গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

মেনু

সাংবাদিকদের স্লোগানে ক্ষুব্ধ হয়ে মঞ্চ ছাড়লেন পরীমনি

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৬ পিএম, ০৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৪:৪৩ এএম ২০২৬
সাংবাদিকদের স্লোগানে ক্ষুব্ধ হয়ে মঞ্চ ছাড়লেন পরীমনি
ছবি

ছবি সংগৃহীত

রাজধানীর একটি ফ্যাশন শোতে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে মধ্যাঙ্গুলি প্রদর্শন করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেছেন চিত্রনায়িকা পরীমনি। অনুষ্ঠান চলাকালে সাংবাদিকদের স্লোগানে ক্ষুব্ধ হয়ে এমন আচরণ করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

রোববার (৮ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানের একটি অভিজাত ক্লাবে ‘ওয়েডিং কার্নিভাল’ নামের ফ্যাশন শোতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠানে পরীমনিকে উদ্দেশ্য করে উপস্থিত সাংবাদিকরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের দিকে মধ্যাঙ্গুলি প্রদর্শন করেন এই অভিনেত্রী। এ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিকদের সঙ্গে তাঁর উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বিবেচনায় শেষ পর্যন্ত অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান তিনি।

ঘটনার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পরীমনির মধ্যাঙ্গুলি প্রদর্শন এবং সাংবাদিকদের স্লোগান দেওয়ার ঘটনা নিয়ে চলছে নানা মন্তব্য ও সমালোচনা।

এদিকে, ঘটনার পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেন পরীমনি। সেখানে অনুষ্ঠানের অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার জন্য আয়োজকদের দায়ী করেন তিনি।

প্রসঙ্গত, এর আগে গুলশানে নিজের গাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে ফেসবুক লাইভে এসেছিলেন পরীমনি। তবে ঘটনাস্থলে তাঁর গাড়ি অক্ষত ছিল বলে দাবি করেছিলেন উপস্থিত সাংবাদিকেরা। ওই ঘটনাকে কেন্দ্র করেও সাংবাদিকদের সঙ্গে তাঁর উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

এসি/আপ্র/০৯/১১/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

অনেক দিন চুপ ছিলাম, আজ সব সামনে আনব: চমক
০৯ নভেম্বর ২০২৬

অনেক দিন চুপ ছিলাম, আজ সব সামনে আনব: চমক

ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের একটি ফেসবুক পোস্ট ঘিরে শোবিজ অঙ্গনে নতুন কৌতূহল তৈরি হয়েছে।...

আমির হামজারা এমপি হওয়ায় মেঘনা আলমের কটাক্ষ
০৯ নভেম্বর ২০২৬

আমির হামজারা এমপি হওয়ায় মেঘনা আলমের কটাক্ষ

ধর্মের নামে ব্যবসা ও রাজনীতির নামে ভণ্ডামির সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন মেঘনা আলম...

গাছের ডালে যুবক, গান থামিয়ে যা করলেন জেমস
০৯ নভেম্বর ২০২৬

গাছের ডালে যুবক, গান থামিয়ে যা করলেন জেমস

গান কখনো আনন্দের, কখনো আবেগের; আবার কখনো তা হয়ে ওঠে মানুষের মিলনমেলা। প্রিয় শিল্পীর গান সরাসরি শুনতে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণহত্যাকারীদের আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে গণহত্যা, হত্যাকাণ্ড ও আলেম-ওলামাদের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত ফ্যাসিবাদী শক্তিকে জনগণ আর রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এবং এখনো নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ না করা ব্যক্তিরা বাংলাদেশে ফিরে রাজনীতি করতে পারবেন না। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলন ও দস্তারবন্দী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্রীর এই বক্তব্য সঠিক বলে মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে