গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৮ নভেম্বর ২০২৬

মেনু

সিলেটে জিততে রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৪৭ পিএম, ০৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৪৬ এএম ২০২৬
সিলেটে জিততে রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে
ছবি

ছবি সংগৃহীত

কাভেম হজের অপরাজিত ১৪০ রানের দুর্দান্ত ইনিংসে সিলেট টেস্টের চতুর্থ দিন শেষে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৩৪৫ রান তোলার পর আলোকস্বল্পতায় দিনের খেলা শেষ করে দেন আম্পায়াররা। 

তাতে শেষ দিনের আগে বাংলাদেশের বিপক্ষে তাদের লিড দাঁড়িয়েছে ৩১৫ রানের। হডানহাতি ব্যাটার হজ ১৮৯ বল খেলে নিজের টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংসটি খেলেছেন। তার অপরাজিত সেঞ্চুরিতে বড় লিড নিয়ে পঞ্চম দিনে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। 

 

দিন শেষে হজের সঙ্গে অপরাজিত ছিলেন আমির জাঙ্গু। 

তিনি ২০ রানে অপরাজিত। তারা অবিচ্ছিন্ন ৬১ রানে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে আউট হওয়া তিন ব্যাটার হলেন ব্র্যান্ডন কিং (৬১), জশুয়া ডা সিলভা (৩৬) ও কেভিন উইকহ্যাম (৭৮)।  তাদের মধ্যে দুজনকে ফিরিয়েছেন তাইজুল ইসলাম, অন্যজনের উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ।

 


বাংলাদেশের জন্য দিনটি অবশ্যই হতাশার। প্রথম সেশনে দুটি উইকেট ফেললেও তার পর আর সেভাবে চাপ তৈরি করতে পারেনি। বিপরীতে ওয়েস্ট ইন্ডিজ ৭৯ ওভার ব্যাটিং করে ৩৩৮ রান যোগ করেছে। সব মিলিয়ে হারিয়েছে ৩টি উইকেট।  

প্রথম দুটি উইকেট পতনের পর কাভেম হজ ও কেভিন উইকহ্যামের ১৬৫ রানের জুটিটি ছিল দিনের মূল হাইলাইটস। 

 

উইকহ্যামকে (৭৮) ফিরিয়ে জুটি ভাঙেন তাইজুল। তার পর প্রান্ত আগলে অবিচল থেকেছেন হজ।  

অবস্থা যেমন দাঁড়াচ্ছে তাতে করে বাংলাদেশকে এই টেস্ট জিততে রেকর্ড করতে হবে। 

টেস্টে বাংলাদেশ ২০০৯ সালে সর্বোচ্চ ২১৫ রান তাড়া করে জিতেছিল। তখন প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। এবার সেই রেকর্ডকেও পেছনে ফেলতে হবে তাদের।


সংক্ষিপ্ত স্কোর:


ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৩৫৬


বাংলাদেশ ১ম ইনিংস: ৩৮৬


ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: (আগের দিন ৭/০) ৮৩ ওভারে ৩৪৫/৩ (কিং ৬১, দা সিলভা ৩৬, হজ ১৪০*, উইকহ্যাম ৭৮, জাঙ্গু ২০*; তাসকিন ১১-০-৫১-০, হাসান ১১-১-৬১-০, তাইজুল ২৯-১-১১৮-২, মিরাজ ২২-৪-৫৮-১, নাঈম ১০-০-৪৮-০)

ডিসি/আপ্র/৮/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মালদ্বীপকে উড়িয়ে সেমি-ফাইনালে পাকিস্তান
০৮ নভেম্বর ২০২৬

মালদ্বীপকে উড়িয়ে সেমি-ফাইনালে পাকিস্তান

চতুর্থ মিনিটেই এগিয়ে গেল পাকিস্তান। বিরতির আগে তারা করল আরও দুই গোল। মালদ্বীপকে উড়িয়ে সবার আগে সাফ চ...

স্যান্ডপেপার গেট কেলেঙ্কারি নিয়ে ৮ বছর চুপ থাকার কারণ জানালেন খাজা
০৮ নভেম্বর ২০২৬

স্যান্ডপেপার গেট কেলেঙ্কারি নিয়ে ৮ বছর চুপ থাকার কারণ জানালেন খাজা

মঙ্গলবার নিজের আত্মজীবনীমূলক বই ‘সবর’ প্রকাশের আগে যেন বোমা ফাটালেন উসমান খাজা। নতুন করে উসকে দিলেন...

হার্দিকের বিনিময়ে পাঞ্জাব থেকে অর্শদীপকে নেবে মুম্বাই
০৮ নভেম্বর ২০২৬

হার্দিকের বিনিময়ে পাঞ্জাব থেকে অর্শদীপকে নেবে মুম্বাই

আইপিএলের আসন্ন আসরের আগে বড় ধরনের অদলবদলের পথে হাঁটছে মুম্বাই ইন্ডিয়ানস ও পাঞ্জাব কিংস। মুম্বাইয়ের অ...

৪০ বছরের তলানিতে ম্যানচেস্টার ইউনাইটেড
০৮ নভেম্বর ২০২৬

৪০ বছরের তলানিতে ম্যানচেস্টার ইউনাইটেড

লিগ টেবিলে নামতে নামতে আগে থেকেই বিপজ্জনক অবস্থানে চলে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানচেস্টার সিটি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণহত্যাকারীদের আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে গণহত্যা, হত্যাকাণ্ড ও আলেম-ওলামাদের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত ফ্যাসিবাদী শক্তিকে জনগণ আর রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এবং এখনো নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ না করা ব্যক্তিরা বাংলাদেশে ফিরে রাজনীতি করতে পারবেন না। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলন ও দস্তারবন্দী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্রীর এই বক্তব্য সঠিক বলে মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে