গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

মেনু

আহসানের দেড়শো, তামিমের ৭ উইকেটে উড়ে গেল মালয়েশিয়া

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৪৯ পিএম, ০৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:২৬ এএম ২০২৬
আহসানের দেড়শো, তামিমের ৭ উইকেটে উড়ে গেল মালয়েশিয়া
ছবি

ছবি সংগৃহীত

ব্যাট হাতে আহসান আল মুমিনের দুর্দান্ত দেড়শো, বল হাতে তাফিউল আলম তামিমের বিধ্বংসী বোলিং। দুই তরুণের নৈপুণ্যে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে মালয়েশিয়া অনূর্ধ্ব-১৯ দলকে ২০৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। 

এই জয়ে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে বাংলাদেশের। তবে প্রতিপক্ষ এখনোও ঠিক হয়নি। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে একাই ব্যাট হাতে আলো ছড়ান আহসান আল মুমিন। 

১৩৩ বলে ১০টি চার ও ৬টি ছক্কায় ১৫২ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। তাকে যোগ্য সঙ্গ দেন রবিউল হাসান অনিক। ৪৮ বলে ৪৫ রান করেন এই ব্যাটার। 


মালয়েশিয়ার হয়ে নাগিনেস্বরন সাথনাকুমারান, শায়ির আশরাফ ও উলগা গুনাওয়ান নেন দুটি করে উইকেট। ৩০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করে মালয়েশিয়া। 

শুরু থেকেই প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপে ধস নামান তাফিউল আলম তামিম। মাত্র ৭.৫ ওভার বল করে ১৮ রান খরচায় শিকার করেন ৭ উইকেট। এর মধ্যে ছিল দুটি মেডেন ওভার। মালয়েশিয়ার হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন নাগিনেস্বরন সাথনাকুমারান। 

 

৮১ বলের ইনিংস খেলেও দলকে বড় পরাজয় থেকে বাঁচাতে পারেননি তিনি।  বাংলাদেশের হয়ে তামিমের পাশাপাশি রুবায়েত ইসলাম রিজন নেন দুটি উইকেট।

ডিসি/আপ্র/০৯/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ড্রয়ে শেষ সিলেট টেস্ট, সিরিজ হারল বাংলাদেশ
০৯ নভেম্বর ২০২৬

ড্রয়ে শেষ সিলেট টেস্ট, সিরিজ হারল বাংলাদেশ

ম্যাচের ফলাফল চতুর্থ দিন শেষেই অনুমান করা যাচ্ছিল। পঞ্চম দিনে বাকি ছিল আনুষ্ঠানিকতা। সেটিও হয়ে গেল আ...

অ্যাটলেটিকোর মাঠে কষ্টার্জিত জয়ে শীর্ষে বার্সেলোনা
০৯ নভেম্বর ২০২৬

অ্যাটলেটিকোর মাঠে কষ্টার্জিত জয়ে শীর্ষে বার্সেলোনা

ফারমিন লোপেজের জোড়া গোলে ঘুরে দাঁড়িয়ে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে ব...

৮ গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়াল ইউনাইটেড
০৯ নভেম্বর ২০২৬

৮ গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়াল ইউনাইটেড

ম্যাচ শুরুর চার মিনিটের মধ্যে দুইবার ম্যানচেস্টার ইউনাইটেডের জালে জড়াল বল। সেই ধাক্কা সামলে বিরতির আ...

সিলেট টেস্ট ড্র, সিরিজ জিতলো ওয়েস্ট ইন্ডিজ
০৯ নভেম্বর ২০২৬

সিলেট টেস্ট ড্র, সিরিজ জিতলো ওয়েস্ট ইন্ডিজ

সিলেট টেস্টের পঞ্চম দিনে আলোকস্বল্পতার কারণে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ৫৮ ওভার শেষে খেলা বন্ধ হয়ে য...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণহত্যাকারীদের আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে গণহত্যা, হত্যাকাণ্ড ও আলেম-ওলামাদের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত ফ্যাসিবাদী শক্তিকে জনগণ আর রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এবং এখনো নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ না করা ব্যক্তিরা বাংলাদেশে ফিরে রাজনীতি করতে পারবেন না। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলন ও দস্তারবন্দী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্রীর এই বক্তব্য সঠিক বলে মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে