ্য রাখা যাবে না বলে জানিয়েছেন খুলনা সিটি করপোরেশ...

গাংনী সীমান্তে ৭৫ হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার
০৯ নভেম্বর ২০২৬

গাংনী সীমান্তে ৭৫ হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা সীমান্তে অভিযান চালিয়ে ৭৫ হাজার টাকা মূল্যের ৫...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণহত্যাকারীদের আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে গণহত্যা, হত্যাকাণ্ড ও আলেম-ওলামাদের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত ফ্যাসিবাদী শক্তিকে জনগণ আর রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এবং এখনো নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ না করা ব্যক্তিরা বাংলাদেশে ফিরে রাজনীতি করতে পারবেন না। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলন ও দস্তারবন্দী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্রীর এই বক্তব্য সঠিক বলে মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে