গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

মেনু

সরকারি কলেজে পদায়ন পেলেন ৩৩৯ প্রভাষক

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১২ পিএম, ০৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৭:০৯ এএম ২০২৬
সরকারি কলেজে পদায়ন পেলেন ৩৩৯ প্রভাষক
ছবি

ছবি সংগৃহীত

৪৫তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগ পাওয়া ৩৩৯ জন প্রভাষককে দেশের বিভিন্ন সরকারি কলেজে পদায়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়। পদায়ন পাওয়া শিক্ষকদের আগামী ১২ নভেম্বরের মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদান করতে হবে।

রোববার (৮ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। সোমবার (৯ নভেম্বর) প্রকাশিত প্রজ্ঞাপনে তাঁদের কর্মস্থল নির্ধারণের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ভিত্তিতে জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা বেতনক্রমে ৩৯৮ জন প্রার্থীকে প্রভাষক পদে নিয়োগ দেওয়া হয়।

পরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নির্দেশনা অনুযায়ী নবনিয়োগপ্রাপ্ত প্রভাষকেরা বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে যোগদান করেন। এরপর ১ থেকে ৮ নভেম্বর পর্যন্ত আট দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রশিক্ষণ সম্পন্ন করেন তাঁরা। প্রশিক্ষণ শেষে ৩৩৯ জনকে দেশের বিভিন্ন সরকারি কলেজে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, পদায়ন পাওয়া প্রভাষকদের আগামী ১২ নভেম্বরের মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদান করতে হবে। তাঁদের যোগদানের বিষয়ে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষদের ১৫ নভেম্বরের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে (মাউশি) অবহিত করতে হবে।

এ ছাড়া পদায়ন পাওয়া প্রভাষকদের নিজ নিজ কর্মস্থলে অন্তত দুই বছর দায়িত্ব পালন করতে হবে। এ সময়ের মধ্যে অন্যত্র বদলির কোনো আবেদন বিবেচনা করা হবে না। বেতন-ভাতা উত্তোলনে কোনো জটিলতা দেখা দিলে সংশ্লিষ্ট প্রভাষকেরা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে সংযুক্ত হিসেবে গণ্য হবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এসি/আপ্র/০৯/১১/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে ২০২৭ সালের পাঠ্যবই দেওয়ার সুপারিশ
০৮ নভেম্বর ২০২৬

ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে ২০২৭ সালের পাঠ্যবই দেওয়ার সুপারিশ

২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার সুপারিশ...

বেরোবিতে আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কার্যালয়ের উদ্বোধন
০৮ নভেম্বর ২০২৬

বেরোবিতে আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কার্যালয়ের উদ্বোধন

গোলাম মোরশেদ তামি, বেরোবি প্রতিনিধি: উচ্চশিক্ষা ও গবেষণার আন্তর্জাতিকীকরণ এবং বৈশ্বিক যোগাযোগ সম্প্র...

দক্ষিণ কোরিয়ায় শিক্ষার্থীদের জন্য ভিসায় বড় ছাড়ের প্রস্তাব
০৮ নভেম্বর ২০২৬

দক্ষিণ কোরিয়ায় শিক্ষার্থীদের জন্য ভিসায় বড় ছাড়ের প্রস্তাব

বিদেশে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়তে আগ্রহী শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরির পরিকল্পনা করছে দক্ষিণ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় শেষ আজ
০৮ নভেম্বর ২০২৬

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় শেষ আজ

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদনের সময় শেষ হচ্ছে আজ রোববার (৮ নভেম্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণহত্যাকারীদের আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে গণহত্যা, হত্যাকাণ্ড ও আলেম-ওলামাদের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত ফ্যাসিবাদী শক্তিকে জনগণ আর রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এবং এখনো নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ না করা ব্যক্তিরা বাংলাদেশে ফিরে রাজনীতি করতে পারবেন না। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলন ও দস্তারবন্দী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্রীর এই বক্তব্য সঠিক বলে মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে