গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

মেনু

সিলেট টেস্ট ড্র, সিরিজ জিতলো ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৪ পিএম, ০৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:০২ এএম ২০২৬
সিলেট টেস্ট ড্র, সিরিজ জিতলো ওয়েস্ট ইন্ডিজ
ছবি

ছবি সংগৃহীত

সিলেট টেস্টের পঞ্চম দিনে আলোকস্বল্পতার কারণে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ৫৮ ওভার শেষে খেলা বন্ধ হয়ে যায়। আম্পায়ারের নির্দেশনায় দুই দলের খেলোয়াড়েরা মাঠ ছাড়ার পর অধিনায়কেরা ম্যাচটি ড্র মেনে নেন। ৩৬৯ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৮৪ রান করে।

ঢাকা টেস্টে বাংলাদেশকে ৮ উইকেটে হারানোর সুবাদে ১-০ ব্যবধানে সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম ইনিংসে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি করে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছিলেন তাওহীদ হৃদয়। তবে তাঁর ঐতিহাসিক ডাবল সেঞ্চুরির পরও জয় পাওয়া হয়নি স্বাগতিকদের। দ্বিতীয় ইনিংসেও দারুণ ব্যাটিং করে ৮২ রান করেন তিনি। মুশফিকুর রহিমের সঙ্গে গড়েন ১৩৫ রানের গুরুত্বপূর্ণ জুটি। এই জুটিতেই পরাজয়ের শঙ্কা এড়িয়ে ম্যাচ ড্র করার পথ তৈরি করে বাংলাদেশ।

হৃদয় ৮২ রানে আউট হওয়ার পর মাত্র ১ রানের জন্য অর্ধশতক মিস করেন মুশফিক। শামার জোসেফের বলে বোল্ড হওয়ার আগে ৪৯ রান করেন তিনি। তাঁর বিদায়ের পর ১৮৩ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। জয়ের জন্য তখনো প্রয়োজন ছিল ১৮৬ রান। খেলা বন্ধ হওয়ার আগে লিটন কুমার দাস ৭ এবং মেহেদী হাসান মিরাজ ১ রানে অপরাজিত ছিলেন।

হৃদয়কে সেঞ্চুরি থেকে বঞ্চিত করেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার জোমেল ওয়ারিকান। ব্যক্তিগত ৮২ রানে ফুল লেংথের বল সুইপ করতে গিয়ে বোল্ড হন হৃদয়। বলটি ঘুরে এসে লেগ স্টাম্পে হালকা স্পর্শ করে বেল ফেলে দেয়। হৃদয় প্রথমে বুঝতেও পারেননি যে তিনি আউট হয়েছেন। এই উইকেটের মধ্য দিয়ে টেস্ট ক্যারিয়ারের শততম উইকেট পূর্ণ করেন ওয়ারিকান।

এর আগে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। ৩৩ রানের উদ্বোধনী জুটির পর ৩২ বলে ২১ রান করে জোমেল ওয়ারিকানের বলে জসুয়া দা সিলভার হাতে ক্যাচ দেন তানজিদ। দলীয় ৪০ রানের মাথায় বিদায় নেন অধিনায়ক শান্ত। ২৭ বলে ১৪ রান করেন তিনি।

চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ৩৪৫ রান নিয়ে দিন শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল, বাংলাদেশের সামনে বড় লক্ষ্য দাঁড় করিয়ে ইনিংস ঘোষণা করবে সফরকারীরা। শেষ পর্যন্ত ৬ উইকেটে ৩৯৮ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে তারা। বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৬৯ রান।

পঞ্চম দিনের সকালে দিনের শুরুতেই তিনটি উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। আগের দিনের ১৪০ রানের সঙ্গে মাত্র ২ রান যোগ করে নাঈম হাসানের বলে আউট হন সেঞ্চুরিয়ান কাভেম হজ। ১৯৪ বলে ১৪২ রান করে হাসান মাহমুদের হাতে ক্যাচ দেন তিনি। তখন দলের রান ছিল ৩৫০।

এরপর মেহেদী হাসান মিরাজের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন জাস্টিন গ্রিভস। ১৬ বলে ৯ রান করেন তিনি। দলীয় ৩৭২ রানে নাঈম হাসানের শিকার হন শামার জোসেফ। ৩ বলে ১ রান করেন তিনি।

পরে দ্রুত রান তোলেন জসুয়া বিশপ। ১১ বলে ২০ রান করেন তিনি। আমির জাঙ্গু ৩৯ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম, নাঈম হাসান ও মেহেদী হাসান মিরাজ দুটি করে উইকেট নেন।

শেষ দিনে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য ছিল জয়ের চেষ্টা করা। অন্যদিকে বড় লক্ষ্য তাড়া করে জয়ের সম্ভাবনা না থাকায় বাংলাদেশের প্রধান লক্ষ্য হয়ে ওঠে ম্যাচ বাঁচানো। শেষ পর্যন্ত আলোকস্বল্পতায় খেলা বন্ধ হলে ড্র মেনে নেয় দুই দল। তবে ঢাকা টেস্টে পাওয়া জয়ের সুবাদে সিরিজ নিজেদের করে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

এসি/আপ্র/০৯/১১/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

ডোনাল্ড ব্র্যাডম্যানকে পেছনে ফেলে অনন্য মাইলফলকে মুশফিক
০৯ নভেম্বর ২০২৬

ডোনাল্ড ব্র্যাডম্যানকে পেছনে ফেলে অনন্য মাইলফলকে মুশফিক

ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ইনজুরির কারণে খেলা হয়নি। সিলেটে দ্বিতীয় টেস্টে মাঠে নামার...

দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা
০৯ নভেম্বর ২০২৬

দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ চলার মধ্যেই দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ১৬ সদস্যের দল ঘো...

সিলেটে জিততে রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে
০৮ নভেম্বর ২০২৬

সিলেটে জিততে রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে

কাভেম হজের অপরাজিত ১৪০ রানের দুর্দান্ত ইনিংসে সিলেট টেস্টের চতুর্থ দিন শেষে চালকের আসনে ওয়েস্ট ইন্ডি...

মালদ্বীপকে উড়িয়ে সেমি-ফাইনালে পাকিস্তান
০৮ নভেম্বর ২০২৬

মালদ্বীপকে উড়িয়ে সেমি-ফাইনালে পাকিস্তান

চতুর্থ মিনিটেই এগিয়ে গেল পাকিস্তান। বিরতির আগে তারা করল আরও দুই গোল। মালদ্বীপকে উড়িয়ে সবার আগে সাফ চ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণহত্যাকারীদের আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে গণহত্যা, হত্যাকাণ্ড ও আলেম-ওলামাদের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত ফ্যাসিবাদী শক্তিকে জনগণ আর রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এবং এখনো নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ না করা ব্যক্তিরা বাংলাদেশে ফিরে রাজনীতি করতে পারবেন না। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলন ও দস্তারবন্দী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্রীর এই বক্তব্য সঠিক বলে মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে