গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৮ নভেম্বর ২০২৬

মেনু

মালদ্বীপকে উড়িয়ে সেমি-ফাইনালে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৪৫ পিএম, ০৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৪৬ এএম ২০২৬
মালদ্বীপকে উড়িয়ে সেমি-ফাইনালে পাকিস্তান
ছবি

ছবি সংগৃহীত

চতুর্থ মিনিটেই এগিয়ে গেল পাকিস্তান। বিরতির আগে তারা করল আরও দুই গোল। মালদ্বীপকে উড়িয়ে সবার আগে সাফ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনাল খেলা নিশ্চিত করল পাকিস্তান। পল্টনের জাতীয় স্টেডিয়ামে রোববার ৩-০ গোলে জিতে পাকিস্তান। 

 

মিকাইল অরুন আব্দুল্লাহ সফল স্পট কিকে দলকে এগিয়ে নেওয়ার পর, জোড়া গোল করেন নাজিব উল্লাহ। ২০১৮ আসরে সবশেষ তারা সেরা চারে উঠেছিল। ‘বি’ গ্রুপে এ মুহূর্তে ৩ করে পয়েন্ট ভারত ও পাকিস্তানের। 

 

ভারতের বিপক্ষে ৩-২ গোলে হেরে গ্রুপ পর্ব শুরু করে পাকিস্তান। তবে, মালদ্বীপের বিপক্ষে জয়ের পর গোল পার্থক্যে (+২) ভালো অবস্থানে থেকে সেরা চার নিশ্চিত করল তারা। গ্রুপের শেষ ম্যাচে আগামী বুধবার মুখোমুখি হবে ভারত ও এখনও পয়েন্টের খাতা খুলতে না পারা মালদ্বীপ। সেরা চারে উঠতে ভারতের (গোল পার্থক্য +১) জন্য ড্রই যথেষ্ট। মালদ্বীপের (গোল পার্থক্য -৩) সামনে বড় ব্যবধানের জয়ের বিকল্প নেই।


চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হারের ক্ষত নিয়ে খেলতে নামা পাকিস্তান চমৎকার শুরু করে। বক্সে মিকাইল অরুণ আব্দুল্লাহকে ফাউল করেন মালদ্বীপের ডিফেন্ডার মোহাম্মদ নাঈম, এবং পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন আব্দুল্লাহ। ব্যবধান দ্বিগুণ হয় নবম মিনিটে। 

জুনায়েদের পাস ধরে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন নাজিব। ভারতের জালেও গোল পেয়েছিলেন তিনি। ২৪তম মিনিটে মালদ্বীপের ডিফেন্ডার আমদান আলি তালগোল পাকালে বল পেয়ে যান নাজিব, দূরপাল্লার শটে সুযোগ কাজে লাগান ১৯ বছর বয়সী এই তরুণ ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে তিনটি পরিবর্তন এনেও পারেনি মালদ্বীপ। 

 

অভিজ্ঞ আলি ফাসিরের সাথে হুসাইন সিফাউ ও নিশাম রশিদ নামলেও গোল পায়নি দলটি। ৬৬তম মিনিটে মোহাম্মদ নাঈমের নিচু শট আটকান পাকিস্তানের গোলরক্ষক ও অধিনায়ক ইউসুফ ইজাজ বাট। পরের মিনিটে মালদ্বীপ বল জালে পাঠালেও অফসাইডের কারণে হয়নি গোল। 

 

ভারত ম্যাচে পেনাল্টি মিস করা শায়েক দোস্তের সামনে ৭১ মিনিটে সুযোগ আসে। কিন্তু পাকিস্তানের এই বদলি ফরোয়ার্ড লক্ষ্যভ্রষ্ট শটে হতাশ করেন।

ডিসি/আপ্র/৮/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সিলেটে জিততে রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে
০৮ নভেম্বর ২০২৬

সিলেটে জিততে রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে

কাভেম হজের অপরাজিত ১৪০ রানের দুর্দান্ত ইনিংসে সিলেট টেস্টের চতুর্থ দিন শেষে চালকের আসনে ওয়েস্ট ইন্ডি...

স্যান্ডপেপার গেট কেলেঙ্কারি নিয়ে ৮ বছর চুপ থাকার কারণ জানালেন খাজা
০৮ নভেম্বর ২০২৬

স্যান্ডপেপার গেট কেলেঙ্কারি নিয়ে ৮ বছর চুপ থাকার কারণ জানালেন খাজা

মঙ্গলবার নিজের আত্মজীবনীমূলক বই ‘সবর’ প্রকাশের আগে যেন বোমা ফাটালেন উসমান খাজা। নতুন করে উসকে দিলেন...

হার্দিকের বিনিময়ে পাঞ্জাব থেকে অর্শদীপকে নেবে মুম্বাই
০৮ নভেম্বর ২০২৬

হার্দিকের বিনিময়ে পাঞ্জাব থেকে অর্শদীপকে নেবে মুম্বাই

আইপিএলের আসন্ন আসরের আগে বড় ধরনের অদলবদলের পথে হাঁটছে মুম্বাই ইন্ডিয়ানস ও পাঞ্জাব কিংস। মুম্বাইয়ের অ...

৪০ বছরের তলানিতে ম্যানচেস্টার ইউনাইটেড
০৮ নভেম্বর ২০২৬

৪০ বছরের তলানিতে ম্যানচেস্টার ইউনাইটেড

লিগ টেবিলে নামতে নামতে আগে থেকেই বিপজ্জনক অবস্থানে চলে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানচেস্টার সিটি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণহত্যাকারীদের আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে গণহত্যা, হত্যাকাণ্ড ও আলেম-ওলামাদের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত ফ্যাসিবাদী শক্তিকে জনগণ আর রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এবং এখনো নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ না করা ব্যক্তিরা বাংলাদেশে ফিরে রাজনীতি করতে পারবেন না। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলন ও দস্তারবন্দী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্রীর এই বক্তব্য সঠিক বলে মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে