গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৮ নভেম্বর ২০২৬

মেনু

বেরোবিতে আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কার্যালয়ের উদ্বোধন

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:০৫ পিএম, ০৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:১৩ এএম ২০২৬
বেরোবিতে আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কার্যালয়ের উদ্বোধন
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

গোলাম মোরশেদ তামি, বেরোবি প্রতিনিধি: উচ্চশিক্ষা ও গবেষণার আন্তর্জাতিকীকরণ এবং বৈশ্বিক যোগাযোগ সম্প্রসারণের লক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নবপ্রতিষ্ঠিত আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যালয়টির উদ্বোধন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. আসলাম হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।

আলোচনা সভায় বক্তারা বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলা এবং উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়নে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যৌথ শিক্ষা ও গবেষণার কোনো বিকল্প নেই। নতুন এই কার্যালয় প্রতিষ্ঠার ফলে বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি সম্পাদন, বিদেশি শিক্ষার্থী ভর্তি এবং দেশীয় শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ সহজ হবে।

তাঁরা আরো বলেন, এই কার্যালয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক বৃত্তি, শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় কর্মসূচি এবং মানসম্মত গবেষণার নতুন সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষাঙ্গনের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সহযোগিতা বাড়বে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/৮/১১/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

দক্ষিণ কোরিয়ায় শিক্ষার্থীদের জন্য ভিসায় বড় ছাড়ের প্রস্তাব
০৮ নভেম্বর ২০২৬

দক্ষিণ কোরিয়ায় শিক্ষার্থীদের জন্য ভিসায় বড় ছাড়ের প্রস্তাব

বিদেশে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়তে আগ্রহী শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরির পরিকল্পনা করছে দক্ষিণ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় শেষ আজ
০৮ নভেম্বর ২০২৬

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় শেষ আজ

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদনের সময় শেষ হচ্ছে আজ রোববার (৮ নভেম্...

কলেজ প্রশাসন পুলিশ ডাকেনি, হামলার তদন্ত দাবি শিক্ষার্থীদের
০৭ নভেম্বর ২০২৬

কলেজ প্রশাসন পুলিশ ডাকেনি, হামলার তদন্ত দাবি শিক্ষার্থীদের

রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) ক্যাম্পাসে মধ্য...

বুয়েটে ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর
০৭ নভেম্বর ২০২৬

বুয়েটে ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণহত্যাকারীদের আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে গণহত্যা, হত্যাকাণ্ড ও আলেম-ওলামাদের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত ফ্যাসিবাদী শক্তিকে জনগণ আর রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এবং এখনো নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ না করা ব্যক্তিরা বাংলাদেশে ফিরে রাজনীতি করতে পারবেন না। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলন ও দস্তারবন্দী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্রীর এই বক্তব্য সঠিক বলে মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে