মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা সীমান্তে অভিযান চালিয়ে ৭৫ হাজার টাকা মূল্যের ৫০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৯ নভেম্বর) ভোরে ৪৭ বিজিবির কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় শেওড়াতলা মোল্লাপাড়া মাঠে এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব মদ উদ্ধার করে। উদ্ধার করা মদের আনুমানিক জব্দমূল্য ৭৫ হাজার টাকা।
৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট রাশেদ কামাল রনি সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি জানায়, উদ্ধার করা মদ গাংনী থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে।
সানা/কেএমএএ/আপ্র/৯/১১/২০২৬