গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৮ নভেম্বর ২০২৬

মেনু

এবার তানজিন তিশার বিরুদ্ধে মানহানির মামলা, তদন্তে পিবিআই

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৫১ পিএম, ০৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৪৬ এএম ২০২৬
এবার তানজিন তিশার বিরুদ্ধে মানহানির মামলা, তদন্তে পিবিআই
ছবি

ছবি সংগৃহীত

মানহানির অভিযোগে অভিনেত্রী তানজিন নাহার তিশার বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার (০৮ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিফকাহ চৌধুরী। 

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্তের নির্দেশ দেন। 

বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার আরজিতে বলা হয়, বাদী তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে সিএমএম আদালতে একটি ও হুমকি ধমকির অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭ ও ১১৭(সি) ধারায় একটি মামলা দায়ের করেন। 

 

এই মামলা দায়েরের পর আসামি প্রতিহিংসাবশত বিগত ২৭ অক্টোবর তার ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে বিভিন্ন আপত্তিকর ছবি ও ভুল তথ্য ছড়াতে থাকেন।


তাছাড়া আসামি বাদীর বিরুদ্ধে বিভিন্ন তথ্য দেশের গণমাধ্যমকে ভুলভাবে উপস্থাপন করতে থাকেন। আরজিতে আরও বলা হয়, গত ৭ নভেম্বর আসামি তানজিন তিশা বাদীর ম্যাসেঞ্জারে কল দিয়ে ভাইরালের হুমকি দিয়ে বলেন, ফেমাস হইলে বইলো, আমি তোমার ছবি আপলোড করে দিবো নে। 

 

তারই ধারাবাহিকতায় গত ২৭ অক্টোবর তিশা তার পেজ থেকে বিভিন্ন আপত্তিকর ছবি ও ভুল তথ্য ছড়ান এবং বাদীর ছবি ফেইসবুকে আপলোড করেন। 

যেখানে আসামি দাবি করেন বাদী এক নারীকে চুম্বন করছেন। এছাড়া সেখানে দুইজন নাবালক শিশুর ছবিও আসামি প্রকাশ করেন। বিষয়টি জানতে পেরে তিনি আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠান। 

নোটিশ পাঠানোর পরও তিনি উক্ত ছবি সরান নাই এবং কটুক্তি, মানহানি ও আরও ছবি প্রকাশের হুমকি প্রদান করিয়াছেন। তাই বাদী বাধ্য হয়ে আসামির বিরুদ্ধে এই মামলা করেন।

ডিসি/আপ্র/৮/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

পুরুষ ললিপপের মতো: পারশা
০৮ নভেম্বর ২০২৬

পুরুষ ললিপপের মতো: পারশা

বিয়ের খবর প্রকাশ্যে এনেই আলোচনায় এসেছিলেন তরুণ সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবিন। তবে বরের পরিচ...

প্রিয়াঙ্কার নতুন ঘোষণা, আসছে ‘ভেন্টিলেটর ২’
০৮ নভেম্বর ২০২৬

প্রিয়াঙ্কার নতুন ঘোষণা, আসছে ‘ভেন্টিলেটর ২’

২০১৬ সালে মুক্তি পাওয়া মারাঠি সিনেমা ‘ভেন্টিলেটর’-এর সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দিয়েছেন বলিউড অভিনেত্...

সুইজারল্যান্ডে পুরস্কৃত বাংলাদেশের ‘অ্যানি’
০৮ নভেম্বর ২০২৬

সুইজারল্যান্ডে পুরস্কৃত বাংলাদেশের ‘অ্যানি’

সুইজারল্যান্ডের জেনেভা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা সিরিজের পুরস্কার জিতেছে মিনিসিরিজ ‘অ্যানি’।...

‘আমি জিতলে বাংলাদেশ জিতবে’, বিশ্বমঞ্চে মাহি
০৮ নভেম্বর ২০২৬

‘আমি জিতলে বাংলাদেশ জিতবে’, বিশ্বমঞ্চে মাহি

‘বাবা-মা আমাকে বলেছে, যাও, বিশ্ব জয় করে আসো’—পরিবারের কাছ থেকে পাওয়া এই অনুপ্রেরণাই এখন সামিরা খান ম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণহত্যাকারীদের আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে গণহত্যা, হত্যাকাণ্ড ও আলেম-ওলামাদের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত ফ্যাসিবাদী শক্তিকে জনগণ আর রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এবং এখনো নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ না করা ব্যক্তিরা বাংলাদেশে ফিরে রাজনীতি করতে পারবেন না। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলন ও দস্তারবন্দী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্রীর এই বক্তব্য সঠিক বলে মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে